সোমবার, মে ১১

Blog

বগুড়ার শিবগঞ্জে পিস্তল, গুলিসহ ৩ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে পিস্তল, গুলিসহ ৩ জন গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার শিবগঞ্জে পিস্তল, গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মোকামতলায় সোনাতলাগামী রাস্তায় বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন (৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব (৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন (৩৫)। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।...
‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

‘বিশ্ব সরকার সম্মেলনে’ যোগ দিতে আমিরাত যাচ্ছেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব সরকার সম্মেলনে’ (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশগ্রহণ করতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।১১ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শুরু হওয়া বিশ্ব সরকার সম্মেলন চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।এবারের ১২তম বিশ্ব সরকার সম্মেলনের প্রতিপাদ্য- ‘ভবিষ্যতের সরকার গঠন’ (শ্যাপিং ফিউচার গভর্নমেন্ট)। এই সম্মেলনে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।...
ঢাকায় জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বয়সসীমা নেই
চাকরি, সর্বশেষ

ঢাকায় জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, বয়সসীমা নেই

|| ক্যারিয়ার ডেস্ক ||ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ‘ডটনেট ডেভেলপার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ মার্চ।পদের নাম: ডটনেট ডেভেলপারপদ সংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই)অভিজ্ঞতা: ১-৫ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: নির্ধারিত নয়কর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুনআবেদনের শেষ সময়: ১১ মার্চ, ২০২৫।...
আল্লাহর উপর ভরসার সুফল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আল্লাহর উপর ভরসার সুফল

|| ধর্ম ডেস্ক ||আল্লাহ তাআলার উপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তার প্রতি ভরসা করা ছাড়া কোনো ঈমানদার বান্দা এক মূহূর্তও অতিবাহিত করতে পারেন না। কেননা, আল্লাহ আমাদের ‍সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাই যে তার ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট হয়ে যান।পবিত্র কুরআনের বাণী: 'যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।'(সুরা তালাক, আয়াত: ০৩)মহান খোদা তাআলার উপর ভরসা করলে রিজিকের সুপ্রশস্থতাসহ অন্যান্য সকল কাজে সুফল পাওয়া যায়। তবে ভরসার সাথে সাথে যথাযথ পদক্ষেপ নেওয়াও জরুরি। এ বিষয়ে মহানবী (সা.) তার উম্মাহর জন্য সুসংবাদ প্রদান করেছেন।হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের ...
মোদির বিমানে জঙ্গি হামলার হুমকি!
আন্তর্জাতিক, সর্বশেষ

মোদির বিমানে জঙ্গি হামলার হুমকি!

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা! ফোনে মুম্বাই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি।ভারতের পুলিশ মঙ্গলবার এই হুমকির ফোন পায়। তার পরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার (১২ ফেব্রুয়ারি) জানায় মুম্বাই পুলিশ।পুলিশ জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফরে প্রধানমন্ত্রীর বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা-হামলা করার ছক কষেছে।খবর পাওয়ামাত্রই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকির বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করেন।জানা যায়, তিনিই কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। গ্রেফতার করে তাকে ওই হুমকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়।সোমবার বিদেশ সফর...
চ্যাম্পিয়নস ট্রফির আগে আনুষ্ঠানিক ফটোসেশনে বাংলাদেশ দল
খেলাধুলা, সর্বশেষ

চ্যাম্পিয়নস ট্রফির আগে আনুষ্ঠানিক ফটোসেশনে বাংলাদেশ দল

|| স্পোর্টস ডেস্ক ||চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। তাই বিপিএল অধ্যায় শেষেই তোড়জোড় করে আট দলের এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতিতে নামে টাইগার ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে স্কোয়াড ভুক্তরা পাঁচ দিনের অনুশীলনে তাসকিন-শান্তরা। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবেন নাজমুল হোসেন শান্তরা। তার আগেআজ বাংলাদেশ পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে চ্যাম্পিয়নস ট্রফির।মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। ফটোসেশনে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আরো ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ অন্য কোচিং স্টাফরা।বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দ...
দীর্ঘদিন পর জুটি বাঁধলেন আফজাল-মৌ
বিনোদন, সর্বশেষ

দীর্ঘদিন পর জুটি বাঁধলেন আফজাল-মৌ

|| বিনোদন প্রতিবেদক ||দীর্ঘদিন পর জুটি হয়ে ফিরছেন দেশের নন্দিত দুই তারকা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ঈদের বিশেষ নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারা।চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে দম্পতি হিসেবে অভিনয় করেছেন।পরিচালক জানান, নাটকের গল্পটি হৃদয় ছোঁয়া। এতে আফজাল হোসেনের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত। তার বোনম্যারো স্থানান্তর করা প্রয়োজন। যদিও অনেকের সঙ্গে মিলছিল না বোনম্যারো, একসময় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা রোমাঞ্চকর ঘটনা, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।নাটকটির রচনা করেছেন ফারিয়া হোসেন এবং এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ। এর শুটিং শেষ হয়েছে গত সোমবার।নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আফজাল হোসেন এবং মৌ আমাদের ইন্ডাস্ট্রির উজ্জ্বল দুই নক্ষত্র। তাদ...
‘আয়নাঘর’-এর এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের
জাতীয়, সর্বশেষ

‘আয়নাঘর’-এর এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের

|| নিউজ ডেস্ক ||‘আয়নাঘর’ নামে খ্যাত ঢাকার তিনটি গোপন বন্দীশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো। এই গোপন বন্দীশালায় বন্দীদের এই চেয়ারে ইলেক্ট্রিক শর্ট দেওয়া হতো।আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুহাম্মদ ইউনূস। সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা।আজ দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআইয়ের এই টর্চারসেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনত...
আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছেন। তার সঙ্গে আছেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা।বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।প্রধান উপদেষ্টার সঙ্গে ভুক্তভোগী হিসেবে দীর্ঘ আট বছর গুম থাকা জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান) উপস্থিত ছিলেন। এসময় ড. ইউনূসকে তারা আয়নাঘরে গুম থাকার সময়ে অবর্ণনীয় নির্যাতনের বর্ণনা...
জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘দ্যা হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং গণযোগাযোগ ...