শুক্রবার, মার্চ ২৭

Blog

শপথ নিলেন আরও ২ উপদেষ্টা
জাতীয়

শপথ নিলেন আরও ২ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। রবববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ শপথ নিলেন ১৬ উপদেষ্টা।এদিকে আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা রয়েছে।গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি।গত শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য ...
ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : নাহিদ
জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা : নাহিদ

কর্মদিবসের প্রথম দিনে ইন্টারনেট শাটডাউন বিষয়ে কথা বলেছেন সদ্য দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।তিনি বলেন, ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে এ কথা বলেন নাহিদ ইসলাম।নাহিদ বলেন, ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পিড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।তিনি আরও বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোব...
ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন : আহমদ শফী আশরাফী
রাজনীতি

ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন : আহমদ শফী আশরাফী

দেশের চরম ক্রান্তিলগ্নে ও সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে অভিনন্দন জানিয়েছেন আহমদ শফী আশরাফীশনিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র (এনএসবি পার্টি) কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এই অভিনন্দন জানান।এনএসবি পার্টি'র মহাসচিব আহমদ শফী আশরাফী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় এবং জনগণের কাংখিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।শিক্ষিত পরিশ্রমী, সৎ ও পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন তিনি।...
এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান
জাতীয়, শিক্ষাঙ্গন

এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর কাজী শহীদুল্লাহ।রবিবার (১১ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। ইউজিসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তিনি পত্রে লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিরিক পড়েছে। প্রধান বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকেই এর...
সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচন করবেন : মির্জা ফখরুল
রাজনীতি

সুস্থ থাকলে খালেদা জিয়া নির্বাচন করবেন : মির্জা ফখরুল

শারীরিকভাবে সুস্থ থাকলে, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল জানিয়েছেন, তার বিশ্বাস সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে, সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই।দীর্ঘ এই সাক্ষাৎকারে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে ফখরুল বলেন, তিনি খুবই অসুস্থ। হাসপাতালে আছেন। তিনি মাল্টিডিসিপ্লিনারি রোগে ভুগছেন। দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না। আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো ...
ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ
অভিমত, রাজনীতি

ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশে ইসলামী দল এ মুহূর্তে কতগুলো আছে সেটার হিসাব আপাতত আমার কাছে নেই। তবে দল মত নির্বিশেষে ইসলামী দলগুলোর ঐক্যমতে পৌঁছার এখনই সুবর্ণ সুযোগ এসেছে এটা বলতে পারি।আমার শ্রদ্ধেয় আলেম-ওলামাগণ! আপনারা তাকিয়ে দেখুন আজকের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে। তারা ধর্মীয় জ্ঞানে আপনাদের মত পূর্ণাঙ্গ নন। কিন্তু জাতির বিশেষ প্রয়োজনে সকল ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঢাল তরবারি সেনাপতি সেনাধ্যক্ষ জেনারেল ছাড়াই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন।আল্লামা উপাধি নিয়ে মঞ্চ কাঁপানো বক্তৃতা দিয়ে শুধু নিজে নিজে বড় হয়ে অন্য আলেমকে কাফের ফতোয়া দিয়ে কাউকে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দিয়ে কোনদিন দেশ জাতির কাছে আপন হওয়া যায় না। মানুষ হিসেবে আমরা কেউই সর্বগুণে গুণান্বিত বা পূর্ণাঙ্গ নই। আমাদের প্রত্যেকের মাঝ...
প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব : মমতা
আন্তর্জাতিক

প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব : মমতা

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথগ্রহণের পরেই ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে আশা প্রকাশ করেছেন তিনি।শুক্রবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রই...
এম সাখাওয়াত হোসেন আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ যাবেন আজ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

এম সাখাওয়াত হোসেন আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ যাবেন আজ

আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাবেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।শনিবার (১০ আগস্ট) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।তিনি জানান, রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যাবেন।গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অনেক পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এসব ঘটনার পর থেকে থানাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর গতকাল শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।...
চাঁদাবাজি না থাকায় কিছুটা কমেছে পণ্যের দাম
বাণিজ্য ও অর্থনীতি

চাঁদাবাজি না থাকায় কিছুটা কমেছে পণ্যের দাম

গত কয়েক দিনে দেশে পণ্যমূল্য বেশ কিছুটা কমেছে। মূলত সব ধরনের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের দাম কমেছে বলে বলা হয়েছে। দেশে পণ্যমূল্য যে কেবল চাহিদানির্ভর নয়, এ ঘটনা থেকে বিষয়টি আবারও বোঝা যাচ্ছে।৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ পুলিশ-শূন্য হয়ে পড়েছিল। গত দুই দিনে তারা আবার আংশিক কার্যক্রম শুরু করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মাঠে নেই। পুরোনো সিস্টেম বা ব্যবস্থার এখনো পুনঃপ্রবর্তন হয়নি। অর্থাৎ উৎস থেকে বাজারে পণ্য আনতে যে দফায় দফায় চাঁদা দিতে হতো, সেই বাস্তবতা এখন নেই।এদিকে ছাত্ররা বাজারে বাজারে ঘুরছে; দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলছে। এই পরিস্থিতিতে বাজারে তার প্রভাব অনুভূত হচ্ছে। ফলে পণ্যের দাম কমেছে।গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করতে শোনা যায়: এখন থেকে কেউ চাঁদা দেবেন না। কেউ কোন নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করলে আইনের হাতে সোপর্দ করবেন।এ ছাড়া দ্রব্যমূল্যের আরও...