বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

সরকার পদত্যাগের এক দফা ঘোষণা
জাতীয়, শিক্ষাঙ্গন

সরকার পদত্যাগের এক দফা ঘোষণা

নয় দফা দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা এবার সরকারের পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে। নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পাননি। যেহেতু, সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে। যেহেতু, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে। যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়। সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।একই সাথে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির ন...
আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয়, রাজনীতি

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যে রয়েছে- আগামীকাল রোববার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত। পরদিন সোমবার বিকেল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল।শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল (শুক্রবার) এবং আজও (শনিবার) আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল।আওয়ামী লীগের নতুন কর্মসূচির কথা জানি...
সরকারের পদত্যাগই একমাত্র সমাধান: মামুনুল হক
রাজনীতি

সরকারের পদত্যাগই একমাত্র সমাধান: মামুনুল হক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক।শনিবার (৩ আগস্ট) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।মাওলানা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তাদের দাবিতে কর্ণপাত না করে উল্টো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানি ও কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়। মানুষকে হত্যা ও নির্যাতন করে ক্ষমতায় থাকা যায় না। এ জন্য সরকারের পদত্যাগই হচ্ছে একমাত্র সমাধান।’খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ, যুবলীগকে সাধারণ ছাত্র-জনতার বিরুদ্ধে উস্কে দেয়। ছাত্রলীগ ও পুলিশ বাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করা...
আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘট...
শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

ছাত্র-জনতার ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দিয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।শনিবার (৩ আগস্ট) দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকসহ নানান শ্রেণি-পেশার মানুষ।সরেজমিনে দেখা গেছে, ছাত্র-জনতার ঢল শহীদ মিনার এলাকা ছাপিয়ে চাঁনখারপুল মোড়, দোয়েল চত্বর, জগন্নাথ হল মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৩টার দিকেও বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনার অভিমুখে ছোট-বড় অনেক মিছিল আসতে দেখা যায়।...
টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শিক্ষাঙ্গন

টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশের অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) মধ্যরাতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সেখানে বলা হয়, টেন মিনিট স্কুলের সব লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো।টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।সম্প্রতি বাংলাদেশের ৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছে টেন মিনিট স্কুল। চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দেন আয়মান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।...
ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়
জাতীয়, শিক্ষাঙ্গন

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে আগামীকাল থেকে এসব বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।কর্মকর্তা বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও তিনি জানান।এর আগে গত বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিল।তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধই থাকবে বলে সেদিন জানানো হয়েছ...
বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল
জাতীয়, শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয়-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল

বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে প্রত্যয় স্কিমসহ সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।এর আগে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক...
দেশবাসীকে ছাত্রদের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান ফখরুলের
রাজনীতি

দেশবাসীকে ছাত্রদের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান ফখরুলের

শিক্ষার্থীদের এই আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা থাকবে বিএনপির, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি নেতাকর্মীদেরকেও এই আন্দোলনে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।শনিবার (০৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের বাসায় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের সমস্ত জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে সমস্ত ভয়কে উপেক্ষা করে সমস্ত মানুষ একসঙ্গে যোগ দিয়েছে।তিনি বলেন, এবার তরুণরা জেগে উঠেছে। তরুণদের এই জাগরণ পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। এই অত্যাচার পাকিস্তানি হানাদার ব...
আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ

সারাদেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সর্তক অবস্থান নিয়েছে পুলিশ।শনিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।এদিকে রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।দায়িত্বরত এক পুলিশ সদস্য গণমাধ্যমকে বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়টি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্...