শুক্রবার, মার্চ ২৭

Blog

অন্তর্বর্তী সরকার গঠন কাদের নিয়ে, জানালেন সমন্বয়ক আসিফ মাহমুদ
জাতীয়, রাজনীতি

অন্তর্বর্তী সরকার গঠন কাদের নিয়ে, জানালেন সমন্বয়ক আসিফ মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি।এর আগে, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিবৃন্দের পদত্যাগ দাবি করেন আসিফ মাহমুদ। বুধবার (০৭ আগস্ট) দিবাগত রাতে দেওয়া পোস্টে তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিচারবিভাগে এখনো আগের সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করা বিচারপতিরা বিচরণ করছেন। আমরা শুনতে পেলাম, অভ্যুত্থানের আগে আমাদের যেভাবে আদালতের নামে টালবাহানা করা হতো, ঠিক একই কায়দায় অভ্যুত্থান পরবর্তী ছাত্র-জনতার সরকার ব্যাহত করার প্রচেষ্টা চলমান।তিনি আরও বলেন, আমরা অচিরেই প্রধান বিচারপ...
এ বিজয় কারো একান্ত নিজস্ব অর্জন নয়
জাতীয়

এ বিজয় কারো একান্ত নিজস্ব অর্জন নয়

|| মু. হাসান জামান ||অবস্থা দেখে মনে হচ্ছে সমন্বয়কদের প্রথম সারীর লিডাররা পুরো বিপ্লবকে হাইজ্যাক করতে চাচ্ছে! তারা যেন স্বৈরাচার সরকারের পতনকে একান্তই নিজস্ব অর্জন মনে করছে। তারা যে নাম দিবে সেটাই নিতে হবে, এমন একটা দাবী যেন। পুরো দেশের জেলা পর্যায়ে, বিভিন্ন ভার্সিটি পর্যায়ে বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটি, অতঃপর সমাজের নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, সংখ্যা গরিষ্ঠ মুসলিমদের প্রতিনিধি আলেম-উলামা, শ্রমিকশ্রেণী ও বিভিন্ন পেশাজীবিদের পরামর্শ নিয়ে নামগুলো প্রস্তাব করা যেত। ইতিমধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির গ্রুপ থেকে বলা হয়েছে যে, তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। অথচ আন্দোলন যখন সমাপ্ত হচ্ছিল, তখন তাদের রক্ত ত্যাগের মাধ্যমে আবারো আন্দোলন জেগে উঠে।এই লিডাররা যদি মনে করে মানুষ তাদের কথায় নেমে এসেছিল, তাহলে তা হবে মহাভুল। ১৫ বছর ধরে চলা লেডি ফিরাউনের যুলমের অবসান ঘটাতে মানুষ এই কতিপয় ছাত্র নে...
ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাস্ত ৭ম শ্রেণির শিক্ষার্থী আল আমিন
রাজধানী, শিক্ষাঙ্গন

ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাস্ত ৭ম শ্রেণির শিক্ষার্থী আল আমিন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষের শিকার পুলিশ বাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় হামলার ঘটনায় বাহিনীটির সদস্যরা ভয় ও আতঙ্কে কর্মবিরতিতে রয়েছেন। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয়েছে। তবে গতকালের মতো আজও ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে রয়েছে শিক্ষার্থীরা।রাজধানীর নতুনবাজার এলাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আল আমিন। বুধবার (৭ আগস্ট) বিকেলে তাকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাস্ত থাকতে দেখা গেছে। পরিচ্ছন্ন দেশ গড়তে একজন সেচ্ছাসেবক হিসেবে এ কাজে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থী আল আমিন।...
কোটা আন্দোলনে শহিদদের জন্য ক্রিকেটারদের মোনাজাত
খেলাধুলা

কোটা আন্দোলনে শহিদদের জন্য ক্রিকেটারদের মোনাজাত

কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন অনেকে। এই শহীদদের স্মরণ করে মোনাজাত করেন ক্রিকেটাররা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম শুরু হয়েছে ক্রিকেটের।বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন শুরু হয়। অনুশীলনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ক্রিকেটাররা। পরে তারা মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করেন।কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। এই স্কোয়াডে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়রা। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুশীলন স্থগিত ছিল।অনিশ্চয়তা কাটিয়ে বুধবার থেকে অনুশীলন শুরু হয়েছে। পাকিস্তানে ‘এ’ দলের সফরের পর যাওয়ার কথা রয়েছে জাতীয় দলেরও। দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।...
ধ্বংস নয়, শান্তির সমাজ চাই: খালেদা জিয়া
জাতীয়, রাজনীতি

ধ্বংস নয়, শান্তির সমাজ চাই: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা ধ্বংস চাই না, শান্তির সমাজ চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া একথা বলেন।খালেদা জিয়া বলেন, এ বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।এর আগে দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।নয়াপল্টন ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়েই নেতাকর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের হাতে জাতীয় ...
ড. ইউনূসের সাজা বাতিল
অপরাধ, আইন ও আদালত

ড. ইউনূসের সাজা বাতিল

শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। রায়ে আরও চারজনের সাজা বাতিল করা হয়েছে।২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা চারজনের বিরুদ্ধে সাজার রায় দেন।...
র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।শহিদুর রহমান পুলিশ অধিদফতরের দায়িত্ব পালন করছিলেন। তিনি এখন র‍্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হারুন-অর-রশিদকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভ...
শরীয়তপুরে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
ধর্ম ও দর্শন, সারাদেশ

শরীয়তপুরে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

দেশের চলমান পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শরীয়তপুর জেলার প্রায় সব উপজেলায় পাহারা বসিয়েছে তারা। জেলা সদর ও উপজেলাগুলোতে পালাক্রমে পাহারা দিচ্ছেন তারা।বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও উপজেলা শহরের সব গুরুত্বপূর্ণ মন্দিরগুলো পরিদর্শন করার জন্য জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ কাজির নেতৃত্বে একটি পরিদর্শন কমিটি করা হয়েছে। যারা জেলার সব এলাকা ঘুরে দেখবে।...
বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের
প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি

বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের

শেখ হাসিনার পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে ও মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যাক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে।সোমবার (৫ আগস্ট) সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করেছে।প্রবাসীরা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরও কিছু সময় লাগ...
‘রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা’ : সারজিস আলম
জাতীয়, রাজনীতি

‘রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা’ : সারজিস আলম

আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।বুধবার (০৭ আগস্ট) তিনি এ কথা জানান ।