বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল: ফখরুল
রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল: ফখরুল

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে সরকারের জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি ইস্যু পরিবর্তনের অপকৌশল।চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩০ জুলাই) সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এসময় অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারও আহ্বানও জানান মির্জা ফখরুল।বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।...
স্বাভাবিক সূচিতে অফিস চলবে বুধবার থেকে
জাতীয়

স্বাভাবিক সূচিতে অফিস চলবে বুধবার থেকে

অবশেষে স্বাভাবিক সূচিতে ফিরছে সরকারি-বেসরকারি অফিস। আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগের মতো দাপ্তরিক কার্যক্রম চলবে।মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই (বুধবার) থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কারফিউ জারি হওয়ায় ২১ জুলাই রোববার থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।পরে কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে কমিয়ে দেওয়া হয়েছিল কাজের সময়। গত ১৮ জুলাই সর্বশেষ স্বাভাবিক সূচিতে অফিস করেছিলেন চাকরিজীবীরা।...
যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত: হাইকোর্ট
অপরাধ, আইন ও আদালত

যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা লজ্জিত: হাইকোর্ট

দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের ‍শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘যে কোনো মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক। আমার কোর্টে ইমোশনাল বিষয় অ্যাড্রেস করবো না। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।’ আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আজ শুনানি শেষে আগামীকাল বুধবার আবারও শুনানির জন্য দিন রেখেছেন হাইকোর্ট।আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন।আদালত বলেন, সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউ সংবিধান, আইন মেনে চলছি না।আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জ...
নির্বাহী আদেশে কালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির : আইনমন্ত্রী
রাজনীতি

নির্বাহী আদেশে কালই নিষিদ্ধ হচ্ছে জামায়াত-শিবির : আইনমন্ত্রী

আগামীকাল বুধবারের (৩১ জুলাই) মধ্যে সরকারের নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।এর আগে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।এর আগে সোমবার (২৯ জুলাই) শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।...
বিএনপির সংবাদ সম্মেলন আজ বেলা ৩টায়
রাজনীতি

বিএনপির সংবাদ সম্মেলন আজ বেলা ৩টায়

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে ডাকা জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য দেওয়া হতে পারে।...
বেড়েছে ডলারের দাম
বাণিজ্য ও অর্থনীতি

বেড়েছে ডলারের দাম

দেশের বাজারে ডলার সংকট দূর হয়নি। সংকট কাটাতে নেওয়া কোনো উদ্যােগই কাজে আসেনি। তবুও বেশ কিছু দিন অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। ব্যাংক ও খোলাবাজারের মধ্যে দরের পার্থক্য কমে আসায় এমনটা হয়।তবে সেই স্থিতিশীল থাকা ডলারের দর আবারও বাড়তে শুরু করেছে। এখন খোলাবাজারে ডলারের দর বেড়ে ১২২ টাকা থেকে ১২৩ টাকা চাওয়া হচ্ছে। এর মধ্যবর্তী দরেও মিলছে ডলার। মূলত চাহিদা বাড়ার কারণে দর বেড়েছে।এদিকে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির আগেও নগদ ডলার বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১২১ টাকা ৫০ পয়সায়। ব্যাংকগুলোও রেমিট্যান্সের ক্ষেত্রে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে। এর আগে রেমিট্যান্স কেনায় দর ছিল ১১৭ টাকা।মতিঝিল এলাকার একটি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, সোমবার তারা ১২১ টাকা ৫০ থেকে ৭০ পয়সায় ডলার কিনেছেন। বিক্রি হচ্ছে ১২২ টাকা থেকে ১২২ টাকা...
সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন
বিনোদন

সংগীতশিল্পী জুয়েল মারা গেছেন

সংগীতশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারে আক্রান্ত জুয়েল দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু দিন আগে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো এই শিল্পীর।২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। পরে ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এই শিল্পীর দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম ‘এক বিকেলে’।...
গ্রেফতারের সংখ্যা বাড়াতে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না : ওবায়দুল কাদের
রাজনীতি

গ্রেফতারের সংখ্যা বাড়াতে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গ্রেফতারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ কাউকে জড়ানো যাবে না। অতিউৎসাহিত হয়ে নিরপরাধ কাউকে যাতে গ্রেফতার করা না হয়, সে বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের আরও বলেন, সতর্ক থাকবে হবে আমাদের সবাইকে। এ নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজব-আতঙ্ক সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।কাদের বলেন, নিরপরাধ কাউকে আমাদের জানামতে আটক করা হচ্ছে না। নিরীহ তথা সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।আমরাও বলবো, গণগ্রেফতারের নামে নিরপরাধ কেউ যাতে অপরাধী...
রাষ্ট্রীয় শোক প্রত্যাখান, চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি
শিক্ষাঙ্গন

রাষ্ট্রীয় শোক প্রত্যাখান, চোখে-মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার (২৯ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক মো. মাহিন সরকার নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। এতে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে রাষ্ট্রীয় শোককে প্রত্যাখান করে মঙ্গলবার (৩০ জুলাই) লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালনের আহবান জানানো হয়েছে।বিবৃতিতে জানানো হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়ে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবী মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসা বাড়িতে রেইড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় ...
বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করবেন না : প্রবাসীদের প্রতিমন্ত্রী
জাতীয়, প্রবাস

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করবেন না : প্রবাসীদের প্রতিমন্ত্রী

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা থেকে প্রবাসীদের বিরত থাকার অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।সোমবার (২৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনা অভিবাসন ব্যয়ে জর্ডানগামী ৪৮ নারী কর্মীদের সেন্ডঅফ অনুষ্ঠানে এ অনুরোধ জানান তিনি।কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যারা বিদেশ যেতে চান, তাদের জন্য আপনারা অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। আপনারা তাদের উদ্বুদ্ধ করবেন যাতে সবাই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে যান।তিনি আরও বলেন, আপনারা এককেকজন দেশের প্রতিনিধি। বাংলাদেশের অ্যাম্বাসেডর। আপনাদের কাজ, চলাফেরা, ব্যবহারে দেশের সুনাম বৃদ্ধি পাবে। আমি আশা করি, আপনারা আপনাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য কাজ করবেন। বৈধপথে রেমিট্যান্স দেশে পাঠাবেন। যা আপনাদের পরিবার ও দেশের উন্নয়নে কাজে লাগবে।বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ন...