মঙ্গলবার, মে ১২

Blog

হোয়াইট হাউজে ট্রাম্প-মোদীর বৈঠক আগামী সপ্তাহে
আন্তর্জাতিক, সর্বশেষ

হোয়াইট হাউজে ট্রাম্প-মোদীর বৈঠক আগামী সপ্তাহে

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এই তথ্য জানা গেলো।এই বৈঠক দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ভারতীয় পণ্যেও সমান শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি নিয়ে যথারীতি দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার।এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেসময় উভয় নেতা অভিবাসন নীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ট্রাম্প ভারতকে আরও বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপর জোর দেন ও বাণিজ্যে ভারসাম্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।...
১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে হালনাগাদে
জাতীয়, সর্বশেষ

১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে হালনাগাদে

|| নিউজ ডেস্ক ||বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই কার্যক্রমে ১০ লাখের মতো মৃত ভোটারের তথ্য মিলেছে, যারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বাকি ৩৭ লাখ নতুন ভোটার হিসেবে যোগ হবেন।তথ্য সংগ্রহের শেষ দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) কার্যক্রম শেষে নির্বাচন কমিশন সূত্রে এমন তথ্য জানা গেছে।গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ছিল তথ্য সংগ্রহের শেষ দিন।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ১০ লাখ ৩৯ হাজার ২২০ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। আর নতুন করে ভোটার হবেন এমন ৩৭ লাখ ৪৫ হাজার ৭৮৪ জন নাগরিকের তথ্য সংগ্রহ হয়েছে। সোমবারের তথ্য এখনো যোগ হয়নি। তাই এই সংখ্যা বাড়তে বা কমতে পারে।এর...
সিরাজগঞ্জে ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||সিরাজগঞ্জে বিএনপির ৯টি উপজেলা কমিটি, পৌর কমিটি ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।আব্দুস সালাম বলেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে পুর্ণাঙ্গ নির্দেশনা যায়নি। এজন্য ভুল বোঝাবুঝি হয়েছে।সিরাজগঞ্জের সকল উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বিলুপ্তি করা হয়েছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে।সম্মেলন প্রস্তুতি কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করবে। এখানে জেলা বিএনপির কোন কাজ নেই।আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। এখন কোন সমস্য হবে না।একটি পক্ষের অভিযোগ ছিলো উপজেলা, থানা, ইউনিয়...
বেলকুচিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেফতার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি মোঃ মজনু মিয়া (৪০) গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। গ্রেফতারকৃত মজনু ইউনিয়নটির মৃত আব্দুল মজিদের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষে এ কার্যক্রম করায় তাকে গ্রেফতার করা হয়।লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো:অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠী...
এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

|| এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সহ-সভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও দলের নেতা জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগের ৩০ জনকে আসামি করা হয়েছে। এতে আরও ৩৫ থেকে ৩৬ জনআওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টের এনায়েতপুর থানা আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।বাদীপক্ষের আইনজীবি আবু তালেব আকন্দ এই মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এনায়েতপুর থানা আমলী আদালতের বিচারক ওমর ফারুক মামলাটি আমলে নিয়েছেন।মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর এনায়েতপুর থানার একজন সক্রীয় ক...
অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান
আন্তর্জাতিক, সর্বশেষ

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ। এ বন্যায় রবিবার (২ ফেব্রুয়ারি) এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দেশের বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এবং কুমির থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।দেশটিতে নদীর পানির উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাউনসভিলের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিলম্বিত হয়েছে।কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি রোববার সতর্ক করেছেন, কেবল তীব্রতাই নয় বর...
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষে ২জন নিহত
সর্বশেষ, সারাদেশ

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষে ২জন নিহত

|| নিউজ ডেস্ক ||মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।প্রাইভেটকারচালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ভোরে মুন্সীরবাজার এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপভ্যান সড়ক থেকে উল্টে গেলে চালকসহ দুজনের মৃত্যু হয়।এসময় বাসের পেছনে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটে।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।...
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

|| ধর্ম ডেস্ক ||টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মাধ্যমে দ্বিতীয় ধাপ শুরু হয়।এর আগে, গতকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। প্রথম ধাপে অংশ নেওয়া মুসল্লিরা ইতোমধ্যে ইজতেমার মাঠ ছেড়েছেন।তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ইজতেমা মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। মোট...
হিন্দু পুণ্যার্থীদের পাশে মুসলমানরা, আশ্রয়ের জন্য খুলে দিলেন মসজিদের দরজা
আন্তর্জাতিক, সর্বশেষ

হিন্দু পুণ্যার্থীদের পাশে মুসলমানরা, আশ্রয়ের জন্য খুলে দিলেন মসজিদের দরজা

|| আন্তর্জাতিক ডেস্ক ||সংকটকালে মানুষ হয়ে মানুষের দিকে হাত বাড়ানোর বা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের আরও এক দৃষ্টান্ত পাওয়া গেলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) মহাকুম্ভ মেলা (সনাতন ধর্মীয় উৎসব) চলাকালে।গত ২৯ জানুয়ারি সেখানে পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন হিন্দু পুণ্যার্থীর আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলমানরা খুলে দিয়েছিলেন মসজিদ, মাদ্রাসা ও ইমামবাড়ার দরজা।অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলমান ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি হয়েছিল। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।বিপন্ন মানুষের জন্য শুধু মসজিদ, মাদ্রাসাই নয়—ক্ষুধার্ত, অসহায় পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলমানরা উন্মুক্ত করেছিলেন বাড়ির আঙিনা। আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের জন্য নিরামিষ খাবারও রান্না করা হয় বহু পরিবারে। পুরি, সবজি, খি...
অনলাইনে হরতাল-অবরোধ করছে আ.লীগ: রিজভী
রাজনীতি, সর্বশেষ

অনলাইনে হরতাল-অবরোধ করছে আ.লীগ: রিজভী

|| নিউজ ডেস্ক ||জনগণের সাড়া না পেয়ে আওয়ামী লীগ অনলাইনে হরতাল-অবরোধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধের আহ্বান জানিয়ে ‍রিজভী বলেন, হাসিনা পুলিশ দিয়ে, পুলিশের শর্টগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে এদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না। কিন্তু আবারও শেখ হাসিনা তার ...