সোমবার, মে ১১

Blog

শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

শক্তিশালী অর্থনীতির জন্য বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য

|| নিউজ ডেস্ক ||একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন প্রাণবন্ত পুঁজিবাজার। আর পুঁজিবাজারকে প্রাণবন্ত করতে বন্ড মার্কেটের ভূমিকা অনস্বীকার্য বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। তারা বলেন, সারা বিশ্বে সুকুক বন্ড খুবই জনপ্রিয় এবং বাজারের জন্য ইফেক্টিভ প্রোডাক্ট। তবে বিগত রেগুলেটর এবং সরকার অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ায় সুকুকের অপব্যবহার হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মিলনায়তনে (মাল্টিপারপাস হল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস' ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএম যৌথভাবে আয়োজিত ‘আন্ডারস্ট্যান্ডিং বন্ড এন্ড সুকুক মার্কেট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআইসিএম’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রেসিডেন্ট নাজমুস সালেহীন, সিএমজেএফ’র সভাপতি গোলাম সামদানী ভুইয়া, সাবেক সভাপতি...
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২৬ জুন

|| নিউজ ডেস্ক ||উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৬শ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।পরীক্ষার রুটিনপরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি-★ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।★ ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক...
“জীবনের উপসংহার”_কবিতা
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

“জীবনের উপসংহার”_কবিতা

|| আব্দুল হামিদ সরকার ||স্মৃতিগুলো আজ সময়ের প্লাবনে নিমজ্জিতএ যেন ধূসর সাহারা মরুভূমি সম,প্রীতিটুকুও আজ সময়ের ভারে কুজো।প্রিয়জনেরা দুরত্বের বলয়ে করে বসবাসদীর্ঘশ্বাসের বড্ড বয়স হয়েছেদূ্র্বীন ছাড়া বর্ণমালা দেখা ভারভূমিকম্পের মতো কম্পমান মোর হস্তখানাকন্ঠস্বরও নিম্নগামী, এ কন্ঠের নাহি মেলে শ্রোতাস্বপ্নগুলোও আমার সনে নাহি করতে চায় বসবাসপালিয়ে বেড়ায় তারা যোজন যোজন দূরে।হাতছানি দিয়ে ডাকলেও নাহি প্রত্যুত্তরমাথার কেশগুলো যেন কাশফুলের ডগাউদাসমনে চশমার ফাঁকে স্যাতস্যাতে দু'টি চোখ,গ্রন্হীলপেশিগুলো যেন শিমুল তুলার মতো নরমবাতাসের ছোঁয়ায় মূহুর্তেই উড়ে যেতে চায় আকাশপুরী।দন্তগুলো আজ ভীষণ নড়বড়ে,এ যেন কাদামাটিতে পুতে রাখা খাম্বা।নাসিকার ঘ্রাণশক্তির উপর পড়েছে দুর্বলের প্রলেপস্বাদ ও গন্ধের নাহি আর বিভাজনী শক্তি,লজ্জাবতী গাছের মতো গোলাপফুলওআমার স্পর্শে যায় নুয়ে।দুঃখ আর অভিমান ভাঙাতে কেউ আসে না নৈকট্...
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

|| নিউজ ডেস্ক ||বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন।রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যও আসামি ছিলেন। কিন্তু পরে তাদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অথচ খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়নি।’এই আইনজীবী বলেন, ‘এ মামলার তদন্তকারী কর্মকর্তাও খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। এমনকি...
১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়
খেলাধুলা, সর্বশেষ

১০ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়

|| স্পোর্টস ডেস্ক ||তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। বেন কারেনের হার না মানা সেঞ্চুরিতে আইরিশদের উড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ওয়ানডেতে ১০ বছর পর আইরিশদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয়।সব মিলিয়ে ২০২৩ সালের মার্চের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজ জিতলো জিম্বাবুয়ে। আর আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে ২০২২ সালের আগস্টের পর প্রথম।বুধবার (১৯ ফেব্রুয়ারি) হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট আর ৬৩ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।আয়ারল্যান্ডের হয়ে ৯৯ বলে ৬৪ রান করেন ওপেনার অ্যান্ডি বালবির্নি। এছাড়া লরকান টাকার ৫৪ বলে ৬১, হ্যারি টেক্টর ৮৪ বলে ৫১, মার্ক অ্যাডায়ার ২৩ বলে অপরাজিত ২৬ রান করেন। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ২টি করে উইকেট নেন ...
এ সপ্তাহেই গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবে ইসরায়েল
আন্তর্জাতিক, সর্বশেষ

এ সপ্তাহেই গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবে ইসরায়েল

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েল এবং হামাস গাজা যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করবে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তারা এই সপ্তাহে আরও জিম্মিদের হস্তান্তর করবে, যার মধ্যে দুটি শিশুর মৃতদেহও রয়েছে। খবর রয়টার্সের।গাজায় হামাসের নেতা খলিল আল-হায়্যা বলেছেন, বিবাস পরিবারসহ চারজনের মৃতদেহ বৃহস্পতিবার ফেরত দেওয়া হবে। এরপর শনিবার ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস নিশ্চিত করেছে যে, শনিবার ছয়জন জীবিত জিম্মি, বৃহস্পতিবার চারজন মৃত জিম্মি এবং পরের সপ্তাহে আরও চারজন জিম্মি মুক্ত করার জন্য কায়রোতে একটি চুক্তি হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মৃত জিম্মিদের নাম প্রকাশের আগে ইসরায়েলে তাদের শনাক্ত করা হবে।চুক্তির দ্বিতীয় ধাপের আলো...
খরচ কমানোর ইস্যুতে পরস্পরকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প-মাস্ক
আন্তর্জাতিক, সর্বশেষ

খরচ কমানোর ইস্যুতে পরস্পরকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প-মাস্ক

|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক একটি যৌথ সাক্ষাৎকারে তাদের সুদূরপ্রসারী খরচ কমানোর অভিযানকে রক্ষা করেছেন, যেখানে দু’জনই পরস্পরকে প্রশংসায় ভাসিয়েছেন।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মাস্ককে তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডোজ) এর নেতৃত্ব দিতে বলেছেন, কারণ তিনি চেয়েছিলেন “সত্যিই একজন বুদ্ধিমান” ব্যক্তি তার সাথে কাজ করুক।ট্রাম্প ফক্স নিউজের হোস্ট শন হ্যানিটিকে বলেছেন, “আমি তাকে সম্মান করি; আমি সবসময় তাকে সম্মান করেছি। আমি কখনো জানতাম না যে তিনি কিছু বিষয়ে সঠিক ছিলেন, এবং আমি সাধারণত এই জিনিসগুলোতে বেশ ভালো। তিনি স্টারলিংক করেছেন, তিনি এমন জিনিস করেছেন যা এতটাই উন্নত যে কেউ জানতই না সেগুলো আসলে কী।” ট্রাম্প এখানে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবার কথা উল্...
‘তৌহিদি জনতা’ বলায় উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ
জাতীয়, সর্বশেষ

‘তৌহিদি জনতা’ বলায় উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ

|| নিউজ ডেস্ক ||ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে ‘তৌহিদি জনতা’ লেখার কারণে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম।বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া এক স্ট্যাটাসে এই দুঃখ প্রকাশ করেন মাহফুজ।ফেসবুক স্ট্যাটাসে ‘তৌহিদি জনতা’ প্রসঙ্গে মাহফুজ লিখেছেন, ‘আমার কোনো কোনো বক্তব্য হয়ত কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ- নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এছাড়া গত কয়েক মাসে অন্য কোনো বক্তব্যে কেউ আঘাত পেলে বা সেটাকে বিভাজনমূলক ভাবলে, সেক্ষেত্রেও আমি আমার বক্তব্য পুনর্বিবেচনার পক্ষে। ভারসাম্যপূর্ণ, বিভাজন ও ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি। আমরা জালিম বা মজলুম কোনোটাই হতে চাই না।’উপদেষ্টা মাহফুজ আরও লিখেন, ‘এ অভ্যুত্থান ...
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল
ধর্ম ও দর্শন, সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

|| নিউজ ডেস্ক ||আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে ৩১ মে পর্যন্ত।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয়। সচিব নাসরীন জাহান সভায় সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, এ বছর ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। হজ যাত্রীদের পরিবহণ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজযাত্রীর ৫০ শতাংশ অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন এবং সৌদি এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৫ শতাংশ অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহণ করবে। এ বছর ১ লাখ ৬৭ হাজার ৮২০টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে।সভায় ফ্লাইট সিডিউল, বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট, প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য প...
৬ মাসের মধ্যেই মিলবে ক্যানসারের ভ্যাকসিন
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

৬ মাসের মধ্যেই মিলবে ক্যানসারের ভ্যাকসিন

|| স্বাস্থ্য ডেস্ক ||আগামী ছয় মাসের মধ্যে ভারতের বাজারে আসছে মারণব্যাধি ক্যানসারের ভ্যাকসিন। তবে শুধু মেয়েদের স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ের ক্যানসারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সারকারের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতাপরাও যাদব। সাংবাদ সম্মেলনে তিনি জানান, নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে।‘মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবং বর্তমানে ট্রায়াল চলছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। একই কারণে সরকার ক্যানসার চিকি...