বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

শুক্রবার বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির: কাদের
রাজনীতি

শুক্রবার বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির: কাদের

জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি খুলনা ও হবিগঞ্জের সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন।শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। এ দিন দিনভর দেশের বিভিন্ন স্থানে যে সংঘর্ষ হয়েছে, তাকে ‘আন্দোলনের নামে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতা’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগ...
গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই : প্রধানমন্ত্রী
জাতীয়, রাজনীতি

গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই : প্রধানমন্ত্রী

দেশের চলমান পরিস্থিতি শান্ত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন।শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।...
আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকালের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির পর ছাত্র আন্দোলনে নতুন মাত্রা পায়। সেদিন ঢাকার বেশ কয়েকটি এলাকায় হঠাৎ করেই বিপুল সংখ্যক মানুষ রাজপথে নেমে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। কারফিউয়ের মধ্যেও টানা চারদিন ধরে চলতে থাকে সংঘাত।সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েক হাজার মানুষকে আটক করে। তাদের মধ্যে বহু শিক্ষার্থীও রয়েছেন।...
রামপুরার রাস্তা শিক্ষার্থীদের দখলে, যান চলাচল বন্ধ
জাতীয়, শিক্ষাঙ্গন

রামপুরার রাস্তা শিক্ষার্থীদের দখলে, যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সামনে সকাল থেকে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর পৌনে দুইটার দিকে থেকে রামপুরা ব্রিজে এসে ব্র‍্যাক ইউনিভার্সিটির সামনের রাস্তা দখলে নিয়েছেন তারা। এসময় রাস্তায় অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ।শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সবাই ইস্টওয়েস্ট ছেড়ে মূল সড়কে অবস্থান নেন।এদিকে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল গণমিছিল করেছে। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ ও সিলেটে গণমিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুর, নরসিংদীসহ বিভিন্ন স্থানের গণমিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ এসেছে। গণমিছিলে হামলার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।...
শনিবার, ৩ আগস্ট : নামাজের সময়সূচি
ধর্ম ও দর্শন

শনিবার, ৩ আগস্ট : নামাজের সময়সূচি

আজ শনিবার, ৩ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ মহররম ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি:জোহর- ১২:০৮ টাআসর- ৪:৪২ টামাগরিব- ৬:৩৯ টাইশা- ৮:০৩ টাআগামীকাল রোববার (ফজর- ৪:০৮ টা)।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম : ০৫ মিনিটসিলেট : ০৬ মিনিটযোগ করতে হবে-খুলনা : ০৩ মিনিটরাজশাহী : ০৭ মিনিটরংপুর : ০৮ মিনিটবরিশাল : ০১ মিনিটতথ্যসূত্র: ইসলামিক ফাউন্ডেশন...
ইরানের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ
জাতীয়

ইরানের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ

|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন 'হামাস' প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে ইরানের নুতন প্রেসিডেন্ট প্যাজিসকিয়ানের সাথে বৈঠকের পরে গুপ্ত হত্যার শিকার হয়ে শাহাদাতবরণ করেছেন।إنا لله و إنا إليه راجعون.، رحمه الله رحمة واسعة و ٱسكنه في فسيح جنتك يا رب العالمين.ইসরাইল এ হত্যার দায় স্বীকার করেছে।ইরানের ইস্পাহান শহরে ইহুদীরা বাস করে। ইহুদী গোয়েন্দা সংস্থা মোসাদ গোটা মধ্যপ্রাচ্যে ছাতার মতো জাল বিস্তার করে আছে। তবে দু'টো ঘটনা- এক. ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যিদ রাইসী দুই. ইসমাইল হানিয়া এর মৃত্যুর পেছনে একই শক্তি কাজ করেছে বলে আমার বিশ্বাস। সেটি হতে পারে ইরানের বহিঃশত্রু ইসরাইল এর মোসাদ অথবা ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক খেলা।প্রথমত রাইসী শিয়া সম্প্রদায়ের বাইরে সুন্নী ইসমাইল হানিয়ার দল হামাসকে প্রযুক্তি ও সমরাস্ত্রের রসদ সরবর...
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
জাতীয়

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪৭১৮টি মাছের পোনা ছাড়া হয়।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতিবছরই বঙ্গভবনের চারটি পুকুরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। পুকুরগুলো হলো— সিংহ পুকুর, দানাদিঘি, মাজার পুকুর ও হরিণ পুকুর।মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদফতরের উদ্যোগে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিবছরের মতো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপিত হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল...
জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান মির্জা ফখরুলের
রাজনীতি

জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান মির্জা ফখরুলের

শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তিনি বলেন, ‘এই বর্বর অবৈধ সরকার সভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না, কারণ তারা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েম করে যেভাবেই হোক ক্ষমতায় থাকার পরিকল্পনা গ্রহণ করছে।’বিবৃতিতে তিনি এদেশের আপামর জনতা ছাত্র-যুবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন...
জামায়াত-শিবির নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি
জাতীয়, রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

নির্বাহী আদেশে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ ও দলটির ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির’কে নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দল ও ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ হলো।সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ–সংগঠন নিষিদ্ধ হলো। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন ব...
২০৩৪ বিশ্বকাপ হবে সৌদির ৫টি শহরের ১৫ স্টেডিয়ামে
খেলাধুলা

২০৩৪ বিশ্বকাপ হবে সৌদির ৫টি শহরের ১৫ স্টেডিয়ামে

গত বছরে অক্টোবরে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের জন্য একটি দেশ হিসেবে বিড করেছিল সৌদি আরব। ১০ বছর পরের বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে, সেটি তখনই নিশ্চিত করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে সৌদি।৪৮টি দলকে নিয়ে এই বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। এর আগে এত বেশি দল নিয়ে বিশ্বকাপের আয়োজনের রেকর্ড নেই কারো।গতকাল বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল হবে ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে। শহরগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আল খোবার, আবহা ও নিওম। গত মঙ্গলবার সৌদি আরব ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা এসেছে।রাজধানী রিয়াদেই হবে ৮টি স্টেডিয়াম। যার মধ্যে একটি স্টেডিয়াম রয়েছে ৯২ হাজার দর্শক ধারণক্ষমতার। নির্মাণাধীন এই স্টেডিয়ামের নাম কিং সালমান স্টেডিয়াম। এর নির্মাণ কাজ শেষ হবে ২০২৯ সালে। এখানেই ...