শুক্রবার, মার্চ ২৭

Blog

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে এ নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।এরই ধারাবাহিকতায় বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপর আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন।...
আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস

আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরে এয়ারপোর্টে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি কেঁদে দেন।ড. ইউনূস সাঈদের কথা বলতে গিয়ে বলেন, এরপর থেকে কোনো যুবক-যুবতী আর পিছু হটেনি। নতুন স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রতিটি মানুষের ঘরে সুফল পৌঁছে দিতে হবে। না হলে এর কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো সবার পরিবর্তন।এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।এদিকে রাত সাড়ে ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।...
মৃত্যুর পর দুনিয়ার জীবনের কথা কি মনে থাকবে?
ধর্ম ও দর্শন

মৃত্যুর পর দুনিয়ার জীবনের কথা কি মনে থাকবে?

|| হাফেজ মু. হাসান জামান ||মৃত্যুর পরবর্তী জীবনকে বলে আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। কোরআন হাদীসের কোথাও এ জগতে গিয়ে মানুষের দুনিয়ার কথা মনে পড়ে কী না, এ বিষয়ে কোনো আলোচনা নেই। তবে কিছু বিবরণ পাওয়া যায় কোরআন ও হাদিসে। আজ এ বিষয়গুলো নিয়েই আলোচনা করবো। মৃত্যুর পরপরই কে জান্নাতি আর কে জাহান্নামি এটা স্পষ্ট হয়ে যায়। তখন থেকেই প্রত্যেকের সঙ্গে সেরকমই আচরণ করা হয়।মানুষের মৃত্যু অবধারিত। মৃত্যুর পর দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব-নিকাশ অনুষ্ঠিত হবে। দুনিয়ার এসব কর্মকাণ্ডের হিসাব-নিকাশ দেখে কিয়ামতের দিন অনেক মানুষ দিশেহারা হয়ে যাবে। সে সময় আফসোস আর আক্ষেপ ছাড়া আর কিছুই করার থাকবে না। সে সময়ের কিছু অবস্থার কথা কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاء اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا - إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا ...
ড. ইউনূসের সরকার মার্কিন পুতুল সরকারে পরিণত হবে : ছাত্রমৈত্রী
জাতীয়, রাজনীতি

ড. ইউনূসের সরকার মার্কিন পুতুল সরকারে পরিণত হবে : ছাত্রমৈত্রী

জনগণের বিজয়কে কোনোভাবেই ভারত ও মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতে যাচ্ছে তা শেখ হাসিনার ভারতীয় পুতুল সরকারের বিপরীতে গিয়ে মার্কিন পুতুল সরকারে পরিণত হবে বলে মন্তব্য করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।বুধবার (৭ আগস্ট) বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে এই মন্তব্য করেন।বিবৃতিতে বলা হয়, শত শত ছাত্র-জনতা জীবন দিয়ে লড়াই করে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন সুনিশ্চিত করেছে। ভারতীয় সম্প্রসারণবাদের পুতুল সরকার হাসিনার বিরুদ্ধে এটি ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। জনগণের এই বিজয়কে কোনোভাবেই অন্য কোনো সাম্রাজ্যবাদী শক্তি, তথা মার্কিন সাম্রাজ্যবাদের পুতুল সরকারে রূপান্তরিত করতে দেওয়া যাবে না। যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে এই সরকারের প্রধান ন...
৩ দিন পর ইউনিফর্ম পড়ে দায়িত্বে ফিরছে পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৩ দিন পর ইউনিফর্ম পড়ে দায়িত্বে ফিরছে পুলিশ

শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে। এতে একরকম পুলিশশূন্য হয়ে পড়ে ঢাকার থানাগুলো। কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ।বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে। এমনই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএন, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স, সব প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশেষায়িত সব পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্...
ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থীরা
রাজধানী, শিক্ষাঙ্গন

ট্রাফিক নিয়ন্ত্রণে আজও সড়কে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে হামলার শিকার হয়ে ভয় ও আতঙ্কে কর্মবিরতিতে রয়েছে পুলিশ বাহিনী। এরকম উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণের গত কয়েকদিনের মতো আজও সড়কে রয়েছে শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজধানীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বল্প পুঁজির উদ্যোক্তা ম্যানেজমেন্ট কোর্স করতে আসা যশোর এম এম কলেজের শিক্ষার্থী মো. আবদুল্লাহ দায়িত্ব পালনরত অবস্থায় বলেন, একজন শিক্ষার্থী হিসেবে দেশের প্রয়োজনে কাজ করতে খুবই ভালো লাগছে। আমরা আগামীতে সুন্দর, পরিচ্ছন্ন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।...
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

জনগণের গণতান্ত্রিক ভবিষ্যত নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বুধবার (০৭ আগস্ট) মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি।বাংলাদেশে চলমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ...
পুলিশের ভূমিকার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ আইজিপির
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

পুলিশের ভূমিকার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ আইজিপির

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ঠেকাতে পুলিশ যে ভূমিকা পালন করেছে, সেটা কোনো পেশাদার বাহিনীর আচরণ নয় বলে মনে করেন বাহিনীটির নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এজন্য তিনি পুলিশের এই আচরণের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। সব ঘটনার সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আইজিপি বলেন, 'বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত।’এই ঘটনার জন্য পুলিশের কিছু কর্মকর্তা দায়ী মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করায়...
এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
জাতীয়, শিক্ষাঙ্গন, সারাদেশ

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।পরিচ্ছন্নতা অভিযানের পর এবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।নগরীর টমছম ব্রিজ ও রানীর বাজারে কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। পাশাপাশি সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা।এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হ...
ঢাকার পথে ড. ইউনূস, অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৮টায়
জাতীয়, রাজনীতি

ঢাকার পথে ড. ইউনূস, অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৮টায়

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে আজ রাত ৮টায়।বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’ এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।বুধবার সেনাসদর দপ্তরে সেনাপ্রধান সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের বি...