রবিবার, মে ১০

Blog

মাগুরার সেই নির্যাতিত শিশুর পরিবারকে পুনর্বাসন করবে সরকার
জাতীয়, সর্বশেষ

মাগুরার সেই নির্যাতিত শিশুর পরিবারকে পুনর্বাসন করবে সরকার

|| নিউজ ডেস্ক ||মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মেয়ে শিশুটির আইনি সহায়তা এবং পরিবারের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার। শনিবার (১৫ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলামের পাঠানো বার্তায় বলা হয়, ‘মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুর বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে। এ ছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।’গত ৬ মার্চ মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া...
৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস
জাতীয়, সর্বশেষ

৪ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

|| নিউজ ডেস্ক ||চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।সফরের তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অং...
রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি (৩০) ও তার পরিবার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম রায়গঞ্জ এলাকার মোছাঃ ফাতেমা তুজ জোহরা তুষ্টি, তার দুই বড় বোন মোমাঃ জান্নাতুল ফেরদৌস (৪২) ও মোছাঃ জান্নাতুল মাওয়া (৩৮), এবং তাদের মা মোছাঃ হোসনে আরা পারভীন দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন।তবে জমির সীমানা নিয়ে প্রতিবেশী মোঃ আঃ মান্নান (৩৫), মোঃ নিজাম উদ্দিন (৩০), মোঃ আছর আলী (৫৮), মোঃ আঃ বারেক (৫০) এবং তাদের পরিবারের সদস্যসহ আরও ১০-১২ জন মিলে দীর্ঘদিন ধরে বিরোধ ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।গত ১৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ফাত...
সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

|| মোহাম্মদ রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||"একটি টেকসই জীবন উন্নয়ন ধারায় ন্যায় সঙ্গত রুপান্তর" এই শ্লোগান নিয়ে, সিরাজগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস -২০২৫ খ্রি. উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা এই সভার আয়োজন করে। শনিবার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াগোবিন্দ খান সাহেব  ঈদগাঁ মাঠ সংলগ্ন আন্না ফজলুর রহমান হসপিটাল হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শওকত হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠান পরিচালনা করেন  কোষাধ্যক্ষ এবং ইডিপির নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর খান।এ সময়ে অনুষ্ঠানে কেপিএস এর নির্বাহী পরিচালক আশরাফুল আলম, সমতা উন্নয়ন সংস্থা'র নির্বাহী...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকায় ১ হাজার ৯৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মাদক কারবারিরা ইয়াবা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ ইয়াবাগুলো উদ্ধার করে।এর আগের দিন, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা একটি অবৈধ অস্ত্রের চালানও আটক করে।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও অস্ত্র পাচার রোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।...
ঈদের সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদফতর
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদফতর

|| নিউজ ডেস্ক ||রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম দিন উদযাপন করা হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আমাদের দেশে কবে ঈদুল ফিতর উদযাপন করা হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।আগামী ৩০ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।গত ১৩ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ (সোমবার)। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল (মঙ্গলবার)। যদিও রমজান মাস ৩০ দিন ধরে ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খানের সই করা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, ৩০ মা...
সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে পবিত্র মাহে  রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে কুটুম বাড়ি কটেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতি'র সিরাজগঞ্জ জেলা শাখা।উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোন্দকার তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারিকু...
কুড়িগ্রামে ফেলানীর পরিবারকে বিজিবি’র ঈদ উপহার
জাতীয়

কুড়িগ্রামে ফেলানীর পরিবারকে বিজিবি’র ঈদ উপহার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে পুঁজি হিসেবে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।শুক্রবার (১৪ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবা মো. নুরুল ইসলামের হাতে এই মালামাল তুলে দেন।লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম জানান, "ফেলানী নিহত হওয়ার পর থেকেই বিজিবি তার পরিবারের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা একাধিকবার ভারতেও গিয়েছি। এছাড়া পরিবারের জীবনযাত্রা স্বাভাবিক করতে ও সন্তানদের লেখাপড়ার জন্য তার বাবাকে দোকান করে দিয়েছিল বিজিবি। এবার ঈদ উপলক্ষে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় তার দোকানে ৫০ হাজার টাকার বেশি মালামাল দেওয়া হয়েছে...
গুতেরেসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন মির্জা ফখরুল
রাজনীতি, সর্বশেষ

গুতেরেসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন মির্জা ফখরুল

|| নিউজ ডেস্ক ||রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সেই বৈঠকে মূলত সংস্কার কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে ধারণা দেওয়া হয়েছে।শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় ঢাকার শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।আন্তোনিও গুতেরেস সংস্কার বিষয়ে কোনো মন্তব্য করেছেন কী না জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতিসংঘের মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’মির্জা ফখরুল বলেন, ‘মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়ে...
শান্তি ও সংলাপ জোরদারে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
জাতীয়, সর্বশেষ

শান্তি ও সংলাপ জোরদারে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশের শান্তি ও সংলাপ প্রক্রিয়ায় জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের পথে এগোচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও সংহতি প্রতিষ্ঠায় সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।’শনিবার (১৫ মার্চ) রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।গুতেরেস বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশের ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করা। কারণ, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাংলাদেশের জনগণের পাশে থেকে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে জাতিসংঘ নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকবে।’তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে থাকতে পেরে আম...