বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
জাতীয়, রাজনীতি

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।মঙ্গলবার (৬ আগস্ট) বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়।এতে আরও বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।১৯৯৬ সালের ২৩ জুন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিস...
পলক বিমানবন্দরে আটক
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি

পলক বিমানবন্দরে আটক

সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।মঙ্গলবার (০৬ আগস্ট) তাকে আটক করা হয়।জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।...
মুক্তি পেলেন খালেদা জিয়া
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি

মুক্তি পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।এর আগে, তিন বাহিনীর প্রধানগণের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজে...
দেয়াল টপকে পালালেন ডিবির হারুন
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

দেয়াল টপকে পালালেন ডিবির হারুন

ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। তার আগে তিনি পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালিয়ে যান।গতকাল সোমবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান।আরেকটি সূত্র জানিয়েছে...
ভয়-আতঙ্কে সচিবালয় ত্যাগ কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয়, রাজধানী

ভয়-আতঙ্কে সচিবালয় ত্যাগ কর্মকর্তা-কর্মচারীরা

ভয়ে-আতঙ্কে সচিবালয় ত্যাগ করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় থেকে বের হতে শুরু করেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায়, সচিবালায় ত্যাগ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে।...
বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের, সেনাবাহিনীকে স্যালুট
আন্তর্জাতিক

বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের, সেনাবাহিনীকে স্যালুট

ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।সোমবার (৫ আগস্ট) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, এটি যদি সত্য হয় যে, সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়নের আহ্বানকে প্রতিহত করেছে, তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে।তিনি আরও বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি।আরেক প্রশ্নের জবাবে মার্কিন মুখপাত্র বলেন, আমরা চাই, বাংল...
ভাটারা থানা পুড়ে ছাই
অপরাধ, আইন ও আদালত, রাজধানী

ভাটারা থানা পুড়ে ছাই

রাজধানীর ভাটরা থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে।এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ভিতরে ও বাহিরে পড়ে থাকতে দেখা গেছে ভুসিভূত গাড়ি। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকে পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে।...
ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান সমন্বয়করা
জাতীয়, রাজনীতি

ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চান সমন্বয়করা

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।মঙ্গলবার (০৬ আগস্ট) ভোর ৪টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক ভিডিও বার্তায় জাতীয় সরকারের এই রূপরেখার কথা জানান তিনি। এসময় অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।তিনি আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রা...
ছাত্রদের কোটা সংস্কার ও জনতার রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিজয়োত্তর ভাবনা
অভিমত, জাতীয়, রাজনীতি

ছাত্রদের কোটা সংস্কার ও জনতার রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিজয়োত্তর ভাবনা

|| প্রফেসর ড. মো: মযনুল হক, ইবি. কুষ্টিয়া ||১৯৪৭ দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে বিভাজিত হয়েছিল ভারতবর্ষ। আমাদের পূর্বপুরুষরা হোসেন শহীদ সাহরওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হকরা লড়কে লেঙ্গে পাকিস্তান আন্দোলনে অংশ নিয়েই আমাদেরকে উপহার দিয়েছিলেন ইষ্ট পাকিস্তান। কিন্তু ইসলামের দোহাই দিয়ে প্রতিষ্ঠিত পাকিস্তান পূর্ব-পাকিস্তানের অধিবাসীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার অপপ্রয়াস শুরু থেকেই করেছিল। নব অন্কুরিত একটা রাষ্ট্র ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান’ আমাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যদা দিতে অস্বীকৃতি জানায়, যার পরিণতিতে ঘটে বায়ান্নর ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক জব্বারদের আত্মত্যাগে বাঙালী স্বগৌরবে মাথা উচু করে আদায় করে নেয় রাষ্ট্র ভাষার স্বীকৃতি।চাকুরীর বিভিন্ন পদ পদবীতে অনুসৃত হতে থাকে বৈষম্যনীতি, যা বাঙালীর মানসপটে তৈরী করে বিদ্বেষভাব। জাগ্রত জনতা রুখে দাঁড়ায় ৬৬ এর ছয় দ...
শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন, সঠিক পথে অগ্রসর হবো: ড. আসিফ নজরুল
জাতীয়, রাজনীতি

শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন, সঠিক পথে অগ্রসর হবো: ড. আসিফ নজরুল

সেনা সদর দপ্তরে অবস্থান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ছাত্র-জনতাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।একই সঙ্গে বড় সুখবর এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক।সোমবার (৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এসব কথা জানান তিনি।আসিফ নজরুল বলেন, আমরা এখন আর্মি চিফের (সেনাবাহিনীর প্রধান) সঙ্গে একটা আলোচনায় আছি। আমি যতটুকু উনার (সেনাপ্রধান) সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক বলেন, আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখেন, ধৈ...