শুক্রবার, মার্চ ২৭

Blog

প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামীকাল
শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয় খুলছে আগামীকাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বুধবার (১৪ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।‌প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে বলেন, এতদিন শ্রেণিকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল। বুধবার থেকে পাঠদান পুরোদমে শুরু হবে।মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এ চিঠিতে দেশের সব জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালু হবে।এতে আরও বলা হয়,...
মুখরোচক পাকা আমের পায়েস : জেনে নিন সহজ রেসিপি
বিশেষ সংবাদ

মুখরোচক পাকা আমের পায়েস : জেনে নিন সহজ রেসিপি

কমবেশি সবারই পছন্দের তালিকায় রয়েছে মৌসুমি ফল আম। এ ফলের আচার থেকে শুরু করে খাবার টেবিলে আম ডাল কিংবা আমের জুস তৈরি-সহ হরেক রকমের স্বাদ গ্রহণ করে বাঙালিরা। পাকা আম দিয়ে মুখোরোচক মিষ্টান্ন হিসেবে আমের পায়েস তৈরি করা যায় অনায়েসে। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন সহজ রেসিপি-উপকরণ:১. পোলাও চাল পৌনে ১ কাপ২. দুধ ১ লিটার৩. আম ২টি ব্লেন্ড করা৪. চিনি স্বাদমতো৫. লবণ স্বাদমতো৬. বাদাম ২ টেবিল চামচ ও৭. কিসমিস ২ টেবিল চামচ।পদ্ধতি:প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধের মধ্যে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও লবণ মিশিয়ে দিন।চিনি থেকে যে পানি বের হবে তা শুকিয়ে কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে কিসমিস ও বাদাম দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আম দিয়ে নেড়ে ফুটে উঠলেই নামিয়ে নিন।পায়েস রান্নার সময় অবশ্যই পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে ...
সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি
জাতীয়, শিক্ষাঙ্গন

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশন প্রধানদের অপসারণ দাবি

দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।’সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, সব সচিব এবং দপ্তর, অধিদপ্তর ও কমিশন প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচি...
রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে
বাণিজ্য ও অর্থনীতি

রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে

ডলারের চাহিদা মেটানোর অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সেই উৎসে বাঁধা পড়েছিল এতদিন। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা। ফলে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেন তারা। শেখ হাসিনা পদত্যাগের পর বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের পরিমাণ।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধপথে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।চলতি মাসের প্রথম ১০ দিনে র...
ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডবিভাগের নাম: ডিজিটাল মার্কেটিং-এসইও ফোকাসডপদের নাম: এক্সিকিউটিভপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতকঅভিজ্ঞতা: ০২ বছরবেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকা (বনানী)আবেদনের নিয়ম: আগ্রহীরা US-Bangla Airlines এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৪সূত্র: বিডিজবস ডটকম...
ইবিতে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন

ইবিতে সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয় পাহারা দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিরোজ মঙ্গলবার ১৩ই আগস্ট গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয়ে নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও দেশের আনাচ কানাচে ছড়িয়ে আছে তার দোসররা। অরজাকতা সৃষ্টি করে বিশ্বের কাছে দেশের মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দাঙ্গা বাধাতে চাচ্ছে। সেই সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও জনতা সোচ্চার রয়েছেন। নিরাপত্তা বিধানে পাহারা দিচ্ছেন সংখ্যালঘুদের উপাসনালয়গুলো। অনুরুপ ইবিতেও পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় মুসলিম শিক্ষার্থীরাই এই কাজ করে যাচ্ছেন।পাহারারত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ বলেন, এ বাংলাদে...
সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক

সহিংসতার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা বলেন।মহাসচিবের দফতরের উপ-মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।’পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপ-মুখপাত্র।তিনি জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সর...
শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় : হোয়াইট হাউস
আন্তর্জাতিক

শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় : হোয়াইট হাউস

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত থাকার যে অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, তা অস্বীকার করেছে হোয়াইট হাউস। সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের বলেন, ‘এটা স্রেফ ভুয়া।’রয়টার্স জানায়, বাংলাদেশের ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক।জবাবে মুখপাত্র বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এসব ঘটনায় জড়িত বলে যদি কোনো প্রতিবেদনে দাবি করা হয় বা কোনো গুঞ্জন যদি থাকে, সেসব স্রেফ ভুয়া।’সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়।৫ আগস্ট আন্দোলনারীদের ঢাকামুখী লংমার্চের মধ্যে শেখ হাসিনার দেশত্যাগের খবর আসে। সেদিন বিকালে সেনাপ্রধান জেনারেল...
আন্দোলনে নামার দিন থেকেই হুমকি পেয়েছি আমি : বাঁধন
বিনোদন

আন্দোলনে নামার দিন থেকেই হুমকি পেয়েছি আমি : বাঁধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদেরকে সমর্থন জানিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই আন্দোলনে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের সঙ্গে রাস্তায় ছিলেন তিনি। কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারে ছাত্র-জনতার সঙ্গে মিছিলে মিছিলে দেখা গেছে এই অভিনেত্রীকে। অবশ্য এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়েছেন, এমনকি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন এই অভিনেত্রী।এ বিষয়ে দেশের একটি সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি, ওইদিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি। কারণ, একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের চোখে-মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চয় করেছি।’তিনি আরও বলেন, আমি খুবই আশাবাদী। বিশ্বাস করেছি ছাত্রদের রূপরেখার ওপর। ত...
লাহোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ ক্রিকেট দল
খেলাধুলা

লাহোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ ক্রিকেট দল

সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন টাইগাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে করে পাকিস্তান যান বাংলাদেশ দলের ক্রিকেটারা। সবমিলিয়ে কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যায় ইসলামাবাদে। এরপর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে লাহোরে নিরাপদেই পৌঁছে যান নাজমুল হোসেন শান্তরা।এরপর হোটেলে প্রবেশের সময় টাইগারদের ফুল দিয়ে বরণ করা হয়। যদিও আগে থেকেই কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছে। ‘এ’ দলের হয়ে আজ থেকেই মাঠে নামছেন তারা।দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না।...