শুক্রবার, মার্চ ২৭

Blog

বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন

বিচারপতিদের অপসারণ দাবীতে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিদলীয় ভিত্তিক বিচার ব্যবস্থাকে রুখে দিতে এবং লেজুড়বৃত্তিক বিচারপতিদের অপসারণ ও ক্যাম্পাসে অপরাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।শনিবার (১০ আগস্ট) দুপুর পোনে ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে একত্রিত হয়ে এই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা৷ এসময় একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে যেয়ে এক সমাবেশের রূপ নেয়।মিছিলে শিক্ষার্থীরা অবৈধ বিচারপতি, মানি না মানবো না; স্বৈরাচারের বিচারপতি, মানিনা মানবো না; হাসিনার প্রেতাত্মাকে, মানি না মানবো না; ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান; হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন।প্রশাসন ভবনের সামনে ছাত্র সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপচেষ্ট...
দেশপ্রেম থাকলে ট্রেনিং বা দল করার প্রয়োজন হয় না : বর্তমান ছাত্রসমাজের কার্যক্রমই বড় প্রমাণ
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন

দেশপ্রেম থাকলে ট্রেনিং বা দল করার প্রয়োজন হয় না : বর্তমান ছাত্রসমাজের কার্যক্রমই বড় প্রমাণ

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||কোন দলের সদস্য নেতা না হয়েও রাজনীতি না করেও কোন সংস্থা থেকে ট্রেনিং না নিয়েও দেশপ্রেম থাকলে আপনা আপনি দেশ সেবা করা যায়। বর্তমান ছাত্রসমাজ আমাদের মত দলকানা অন্ধদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।কয়েক বছর আগেও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে দেশের যেকোনো ট্রাফিকের সর্বোচ্চ পদক পাওয়া ব্যক্তির চাইতেও বেশি।বর্তমানে ট্রাফিকের দায়িত্বরত আমার সন্তানরা আবারও সে দায়িত্ব পালন করে দেখিয়ে দিচ্ছে।লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যেখানে সরকারি একটি ঘরবাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে ব্যয় হয়, সেখানে তারা বিনা পয়সায় এত বড় সংসদ ভবনকে আয়নার মতো চকচক করে ফেলেছে।বিদেশে বন্ধের সময় তিন মাস ছাত্ররা বিভিন্ন অফিস আদালত ইত্যাদিতে চাকরি করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন সেক্টরে এখন থেকে ছাত্রদে...
সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মানে আমার কয়েকটি প্রস্তাবনা
অভিমত, জাতীয়

সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মানে আমার কয়েকটি প্রস্তাবনা

|| কবি আমিন আল আসাদ ||একজন কবিতা ও ছড়ার কর্মী হিসেবে তথা একজন সাহিত্যকর্মী হিসেবে দেশের একজন নাগরিক হিসেবে কয়েকটি প্রস্তাব আমি তুলে ধরতে চাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে ঢেলে সাজানোর লক্ষ্যে, সূন্দর, সমৃদ্ধ, দূর্নীতি মুক্ত, পরমত সহিষ্ণু, সততা, ন্যায়পরায়ণতা, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রেক্ষিতে নুতন সমাজ গড়তে আমার এই সব প্রস্তাবগুলো ভেবে দেখতে পারেন এ প্রজন্মের মুক্তি সংগ্রামের নায়কেরা। গ্রহণও করতে পারেন, সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যানও করতে পারেন অথবা দু একটি প্রস্তাবও যদি ভালো লাগে নিতে পারেন অথবা আমার প্রস্তাবগুলোকে আপনাদের নিজেদের চিন্তা চোতনার কষ্টি পাথরে যাচাই করে গ্রহণ, বর্জন, সংযোজন, পরিমার্জন করে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন-----১ [ এক ]আমার প্রথম ও প্রধান প্রস্তাব বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যকটি রাজনৈতিক দলকে...
দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা: জয়ের দাবি
রাজনীতি

দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা: জয়ের দাবি

দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শনিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।এর আগে গত সোমবার (৫ আগস্ট) ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও এখন তিনি ভারতেই থাকছেন।জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তার (শেখ হাসিনা) পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগ করা। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। ফলে সে সময় কোনো সময়ই ছিল না। আমার মা কোনো কিছু গোছাতেও পারেননি। তাই সংবিধান অনুযায়ী আমার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।সজীব ওয়াজেদ জয় বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রীর পদত্...
আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আজ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন ড. ইউনূস

রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। সকাল ১০টায় আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ড. ইউনূস। এছাড়াও বেরোবিতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা।রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাবেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আব...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও তার অধীন তিনটি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার। সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে।এদিকে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার।গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে...
সারাদেশে চালু ৩৬১ থানার কার্যক্রম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

সারাদেশে চালু ৩৬১ থানার কার্যক্রম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম।তবে স্বস্তির খবর হচ্ছে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৩৬১টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারাদেশে।শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি বলেন, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি, রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ মোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।...
ভারতেই থাকবেন শেখ হাসিনা
আন্তর্জাতিক

ভারতেই থাকবেন শেখ হাসিনা

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। শুক্রবার (৯ আগস্ট) ভারতের সরকারি একটি সূত্র সংবাদমাধ্যম নিউজ-১৮ কে এই তথ্য জানিয়েছে। তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয়, ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন।সূত্র জানিয়েছেন, শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন। তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই। ফলে আইনগতভাবে আমার কাউকে আশয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না।ছাত্রজনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে জানা যায় তার যুক্তরাজ্যে যাওয়া অস্পষ্ট। সব জল্পনার পর এবার জানা গেলো তিনি ভারতেই থাকবেন।দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা বাড়তি কাপড়-চোপড় নিয়ে যেতে পারেননি। ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও।জানা গেছে, দেশ ছাড়ার জন্য শ...
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ
আন্তর্জাতিক

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে যেকোনো সহযোগিতা দিতে জাতিসংঘ প্রস্তুত আছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কি না বা তার সঙ্গে কথা বলেছেন কি না।জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, তিনি তার সঙ্গে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক আজকের (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে।বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস মাত্রই শপথ ...
অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি ড. আ ফ ম খালিদ হোসেন: নতুন আশার আলো
অভিমত, জাতীয়, ধর্ম ও দর্শন

অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি ড. আ ফ ম খালিদ হোসেন: নতুন আশার আলো

|| হাফেজ মু. হাসান জামান ||বিশিষ্ট আলেমে দ্বীন ড. আ ফ ম খালিদ হোসেনের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আলেম প্রতিনিধি হিসেবে নিযুক্ত হওয়া দেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তার প্রকৃত নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। তিনি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষক এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। যার জ্ঞান ও প্রজ্ঞা দেশের ইসলামী শিক্ষায় বিশেষ ভূমিকা রেখে চলেছে।ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন দেশের ইসলামী শিক্ষা, গবেষণা এবং সমাজসেবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং গবেষণাকর্ম তাকে দেশের আলেম সমাজের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।ড. আ ফ ম খালিদ হোসেনের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তি সরকারের কাজকর্মে ইসলামী চিন্তা ও মূল্যবোধের প্রতিফলন ঘটানোর জন্য গু...