এবার সংস্কারের দাবি নিয়ে বিটিভির সামনে দাঁড়াবেন শিল্পীরা
নানান অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণ থেকে দেশের সব ব্যবস্থাকে মুক্তির লক্ষ্যে সবাই যে যার জায়গা থেকে কাজ শুরু করেছেন। সেই দলে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষেরাও। এই অঙ্গনের নানান ক্ষেত্রে সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছেন তারা।বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টায় রামপুরায় অবস্থিত বিটিভির সামনে অবস্থান নেবেন তারা।এ প্রসঙ্গে মুক্ত শিল্পী সমাজের প্রতিনিধি ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান বলেন, ‘এটা আমাদের অরাজনৈতিক একটি অবস্থান। গত ১৬ বছরে বিটিভিতে দলীয়করণের যে মহাউৎসব দেখা গেছে, তা থেকে পরিত্রাণ চাই আমরা। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই যেন বিটিভিতে কাজের সুযোগ পান, আমরা সেটা চাই।’বিটিভির সামনে অবস্থান প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাসে মুহিন লিখেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও সমাধান আসেনি। আমরা মিউজিক রেগুলে...










