শুক্রবার, মার্চ ২৭

Blog

৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

৬ দিন পর সীমিত পরিসরে সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ

প্রায় ছয় দিন পর রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ধীরে ধীরে ঢাকার সব সড়কে কাজ শুরু করবেন তারা।রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ দায়িত্বে ফেরার বিষয়ে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।আইজিপি বলেন, আমাদের ট্রাফিকে জনবলের সমস্যা নেই। এরইমধ্যে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। ধীরে ধীরে সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন।তিনি বলেন, এসব সড়কে শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউটের সদস্যরাও রয়েছেন। ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে যেন শিক্ষার্থীদের কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য ছাত্র সমন্বয়কদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।...
বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠকে পুলিশের ১১ দফা দাবির কয়েকটি দ্রুতই পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পুলিশের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে...
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং...
ত্রুটিপূর্ণ কারিকুলাম : ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করার বড় হাতিয়ার
অভিমত, শিক্ষাঙ্গন

ত্রুটিপূর্ণ কারিকুলাম : ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করার বড় হাতিয়ার

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশ বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এদেশের কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা পদ্ধতিতে ইসলামী প্রভাব থাকবে এটাই স্বাভাবিক। এটাই দেশ-জাতির আকাঙ্ক্ষা। কিন্তু সদ্য বিদায়ী স্বৈরসরকার এবং কারিকুলাম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে, যা এ দেশের শিক্ষার্থীদেরকে পঙ্গুত্ববরণ করতে আর কোনো কিছুর প্রয়োজন নেই।এ কারিকুলাম স্থগিত নয় শুধু প্রত্যাহার করে নেওয়া অত্যাবশ্যক। গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, এতে কারিকুলাম এবং সিলেবাস এর ভূমিকা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে।এসব কারিকুলাম এবং সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে ঝেটিয়ে বিদায় করা হয়েছে, যা আছে নামকে ওয়াস্তে ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে। যেটা দিয়ে কেন কোন পরীক্ষা হবে না?দেশের শিক্ষিতদের মধ্যে নৈতিকতার অভাব এত তলানিতে পৌঁছেছে যে, এই সিলেবাস এবং কারিকুলাম বাস্তবায়িত হলে ভবিষ্যৎ...
৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন
রাজনীতি

৯ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন

দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। ৯ বছর আগে ‘নিখোঁজ’ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (রবিবার) দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাহ উদ্দিন আহমেদ।সালাহ উদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন। ভিআইপি লাউঞ্জে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।এর আগে, রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।২০১৫ সালের মার্চে ঢাকা থেকে ‘উধাও’ হন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। দুই মাস প...
সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ন্যাক্কারজনক ঘটনা: আহমদ শফী আশরাফী
ধর্ম ও দর্শন, রাজনীতি

সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ন্যাক্কারজনক ঘটনা: আহমদ শফী আশরাফী

বাংলাদেশে মুসলিম, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সবার সহাবস্থান করার সমান অধিকার আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু সুযোগসন্ধানী দুষ্কৃতকারী হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ভাংচুর করেছে, যা ন্যাক্কারজনক ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, অপরাধীদের খুঁজে বের করে যথাযত শাস্তি দিন। আজ রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন। মহাসচিব আহমদ শফী আশরাফী আরও বলেন, ক্ষমতার চেয়ারে বসে, জুলুম নিপীড়ন করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যা আমাদেরকে ৫ আগস্ট শিক্ষা দিয়ে গেছে। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হিন্দুদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।...
ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।তিনি বলেছেন, এই সার্টিফিকেট চাকরির ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।তিনি বলেন, আমি আইজিপিকে অনুরোধ করবো, যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।এ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টা...
ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা
রাজনীতি

ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন। আওয়ামী লীগ সভাপতি গতকাল শনিবার (১০ আগস্ট) তার দলের নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি এ অভিযোগ করেছেন। বার্তাটি অবলম্বনে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এ খবর প্রকাশ করেছে।রবিবার (১১ আগস্ট) দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি ক্ষমতায় এখনো থাকতে পারতাম।’ এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ‘ব্যবহৃত’ না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আস...
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নিয়েছেন।রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।এর আগে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।...