বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
জাতীয়

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে।আজ রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।...
আজ ট্রেন চলাচল বন্ধ
জাতীয়

আজ ট্রেন চলাচল বন্ধ

আজ রোববার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ আগস্ট) রেলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাহিদ হাসান খান গণমাধ্যমকে জানিয়েছেন, অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।রেলওয়ে সূত্র জানিয়েছে, আপাতত এক দিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে রোববার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়।...
শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়িতে অগ্নিসংযোগ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

শাহবাগে ছাত্রলীগ-আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়িতে অগ্নিসংযোগ

একদফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অর্ধশত গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত অর্ধশত গাড়িতে ভাঙচুর করতে দেখা যায়। তবে ভাঙচুর অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি।জানা গেছে, সকাল ১১টার আগে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেয়। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে তাদের ওপর চড়াও হয়। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সাধারণ মানুষ এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বর্তমানে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থ...
আন্দোলনকারীরা শাহবাগে
জাতীয়, শিক্ষাঙ্গন

আন্দোলনকারীরা শাহবাগে

চারপাশ থেকে ছোট-বড় মিছিল নিয়ে এসে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই মিছিল নিয়ে শাহবাগে আসতে থাকে লোকজন।বেলা ১১টার কিছু আগে ছাত্রলীগের কিছু নেতাকর্মী শাহবাগে অবস্থান নিতে গেলে আন্দোলনকারীরা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অবস্থান নেন। পরে সেখান থেকে সরে যান তারা।...
সব জেলা-মহানগরে আওয়ামী লীগের জমায়েত আজ
রাজনীতি

সব জেলা-মহানগরে আওয়ামী লীগের জমায়েত আজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান উদ্ভূত পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (৪ আগস্ট) ঢাকাসহ দেশের সব জেলা-মহানগরে দলীয় নেতাকর্মীদের জমায়েতের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সোমবার ৫ আগস্ট দলটির পক্ষ থেকে ঢাকায় শোক মিছিল করা হবে।শনিবার (৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ শিক্ষার্থীদের সঙ্গে কোনো সংঘাত চায় না।আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, রোববার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন ...
সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন

সায়েন্সল্যাব মোড় শিক্ষার্থীদের দখলে, যানবাহন চলাচল বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এতে এই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এসময় আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘ চলছেই চলবে, আমাদের আন্দোলন’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।তবে পুরো এলাকাজুড়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।...
আজ জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
জাতীয়

আজ জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নয় দফার দাবি থেকে এখন সরকারের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতির মধ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।সরকারের বর্তমান মেয়াদে এটিই হবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি-নির্ধারণী কর্তৃপক্ষের প্রথম বৈঠক। এর আগে সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে ২০২৩ সালের ১৫ নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল।স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রীসহ ২৭ সদস্যের কমিটির সব সদস্য; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব; এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের এই বৈঠ...
ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সারাদেশ

ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত

রোববার (৪ আগস্ট) থেকে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।অন্য জেলায় জেলা প্রশাসকরা (ডিসি) কারফিউ শিথিল বা বলবৎ করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এর আগে, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।এসয় তিনি বলেন, জামায়াতে ইসলামী ও বিএনপি সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দা...
জনসাধারণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান বি. চৌধুরীর
জাতীয়, রাজনীতি

জনসাধারণকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান বি. চৌধুরীর

আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা একটি ক্ষমাহীন অপরাধ এবং কোনো রাজনৈতিক দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নেই বলে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।গত শুক্রবার (২ আগস্ট) রাতে রাজধানী ঢাকার উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী যে আন্দোলনের সূচনা করেছে তা গত ১৬ জুলাই থেকে একটি দুঃখজনক রক্তক্ষয়ী ঘটনাপ্রবাহের জন্ম দিয়েছে যা এখনো বিরাজমান। গোটা জাতি আজ রক্তাক্ত এবং শোকে মুহ্যমান।সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী আরও বলেন, এ কথা বিশ্বাস করতে কষ্ট হয়, আমাদের নিজেদের দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদেরই ...
শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ দাবি সমমনা ইসলামী দলের
জাতীয়, রাজনীতি

শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ দাবি সমমনা ইসলামী দলের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা এবং নৈরাজ্যের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে সমমনা ইসলামী দলগুলো। পাশাপাশি শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিশেষ করে অনির্দিষ্ট কালের অসহযোগ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানায় দলগুলো।শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকার পুরানা পল্টনস্থ খেলাফত মজলিসের মিলনায়তনে দলটির আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বলা হয়- সরকার কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনোভাবেই বরদাশত করা যায় না। ইউনিসেফের তথ্য মতে ৩২ জন শিশুকে হত্যা করা হয়েছে। এইচএসসি পরীক্ষার্থী, শিশু-কিশোরসহ হাজার হাজার ছাত্র-জনতাকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে।রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। এখনো হত্যা, গ্রেপ্তার এবং হামলা চলছে। একটি স্ব...