বৃহস্পতিবার, মার্চ ২৬

Blog

গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে
বাণিজ্য ও অর্থনীতি

গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে

বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তা বিধান করেছে। কর্মস্থলে ফিরতে পেরে খুশি বলে জানিয়েছেন পোশাককর্মীরা।অপরদিকে যথাসময়ে নিয়ম মেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।জানা যায়, গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলেছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।...
পুলিশশূন্য রাজধানী, আজও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, শিক্ষাঙ্গন

পুলিশশূন্য রাজধানী, আজও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আক্রান্তের শিকার হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাহিনীটির উপর হামলাসহ জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক থানা কার্যালয়। বাহিনীটির সদস্যদের মনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাজধানী এখন পুলিশশূন্য হয়ে পড়েছে। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। তবে গতকালের মতো আজও ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে রয়েছে শিক্ষার্থীরা।রাজধানীর পল্টন, শাহাবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর ১০, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণি, খামারবাড়ি, মহাখালী, বনানী বাড্ডা, নতুনবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।...
অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা
জাতীয়, শিক্ষাঙ্গন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দফা স্থগিত করা হয়েছিল চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষার নতুন সূচি দেওয়া হলেও ফের অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের একথা জানিয়েছেন।তিনি জানান, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।...
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন।২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।...
নয়াপল্টনে বিএনপির সমাবেশ বুধবার, চলছে মঞ্চ নির্মাণের কাজ
জাতীয়, রাজনীতি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ বুধবার, চলছে মঞ্চ নির্মাণের কাজ

বুধবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই জন্য রাত থেকেই প্রস্তুতি চলছে।রাত আড়াইটার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন।এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ অনুষ্ঠিত হবে।এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এই সমাবেশের বিএনপি অন্যান্য জাতীয় নেতারা উপস্থিত থাকবেন।...
নতুন আইজিপি ময়নুল ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

নতুন আইজিপি ময়নুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন।মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ মামুনকে অব্যাহতি দেওয়া হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। ...
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
জাতীয়, রাজনীতি

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর এই সরকার গঠন করা হয়।মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান ছিলেন। এছাড়া বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেন। এতে সম্মত হন অধ্যাপক ইউনূসও।দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গাড়িবহর নিয়ে বঙ্গ...
র‍্যাপার হান্নান মুক্তি পেলেন
বিনোদন

র‍্যাপার হান্নান মুক্তি পেলেন

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির ওপর ‘আওয়াজ উডা বাংলাদেশ’ নামে একটি গান করেছিলেন র‍্যাপার হান্নান। প্রকাশের পরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে গানটি। এ গানের কারণে গ্রেফতার করা হয় হান্নানকে। এবার মুক্তি মিলেছে হান্নানের।আজ মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এক সহকর্মী। গত ২৫ জুলাই গ্রেফতার করা হয় র‍্যাপার হান্নানকে।উল্লেখ্য, ১৮ জুলাই ইউটিউবে ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি প্রকাশ করেন হান্নান। নিজের ফেসবুকেও দেন শেয়ার।...
১১ আগস্ট হচ্ছে না এইচএসসি ও সমমান পরীক্ষা
শিক্ষাঙ্গন

১১ আগস্ট হচ্ছে না এইচএসসি ও সমমান পরীক্ষা

চার দফা স্থগিতের পর আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন এ সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। তবর কবে নাগাদ স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি।মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ২টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ১১ তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করা প্রয়োজন। এর পাশাপাশি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কি না, জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি। এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্...
সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল
জাতীয়

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।...