রবিবার, মে ১০

Blog

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগ ও বিএনপির সংঘর্ষ, নিহত ২

|| সাদ্দাম উদ্দীন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে।আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।জানা যায়, আধিপত্য বিস্তারকে ...
মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য :৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য :৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টায় কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, কচাকাটা থানা পুলিশ তাদের মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।তিনি আরও বলেন, "কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই, সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে সকলের সম্মিলিত সহয...
রায়গঞ্জে জোড়া লাশ উদ্ধার 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে জোড়া লাশ উদ্ধার 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর চাচা ভাতিজার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।এলাকাবাসী ও পুলিশ মারফত জানা যায়, গত ৫ দিন আগে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ (২০) ও একই পরিবারের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) আপন চাচা ভাতিজা। গত ১৫ মার্চ রাত ১০ টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন পরিবারের পক্ষ থেকে বদিউজ্জামান রায়গঞ্জ থানায় জিডি করেন। এরপর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার ধানগড়া - সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের ভেড়াদহ ব্রিজের নিচে জমে থাকা কচুরিপানার মধ্যে ভাসমান জোড়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকেল সাড়ে ৫ টার দিকে জোড়া লাশ উদ্ধার ...
পানছড়ির আগুনে পুড়ল দোকান ও বসতবাড়ি
সর্বশেষ, সারাদেশ

পানছড়ির আগুনে পুড়ল দোকান ও বসতবাড়ি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা ধুদকছড়ায় এক নারীর দোকান ও বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।বৃহসপতিবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলার সীমান্ত এলাকা মগপাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওর্য়াক না থাকায় ফায়ার সার্ভিস পৌছানোর আগেই দোকানটি সম্পুর্ণ পুড়ে যায়। দোকানের সাথে থাকা বসত ঘরটিতেও আগুন লাগে।পানছড়ির আগুনে পুড়ল উক্রেয় মারমার দোকান ও বসতবাড়িআগুনে ক্ষতিগ্রস্থ নারী উক্রেয় মারমা জানান, স্বামী মারা যাওয়ার পর সে নিজেই মুদি ও চা দোকান নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। কিভাবে আগুন লেগেছে তা জানা নাই।উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিটন বৈঞ্চব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজে রওয়ানা দিই। পাহাড়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিম্নমানের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার ও ফায়ার সার্...
কুড়িগ্রামে ১৭ বছরের কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ১৭ বছরের কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। পরে ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে এসে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।বৃহস্পতিবার (২০ মার্চ) সরেজমিনে দেখা গেছে, ধর্ষণের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেয়া কিশোরীকে দেখতে ভীড় করছেন স্থানীয়রা। সেখানে উপস্থিত যৌথ বাহিনীও। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে আসা হয় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগীতায় কিশোরীকে তাদের বাড়িত...
আগামী ৩মে থেকে কামিল পরীক্ষা শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আগামী ৩মে থেকে কামিল পরীক্ষা শুরু

|| ইআবি প্রতিনিধি ||আগামী ৩ মে ২০২৫ তারিখ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০২৩ শুরু হবে। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৪ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বুধবার পৃথক এক বিজ্ঞপ্তিতে ১৪৯টি কেন্দ্র সম্বলিত একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।উল্লেখ্য মাদরাসাগুলোতে সেশনজট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আগামী মে মাসেই ফাজিল অনার্স পরীক্ষাসহ ফাজিল পাস কোর্সেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক।পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্ত...
কুড়িগ্রামে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ডের ডায়নারপাড় এলাকাবাসী বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা সবাই অংশ নেন। তাদের মূল দাবি ছিল — স্থানীয় ভূমি দস্যু মোঃ বেলাল হোসেনের অবৈধ দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মোঃ বেলাল হোসেন প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ও সাধারণ মানুষের ব্যক্তিগত জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।প্রতিবাদে অংশ নেওয়া এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,"আমরা বছরের পর বছর এই অবিচার সহ্য করছি। বেলাল হোসেন আমাদের চলাচলের রাস্তা দখল করে নিয়েছেন। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। আজ আমরা র...
নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইরোর সাক্ষাৎ।প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো দাবির প্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে অঙ্গীকারাবদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে।বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কমফোর্ট ইরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে আইসিজির প্রতিনিধিদলটির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন যে সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধা...
বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে গ্রেপ্তার করেছে বেলকুচি থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ সার্চ) সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসা পড়তে যাওয়ার পথে মাদ্রাসার শিক্ষার্থীকে উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলী মুন্সীর ছেলে আব্দুল সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় ম...
রায়গঞ্জে রোজায় টক দইয়ের চাহিদা তুঙ্গে
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়গঞ্জে রোজায় টক দইয়ের চাহিদা তুঙ্গে

|| ড. গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জে রমজান মাসকে ঘিরে বাড়ছে টক দই বিক্রি। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে ইফতারে টক দই দ্বারা ঠান্ডা শরবত বা ঘোল বানিয়ে পান করে তৃষ্ণা মেটান। শরীর দ্রুত শীতল করায় ক্রমাগত টক দই/সাদা দই ইফতারে কদর বেড়েছে। পাশাপাশি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও বেড়ে যায়। নানাবিধ পুষ্টিগুণ সম্পূর্ণ টক দই দ্রুত ক্লান্তি দূর করে। এমনকি দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ টক দইয়ে রয়েছে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফসফরাসের মতো উপাদান। এছাড়া নিয়মিত টক দই খেলে হজম শক্তির পাশাপাশি বাড়ে রোগ- প্রতিরোধ ক্ষমতাও।রমজানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছী, সলঙ্গা, ভূঁইয়াগাতি, ঘুরকা, পাঙ্গাশী ও ব্রহ্মগাছা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এসব বাজারের দইয়ের দোকানগুলোয় এব...