বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

কারফিউ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এছাড়া সারাদেশে জারি করা কারফিউ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, কারফিউর সময় অপ্রয়োজনে কেউ যেন ঘর থেকে বের না হন। যারা বের হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।রোববার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।হাবিবুর রহমান বলেছেন, ‘ঢাকা মহানগর পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য ও সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। আমাদের ব্যবস্থা কোন আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থা গ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারী ও পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে।’ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ...
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম
জাতীয়, রাজনীতি

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছে হেফাজতে ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা একদফার কর্মসূচিতে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার (৪ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার একদফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে; রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে; আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে।মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহর ফায়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্যধারণ করেছি। শত জেল-জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর।...
রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ : নানক
রাজনীতি

রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ : নানক

আওয়ামী লীগ ধৈর্যের শেষ সীমায় পর্যন্ত পৌঁছে গেছে। এই মুহূর্তে পাড়ায়-মহল্লায়, রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।রোববার (৪ আগস্ট) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।জাহাঙ্গীর কবির নানক বলেন, এই বিএনপি, জামায়াত-শিবির জঙ্গির উদ্দেশ্যে বলতে চাই, এই দেশমাতৃকাকে ভালোবেসে আমরা ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়।তিনি আরও বলেন, আমরা এই জঙ্গিগোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি৷নানক বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবেন না। আমরা সংঘাত চাই না। শান্তি চাই। সকলকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে৷...
দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি

দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।...
ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে মিছিল
জাতীয়, শিক্ষাঙ্গন

ঢাবি ক্যাম্পাসে লাশ নিয়ে মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় চলা সমাবেশ ও মিছিলে চালানো হামলা এবং গুলিতে নিহতদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে আন্দোলনকারীরা।রোববার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। শাহবাগ ও ঢাবির টিএসসিতে অবস্থান করা আন্দোলনকারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশগুলো নিয়ে এসে আবার শাহবাগের দিকে আসতে থাকেন। এসময় মিছিলে ৩টি লাশ দেখা যায়।এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলায় ৬৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জে তিনজন, মাগুরায় চারজন, পাবনায় তিনজন, রংপুরে চারজন, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ মোট একুশজন, বরিশালে একজন, ভোলায় তিনজন নিহত, বগুড়ায় দুজন, জয়পুরহাটে একজন, ফেনীতে আটজন, কিশোরগঞ্জে তিনজন, কুমিল্লার দেবিদ্বারে একজন নরসিংদীতে ছয়জন, সিলেটে দুজন ও ল...
এক দফায় পূর্ণ সমর্থন বিএনপির
জাতীয়, রাজনীতি

এক দফায় পূর্ণ সমর্থন বিএনপির

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবির প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৪ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।মির্জা ফখরুল বলেন, আমাদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে যেসব দাবি জানিয়েছে আমরা তাদের দাবির প্রতি সমর্থন করছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মীসহ দেশের সব শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানাচ্ছি।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু এবং সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ দাবিতে এক দফা...
ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজির দাম
বাণিজ্য ও অর্থনীতি

ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজির দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাইয়ে এর দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।রোববার (৪ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করে। এর আগে টানা তিন মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল গত মাসে।বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত নতুন দর আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪ টাকা ৭৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রত...
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত
অপরাধ, আইন ও আদালত, সারাদেশ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তরা হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একদিন এগিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ সোমবার
জাতীয়, শিক্ষাঙ্গন

একদিন এগিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ সোমবার

আন্দোলনকারীদের 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।রোববার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি।আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের...
সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
জাতীয়

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।