ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ
|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা গেল গর্ভের সন্তানসহ গর্ভবতী মা।শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার পর বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃতের স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মৃত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।মৃতের ভাই সাফিউল ইসলাম বলেন, সন্তান প্রসবের ব্যাথা উঠার পর শনিবার বেলা ১১টায় বাচ্চা ডেলিভারির জন্য রোখসানাকে ক্লিনিকের নিয়ে আসা হয়। তাদের পরামর্শেই ক্লিনিকটিতে রোগী ভর্তি করা হয়। ব্যাথা উঠার পর তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেবো। কিন্তু রোগীকে ক্লিনিকে নেয়ার পর দেখা যায় হাসপাত...










