বুধবার, এপ্রিল ১

Blog

কমছে হজের খরচ
ধর্ম ও দর্শন

কমছে হজের খরচ

চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভা শেষে এই তথ্য জানান তিনি।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার, মুসলমানদের জন্য। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায়, সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটি হয়েছে।গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন ৫...
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।...
ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা
আন্তর্জাতিক

ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই দুইজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি সে বিষয়ে চলছে নানা আলোচনা।ফলে ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন।চলতি বছরের জুলাইতে জরিপ চালিয়েছিল রয়টার্স। সে সময় ট্রাম্পের চেয়ে হ্যারিস এক শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে।নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ১৩ শতাংশ পয়েন্টভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস এগিয়ে রয়েছেন।তবে হো...
নীলফামারীতে আলু উৎপাদনের খামারে আউশ ধানের বাম্পার ফলন
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি

নীলফামারীতে আলু উৎপাদনের খামারে আউশ ধানের বাম্পার ফলন

নীলফামারীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ডোমার ভিত্তি বীজআলু উৎপাদনের খামারের পতিত জমিতে উৎপাদন হয়েছে আউশ ধানের বীজ। শুধু বীজআলু উৎপাদনের ওই খামারটি ৩০০ একর জমিতে আবাদ করেছে আউশ ধান। যা থেকে ৪০০ টন ভিত্তি ধান বীজ উৎপাদনের আশা করছেন কর্তৃপক্ষ।সংশ্লিষ্টরা বলছেন, ওই পরিমাণ বীজ দিয়ে আউশ আবাদ করা যাবে ৪০ হাজার একর জমি। এ ছাড়াও অবীজ ধান পাওয়া যাবে ৬০ থেকে ৭০ টন। যার বাজার মূল্য ২ কোটি টাকার ওপরে।খামার সূত্রে জানা যায়, ভিত্তি বীজআলু উৎপাদনের জন্য ৬৫০ একর জমিতে বিএডিসির বিশেষায়িত খামার এটি। এই খামারে প্রতিবছর আলু আবাদের পর সীমিত আকারে গম চাষ হতো। এরপর দীর্ঘ একটি সময় এসব জমি পতিত থাকত। তবে গত দুই বছর ধরে পতিত জমিগুলোতে আউশের ভিত্তি বীজ উৎপাদনে কয়েক জাতের ধানের আবাদ করা হচ্ছে। এতে করে অলস পড়ে থাকা এসব জমির আবাদ একদিকে খরা সহিষ্ণু আউশ ধান বীজের সংকট কাটাচ্ছে, অন্যদিকে বোরো আমন ...
মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি
আন্তর্জাতিক

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনীর তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি ও তার পরিবার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়েছে।২০২০ সালে এই তালিকার চতুর্থস্থানে ছিলেন গৌতম আদানি। গত এক বছরে আদানির সম্পদের পরিমাণ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বর্তমানে ভারতের শীর্ষ ধনীর মোট সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।হুরুন রিচ লিস্টে বলা হয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের পরে গৌতম আদানি এবং পরিবার এই বছরের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে। গত বছরের তুলনায় সম্পদ বৃদ্ধি পেয়েছে ৯৫ শতাংশ। তাদের মোট আয় ১১ দশমিক ৬ লাখ কোটি রুপিতে পৌঁছেছে। ১০.১৪ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আম্বানি।হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আব...
এবার শহর ছেড়ে পলালেন শ্রীলেখা
বিনোদন

এবার শহর ছেড়ে পলালেন শ্রীলেখা

কলকাতা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যম দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা জানান এই অভিনেত্রী।এর আগে জানিয়েছিলেন ফেসবুক আনইন্সটল করে দেবেন শ্রীলেখা মিত্র। কারণ হিসেবে জানিয়েছিলেন, সম্প্রতি মানসিক চাপ আর নিতে পারছেন না এ টলিউড অভিনেত্রী।এবার ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় কলকাতা শহর ছেড়ে পালানোর কথা জানালেন শ্রীলেখা। ওই ভিডিওতে দেখা গেছে লাগেজ গোছাচ্ছেন শ্রীলেখা। এ সময় তিনি বলেন, ‘আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাচ্ছি কিনা জানি না। এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিশ্বাস নিতে যাচ্ছি। সোলো ট্রিপ। একা।’আরও বলেন, ‘হাতের এই কালো কাপড়টা থাকবে, যতদিন না পর্যন্ত তিলোত্তমা সুবিচার পায়। আমার সঙ্গী থাকবে বই, আর কিছু স্মৃতি। মা বাবাকে সারাক্ষণ মিস করি। চারিদিকের এই অরাজকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি। আর্টিস্ট মানুষ আমি। একটা নেওয়ার ...
গুজরাটে ভয়াবহ বন্যা, নিহত ২৮
আন্তর্জাতিক

গুজরাটে ভয়াবহ বন্যা, নিহত ২৮

টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ভারতের গুজরাট রাজ্যের কয়েকটি এলাকা। বন্যায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত রোববার থেকে শুরু হয় টানা বৃষ্টি। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের ১০৫ শতাংশ হয়েছে গত কয়েকদিনে। বিপৎসীমা পার করেছে ১৪০টি রিজার্ভার ও বাঁধের পানি।অজোয়া ও প্রতাপুরা রিজার্ভের পানি ছেড়ে দেয়ায় তা পড়েছে বিশ্বমিত্রি নদীতে। এর ফলে তলিয়ে গেছে আশপাশের গ্রাম ও শহরগুলো। ১০ থেকে ১২ ফুট পানির নিচে ডুবে আছে রাস্তাঘাট ও বাড়িঘর। অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে।এদিকে আরো অন্তত দুই দিন ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছে দেশটির সশস্ত্র ও অন্যান্য বাহিনী।বুধবার সকালে বন্যা পরিস্থিতি নিয়ে গুজরাটের মু...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
জাতীয়, রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ নেতাদের বহন করা গাড়িটি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন।এর আগে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।...
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি
শিক্ষাঙ্গন

ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি জমা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্য কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আপনি অবগত আছেন যে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে একটি রক্তচোষা, ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারকে বিতাড়িত করেছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাকে অভিভাবক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বার-বার এই সিস্টেমের পুঁজি করা হয়...
কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত

কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা।...