বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয়, রাজনীতি

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব এ আহ্বান জানান।সেনাপ্রধান আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ‍উপস্থিত ছিলেন না। সোমবার জনগণের উদ্দেশে দেওয়া বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।সেনাপ্রধান বলেন, আলোচনায় জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতা ও জাতীয় পার্টির নেতারা ছিলেন। এছাড়া সুশীল সমাজ এবং ড. আসিফ নজরুল ও জোনায়েদ সাকীও ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের কথা দিচ্ছি, আপনারা আইনের প্রতি আস্থা রাখুন, আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদে...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টা বন্ধ ঘোষণা
জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টা বন্ধ ঘোষণা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।সোমবার (৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।এর আগে দুপুরে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন।তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসেছিলেন। আমরা সুন্দর আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো এবং এই সরকারের মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো। তার কাছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করে দেশ পরিচালনা করবো।শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে লাখ লাখ মানুষ পথে নেমে এসেছে। সন্ধ...
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে : সেনাপ্রধান
জাতীয়, রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে : সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৫ আগস্ট) বিকেল চারটায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।সেনাপ্রধান বলেন, দেশটা সবার। আমরা সবাই মিলে সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।ওয়াকার-উজ-জামান বলেন, সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সব দায়দায়িত্ব নিচ্ছি। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখিয়েন। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব।...
আন্দোলনকারীদের দখলে রাজধানী
জাতীয়, রাজধানী

আন্দোলনকারীদের দখলে রাজধানী

লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানী ঢাকার রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) দুপুর ২টার পর শাহবাগ, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মোহাম্মদপুর, মহাখালী, গাবতলীসহ ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল। তারা স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ দাবি করছেন।এদিকে, বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম সপ্তাহ রাজধানীর শাহবাগ ঘিরে শান্তিপূর্ণ আন্দোলন চলে। ১৪ জুলাই পুলিশ ও ছাত্রলীগের হামলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এরপর দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে আ...
বিকাল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান
জাতীয়, রাজধানী

বিকাল ৩ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান

চলমান দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে পরিদফতরটি সেনাপ্রধানের দুপুর ২টায় ভাষণ দেওয়ার কথা জানিয়েছিলো। এপর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।...
ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
আন্তর্জাতিক

ইউক্রেনে পৌঁছালো যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ, নিয়মমতো সে কাজ তারা করতে পারে না। যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসকে। এই দুই দেশ প্রথম ব্যাচের এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনকে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে।সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র নয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।রাশিয়ার অবশ্য বলছে, এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের ধারা বদলাতে পারবে না। প্রতিটি এফ-১৬ বিমান সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ধ্বংস করা হবে।এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সব মিলিয়ে ১৩০টি এফ-১৬ বিমান প্রয়োজন তার। এগুলোর সাহায্যে...
এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ
বিনোদন

এবার দেবের নায়িকা হচ্ছেন ফারিণ

অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এবার যেন তার পালকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। দেবের নায়িকা হচ্ছেন ফারিণ।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা অভিজিতের ‌‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে।জানা গেছে, নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। লন্ডন ও কলকাতায় হবে দৃশ্যধারণের কাজ। তবে বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে।...
সোমবারের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ
রাজনীতি

সোমবারের কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ

চলমান বৈষম্যবিরো‌ধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন অবস্থায় রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ঘোষিত কারফিউয়ের কারণে আগামী সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল স্থগিত করা হয়েছে।একইসঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচিও স্থগিত করা হয়েছে।রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...
একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য: সমন্বয়ক নাহিদ ইসলাম
জাতীয়, শিক্ষাঙ্গন

একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য: সমন্বয়ক নাহিদ ইসলাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। কিন্তু আমাদের উদ্দেশ্য, লক্ষ্য ও গন্তব্য পরিষ্কার। বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য।তিনি বলেন, আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। শেখ হাসিনাকে ঠিক করতে হবে, এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিকাল ৩টার দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতা যেকোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজকে লাঠি তুলে নিয়েছ...