আইনশৃঙ্খলা উন্নতির অভিযানে কারও গাফিলতি পেলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
|| নিউজ ডেস্ক ||চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতরাত থেকে শুরু হওয়া অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অভিযানে ব্যর্থতা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদফতর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি তো ভাবছিলাম...










