ট্রাম্পকে কোটি ডলার ক্ষতিপূরণ দেবেন ইলন মাস্ক
|| আন্তর্জাতিক ডেস্ক ||২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গার অপরাধে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট (বর্তমানে এক্স) বন্ধ করা হয়েছিল। তারই ক্ষতিপূরণ বাবদ ট্রাম্পকে এক কোটি ডলার দিচ্ছেন এক্সের বর্তমান মালিক ইলন মাস্ক।সাবেক টুইটারের (বর্তমানে যার নাম এক্স) বর্তমান প্রধান ইলন মাস্ক। ২০২১ সালে এর সিইও ছিলেন জ্যাক দরসি। ওই বছর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা। নির্বাচনে হার মেনে নিতে পেরে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের হামলা করতে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেজন্য টুইটার এবং ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল।ট্রাম্প এর বিরুদ্ধে টুইটার এবং ফেসবুকের মূল সংস্থা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলা মিটিয়ে নেওয়ার জন্য এবার এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ট্রাম্পকে ১ কোটি মার্কিন ডলার ক্ষতিপূ...










