শুক্রবার, মার্চ ২৭

Blog

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ
জাতীয়

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।শনিবার (১০ আগস্ট) বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আজ ১০ আগস্ট ২০২৪ পদত্যাগ করেছেন।’...
মানুষ যখন নিরাপদ ও সুস্থ থাকে তখন বিনোদন পেতে চায় : কাজী হায়াৎ
বিনোদন

মানুষ যখন নিরাপদ ও সুস্থ থাকে তখন বিনোদন পেতে চায় : কাজী হায়াৎ

কারফিউয়ের কারণে প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে গেলেও সম্প্রতি সিনেপ্লেক্সগুলো আবার খুলেছে। নতুন সিনেমাও মুক্তি দিচ্ছেন না কেউ। এমনকি সম্প্রতি লুটপাট-ভাঙচুর চালানো হয়েছে সিনেপ্লেক্সেও। নিরাপত্তার অভাবে মানুষ সিনেমা দেখতে যাচ্ছেন না।সিনেমার বর্তমান প্রেক্ষাপট নিয়ে জানতে চাইলে নির্মাতা কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন -‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ সিনেমা দেখতে যাচ্ছে না। যখন মানুষ নিরাপদ এবং সুস্থ থাকে তখন তারা বিনোদন পেতে চায়। কিন্তু এখন তো সেই পরিবেশ নেই। তাছাড়া সিনেপ্লেক্সে ভাঙচুরও একটা নেতিবাচক প্রভাব ফেলেছে।’এদিকে চলতি বছর এরইমধ্যে দুই ডজনের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু শাকিব খানের বাইরে কোনো হিরোর সিনেমা ব্যবসা করতে পারেনি। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একাধিক নির্মাতা। এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘সিনেমা যাকে বলে সেটা আগেই শেষ হয়ে গেছে। এখন প্রেক্ষাগৃহে যে সিনেমাগুলো মুক্তি ...
থানায় থানায় পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন

থানায় থানায় পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে দেশের প্রায় সব থানা-পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেই তছনছ হয়ে থাকা থানার ভেতরে ও বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।শুক্রবার (৯ আগস্ট) থেকে তারা এই কার্যক্রম করছেন। এর অংশ হিসেবে ভাটারা থানা পরিষ্কার করতে দেখা গেছে রাজধানীর ইউআইইউ ও ইউআইটিএস'র শিক্ষার্থীদের। সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিষ্কার করেছে এনায়েতপুর থানা। এছাড়াও এলাকাভিত্তিক বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে থানাগুলোকে ঝকঝকে করে তুলছেন। এ সময় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। তারাও তাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে দিন...
ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন
বিনোদন, রাজধানী

ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ইলিয়াস কাঞ্চন

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে নেমেছেন সড়ক আন্দোলনের পরিচিত মুখ অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শিক্ষার্থীদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তিনিও। কখনও হ্যান্ড মাইকে চলমান যানের চালকদের উদ্দেশে দিচ্ছেন সচেতনতার বার্তা। গত কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে পথে।গত ৮ আগস্ট স্বেচ্ছাসেবী সংস্থা নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শাহবাগ, দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাকরাইল মোড়ে সড়কে চলমান যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে নিরাপদ সড়ক চাই-এর কর্মীরা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিন্তু কেউ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, সে ক্ষেত্রে দেশে শান্তি আসবে না, জবাবদিহি নিশ্চিত হবে না। শিক্ষার্থীদের দেখলাম, সড়ক সামলাচ্ছে। কেউ এক মুহূর্তের জন্য বসে নেই। দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের ক...
ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সহায়তায় ইসলামের নির্দেশনা
ধর্ম ও দর্শন

ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সহায়তায় ইসলামের নির্দেশনা

|| হাফেজ মু. হাসান জামান ||ইসলাম শিক্ষা, সেবামূলক কাজ এবং সমাজের প্রতি দায়িত্বশীল মনোভাবের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে সমাজে শৃঙ্খলা ও নিরাপত্তা আনার চেষ্টা করছে, যা ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মুসলিম হলো, যার হাত ও জিভ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে" (বুখারি)। এই পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের রাস্তার শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা তাদের আত্মসেবা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতীক।সমাজের কল্যাণে অন্যদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ একটি কাজ। আল্লাহ তায়ালা কোরআনে বলেন, "আপনারা পরস্পরের সাথে সহযোগিতা করুন, পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে নয়" (সুরা আল-মায়িদা: ২)। শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করে আমরা তাদের সঠিকভাবে সহায়তা করতে পারি।শিক্ষার্থীদের এই উদ্যো...
শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে আলেম সমাজ : হেফাজতে ইসলাম
রাজনীতি

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে আলেম সমাজ : হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেম সমাজ বলিষ্ঠ ভূমিকা রাখবে। শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে দলটির উদ্যোগে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত গণসমাবেশে নেতারা এ সব কথা বলেন।সভাপতির বক্তব্যে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, ২০১৩, ২০১৬ এবং ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের যারা নির্মমভাবে শহীদ করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের বিরুদ্ধে দায়ের সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষা কা...
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১০ আগস্ট) রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। বাকিরা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. কাশেফা হোসেন।এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। এ খবরে দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে...
দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
শিক্ষাঙ্গন, সারাদেশ

দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে চলে তান্ডব। ভাংচুর, লুট, ডাকাতি-সহ দুর্বৃত্তদের দেয়া আগুলে পুড়ে যায় অনেকের বাড়িঘর, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, থানা ও সরকারী বিভিন্ন স্থাপনা। এ ধরনের বর্বর ধ্বংসযজ্ঞে আবর্জনাস্তূপে পরিণত হয় রাজধানীসহ দেশের শহরগুলোর রাস্তাঘাট। দেশজুড়ে এসকল ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ।শুক্র ও শনিবার এ সকল ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়াও নগরীর পানি নিষ্কাশনে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন তারা।জনগণের দুর্ভোগ মেটাতে এসকল কাজ জনপ্রতিনিধিদের করার কথা থাকলেও এখন এ অভিযান পরিচালনা করছেন এলাকাভিত্তিক ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা।...
আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে : ড. ইউনূস
জাতীয়, শিক্ষাঙ্গন

আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবে : ড. ইউনূস

‘আবু সাঈদের স্বপ্ন ছিল বড়, এজন্যই সে বুক পেতে দিয়েছে’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সিন্ডিকেট রুমে শিক্ষার্থীদের সঙ্গে ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে একথা বলেন তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, তোমরাও আবু সাঈদের মতো বড় স্বপ্ন দেখো। তোমাদের যে ক্ষমতা সেটা অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে তোমরা পাল্টে দিতে পারো। তাই পিছু হটবে না। আমরা যেটা পারিনি তোমরা সেটা পেরেছ।আবু সাঈদ মহাকাব্যের নায়ক, তাকে নিয়ে গল্প-কবিতা লেখা হবেতিনি আরও বলেন, আমরা মহাকাব্য পড়ে থাকি। আবু সাঈদ হলো সেই মহাকাব্যের নায়ক। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, গল্প ও সাহিত্য লেখা হবে।আবু সাঈদ বিশ্বকে চমকে দিয়েছেন উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তার গুলি খাওয়ার যে ছবি মানু...
পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল
শিক্ষাঙ্গন

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন। তার সঙ্গে আরও সাতজন হল প্রাধ্যক্ষও পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো ই-মেইল বার্তায় তিনি পদত্যাগ করেন।পদত্যাগপত্রের একটি অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও পাঠিয়েছেন তিনি। রেজিস্ট্রার দপ্তর সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, উপাচার্যের সঙ্গে বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল, বিজয় ৭১ হল, বঙ্গবন্ধু হল, জিয়া হল, সার্জেন্ট জহুরুল হক হল, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগ করেছেন। এছাড়া জহুরুল হক হলের চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেছেন।এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাবির প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সব সদস্য পদত্যাগ করেন। তাছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানও পদ ছেড়েছেন বলে জানা গেছে।গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে ...