শুক্রবার, মার্চ ২৭

Blog

পদত্যাগ নয়, আবারও নির্বাচন করার ঘোষণা কাজী সালাউদ্দিনের
খেলাধুলা

পদত্যাগ নয়, আবারও নির্বাচন করার ঘোষণা কাজী সালাউদ্দিনের

আওয়ামী লীগ সরকারের পতনের পর ফুটবল আর ক্রিকেটের নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে। ক্রিকেটে নাজমুল হাসান পাপন আর ফুটবল থেকে কাজী সালাউদ্দিনের অপসারণ চাইছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে আমজনতার বড় একটা অংশ।নাজমুল হাসান পাপন এই ইস্যুতে একদম নীরব। তবে মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন। পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি।আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন। দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমন ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি।কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে।...
শেখ হাসিনা ও কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

শেখ হাসিনা ও কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মুদি দোকানকার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন।এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি...
সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
জাতীয়, ধর্ম ও দর্শন

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটাই আমরা নিশ্চিত করতে চাই।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, অধিকার সবার সমান। এদেশের মানুষ অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানান তিনি।মঙ্গলবার হঠাৎ করেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান ড. ইউনূস। দুপুর সোয়া ১২টায় মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলাম, এমন বাংল...
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশন সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। অর্থ উপদেষ্টাও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এর আগে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, কোনো প্রকল্প বন্ধ করা হবে না। তবে এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে।তিনি আরও বলেন, তথ্যে কোনো লুকোচুরি রাখা হবে না।...
এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ
অপরাধ, আইন ও আদালত, জাতীয়

এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে।মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএ'র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দূর হোক বৈষম্য
অভিমত, জাতীয়, শিক্ষাঙ্গন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দূর হোক বৈষম্য

কারোরই অস্বীকার করার সুযোগ নেই যে, দেশের অধিকাংশ মানুষের চিন্তা-চেতনায় জাগরণ তৈরি হয়েছিল বলেই আজকের এই ক্ষমতার পরিবর্তন। এই পটপরিবর্তনের মূল ভূমিকায় ছিল দেশজুড়ে কোটি কোটি শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী সাহসী আন্দোলন। বিনিময়ে ঝরেছে অনেক প্রাণ, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। দেশের সর্বস্তরে বৈষম্য বিরাজমান ছিল বলেই অর্জন হয়েছে ছাত্র-জনতার বিজয়ের প্রথম ধাপ। এখন প্রয়োজন এই বৈষম্য দূর করা।বৈষম্যবিরোধী এই আন্দোলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাধে কাধ মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নিঃস্বার্থভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আহত-নিহত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের অনেক শিক্ষার্থী। বিজয়োত্তর ভেঙে পড়া দেশের ট্রাফিক ব্যবস্থাপনাসহ পুড়ে যাওয়া থানা ও সরকারি স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানেও অংশ নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।অথচ এদেশের শিক্ষা...
শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি : সকলকে সহযোগিতার আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সারাদেশ

শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি : সকলকে সহযোগিতার আহ্বান

শহরের পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে রংপুরের শিক্ষার্থীরা মিলে আগামী শুক্রবার (১৬ আগস্ট'২৪) তারিখে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছে। এই কর্মসূচির লক্ষ্য হলো রংপুর শহরের বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশকে আরও সবুজ এবং স্বাস্থ্যকর করে তোলা।এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে চাইছে। তবে, উদ্যোগটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ এবং উপকরণের অভাবে আমাদের এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।আমরা সমাজের বিত্তবান ও উদারমনা ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা করেন বা গাছের চারা, যন্ত্রপাতি বা অন্যান্য উপকরণ দিয়ে সাহায্য করেন, তবে আমাদের লক্ষ্য সফল হতে পারে। আপনাদের দেয়া সাহায্য সরাসরি আমাদের শহরের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপ...
শিক্ষার সকল স্তরে বৈষম্য বিদূরীত হোক
অভিমত, শিক্ষাঙ্গন

শিক্ষার সকল স্তরে বৈষম্য বিদূরীত হোক

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||বাংলাদেশে দু'ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান- সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষা। আবার ইসলামী শিক্ষায় দুটি ধারা আলিয়া ধারা ও কওমি ধারা।সাধারণ শিক্ষার প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সকল স্তরেই বহু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে প্রতিটি সরকার। কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থায় বিমাতা সুলভ আচরণের কারণে সেটা নেই বললেই চলে।সাধারণ শিক্ষায় যেখানে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে, সেখানে মাত্র স্বতন্ত্র চার হাজার ইবতেদায়ী মাদ্রাসার একটিও সরকারি নয়।মাধ্যমিক স্তরে প্রতিটি উপজেলায় বর্তমানে কমপক্ষে তিন চারটি করে স্কুল সরকারিকরণ করা হয়েছে যার সংখ্যা ৬২৮টি। কিন্তু সারা বাংলাদেশে কোনো একটি সরকারি দাখিল মাদ্রাসা নেই।স্কুল এন্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ৬৩টি এবং উচ্চমাধ্যমিক কলেজ সরকারি ৫৪টি। কিন্...
‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি
বিনোদন

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। এবার এই ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘ইন্দুবালা’খ্যাত জয় সরকার। নামও রেখেছেন ‘আয়নাঘর’।রবিবার (১১ আগস্ট) পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেন তিনি। প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট। অক্টোবরের শুরু থেকে ছবিটির শুটিং হবে।জয় বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরো থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।...