বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে মুক্তি দিতে হবে : জিএম কাদের
রাজনীতি

ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে মুক্তি দিতে হবে : জিএম কাদের

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।বিরোধীদলীয় নেতা বলেন, নিরাপত্তা হেফাজতের নামে আটক ছয় ছাত্র নেতা মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমকে মুক্তি দিতে হবে।বিবৃতিতে জিএম কাদের বলেন, বাংলাদেশ প্রজাতন্ত্র, এখানে দেশের মালিক জনগণ। দেশের সকল ক্ষমতার মালিকও জনগণ। সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সংহিসভাবে মোকাবিলা করার অধিকার সরকার বা সরকারি দলের নেই। সে কারণে শুধু ...
বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার নথি ফিফায় জমা
খেলাধুলা

বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার নথি ফিফায় জমা

১৯৩০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয় লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। ২০৩০ সালে বিশ্বকাপ ফুটবল পা দিবে শতবর্ষে। তাই এ আসর আয়োজন করতে মরিয়া লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।উরুগুয়ে ও প্যারাগুয়েকে নিয়ে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষী আসর আয়োজনে আগ্রহী আর্জেন্টিনা। এ জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আয়োজনের নথি তুলে দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া।লাতিন আমেরিকার সামনে চ্যালেঞ্জ ইউরোপীয় মহাদেশ। বাই রোটেশন পদ্ধতিতে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার কথা ইউরোপীয়দের। ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহীর তালিকায় ইউরোপের দুই দেশ স্পেন, পর্তুগালের সঙ্গে যুক্ত হয়েছে আফ্রিকার মরক্কো।তবে শতবর্ষের আসর আয়োজন দাবি তুলেছে। শুধু দাবি তুলে নয় সাংগঠনিকভাবে লড়াইও নেমেছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্যারিসে অলিম্পিক চলাকলে ফিফা সভাপতির সঙ্গে দেখা করেছেন আর...
ঢাকায় আজ ৬টা পর্যন্ত কারফিউ শিথিল
রাজধানী

ঢাকায় আজ ৬টা পর্যন্ত কারফিউ শিথিল

রোববার ও সোমবারের মতো আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকা-সহ তিন জেলায় ১১ ঘণ্টা শিথিল থাকছে কারফিউ। এদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে। এরপর বিকেল ৬টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।গত শনিবার (২৭ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।ওইদিন তিনি বলেন, ‘রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির...
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক

নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েছেন হাজারো মানুষ। নির্বাচনকে বিতর্কিত দাবি করে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন দেশটির মানুষ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সহকারে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হয়।বিক্ষোভকারীরা ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি ভেঙে ফেলার পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন। এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলিয়ান তার প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছে। এ সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগান দেয়, ‘স্বৈরশাসকের পতন চাই’।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যা...
সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ
জাতীয়

সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক আজ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে শোক পালিত হবে আজ মঙ্গলবার। এদিন কালো ব্যাজ ধারণ করা হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত।মন্ত্রিপরিষদ সচিব বলেন, সহিংসতার ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে একটি তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল (আজ মঙ্গলবার) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা-সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের নিয়ম অনুযায়ী প্রার্থনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে নিহতের সংখ্যা কত—এমন প্রশ্নে মাহবুব বলেন, তিনি আগে জানিয়েছিলেন ১৪৭ জন নিহত হয়...
মঙ্গলবার, ৩০ জুলাই : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

মঙ্গলবার, ৩০ জুলাই : নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:জোহর- ১২:০৬ টাআসর- ৪:৪৩ টামাগরিব- ৬:৪৫ টাইশা- ৮:০৫ টাআগামীকাল বুধবার (ফজর- ৪:০৫ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিটতথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
জামায়াত-শিবির-বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী
রাজনীতি

জামায়াত-শিবির-বিএনপির জঙ্গিরা আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জামায়াত-শিবির-বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে।’ সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।সরকারপ্রধান বলেন, ‘এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা। এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। একেবারে জঙ্গিবাদী কাজ।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা।’শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদে...
ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ
বিজ্ঞান ও প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের বিল অর্ধেক নিতে বিটিআরসির চেয়ারম্যানসহ ৪ জনকে আইনি নোটিশ

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের কাছ থেকে চলতি মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য না নেওয়ার নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট ৪ জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর সে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ করা হয়েছে।নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।...
সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা
জাতীয়

সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক ঘোষণা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী নাম প্রকাশ না করে এ তথ্য জানিয়েছেন।পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এখানে অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।তিনি বলেন, ‘একটি হলো ওইদিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, কোটা আন্দোলন নিয়ে সংঘাতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য ...
ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা : হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত

ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা : হাইকোর্ট

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করা জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। উচ্চ আদালত বলেছেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২৯ জুলাই) এ মন্তব্য করেন।এর আগে রোববার (২৮ জুলাই) ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর রশীদ।ক্যাপশনে হারুন লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’তিনি আরও লেখেন, ‘কী কারণে নিরাপত্তাহীনতা...