বৃহস্পতিবার, মে ৭

Blog

ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি ঘিরে গুঞ্জন: আলোচনায় সমাধান, অপপ্রচারে ফের উত্তাপের আশঙ্কা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি ঘিরে গুঞ্জন: আলোচনায় সমাধান, অপপ্রচারে ফের উত্তাপের আশঙ্কা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি নিয়ে সৃষ্ট জটিলতা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হলেও একটি মহলের অপপ্রচারে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশের পর এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারটি মূলত মন্দিরসংলগ্ন একটি ঐতিহ্যবাহী বাজার। বাজারটির চারপাশে অধিকাংশ হিন্দু পরিবারের বসবাস এবং দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সেখানে কখনোই গরুর গোশত বিক্রি হয়নি। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এ প্রথা চালু ছিল।তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে স্থানীয় এক ব্যবসায়ী হঠাৎ করে মন্দিরসংলগ্ন দোকানে গরুর গোশত বিক্রি শুর...
মানবসেবা ও সম্প্রীতির অঙ্গীকারে পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া
সর্বশেষ, সারাদেশ

মানবসেবা ও সম্প্রীতির অঙ্গীকারে পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মাদ আলী ভূঁইয়া।নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল প্রকার ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও বিভেদ ভুলে সাধারণ মানুষের সেবা করাই হোক নতুন বছরের আমাদের অঙ্গীকার।”তিনি বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের এই শুভক্ষণে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা দূর করে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।...
আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বীরত্বগাথা ও স্মৃতিকে অমর করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (১২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলা শুরু হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের মেলা গতবারের মতো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।&nb...
খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহানগরীর খালিশপুরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তাঁতী দলের স্থানীয় নেতা সোনামিয়া (৩৮)-এর। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে নয়াবাটি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত সোনামিয়া ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। তার পিতা জব্বার সরদার।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজ চায়ের দোকানে বসে ছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন হামলাকারী দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও সেখানেও রক্ষা পাননি তিনি। হামলাকারীরা পিছু নিয়ে আবারও তাকে আঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান ...
তাড়াইলবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আমজাদ শরীফ
সর্বশেষ, সারাদেশ

তাড়াইলবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আমজাদ শরীফ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাড়াইল উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রেসিভ কিন্ডারগার্ডেনের পরিচালক আমজাদ শরীফ।নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল ভেদাভেদ ভুলে এ দিনটি উদযাপনের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।...
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো তাকওয়া ফাউন্ডেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো তাকওয়া ফাউন্ডেশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে তাকওয়া ফাউন্ডেশন।আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রার) মুহাম্মদ মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও পয়লা ইউনিয়ন বিএনপি-এর সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আল মামুন, তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সুলাইমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ, তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদুল্লাহ প্রমুখ।...
সংরক্ষিত নারী আসনে লড়তে মনোনয়ন নিলেন এলিজা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংরক্ষিত নারী আসনে লড়তে মনোনয়ন নিলেন এলিজা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।তিন দশকেরও বেশি সময় ধরে দলীয় রাজনীতি ও আন্দোলনে সক্রিয় এলিজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি ও আদর্শের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি। পরবর্তীতে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২–২০২৫), মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১–২০২৫) এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ...
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান –এমপি আলী আসগর লবী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান –এমপি আলী আসগর লবী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী বলেছেন, অতীতের হিসাব-নিকাশ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো।তিনি আরও বলেন, শিক্ষিত জাতিই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পারে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কলেজ কমিটিতে তারাই থাকবেন, যাদের সবাই গ্রহণযোগ্য মনে করে এবং যারা সমাজে সৎ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত।শনিবার (১১ এপ্রিল) ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে...
ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

জুলাই সনদে ইসলাম উপেক্ষিত একমাত্র ইসলামী সনদেই দেশ ও জাতির মুক্তি _অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষার জন্য প্রণীত জুলাই সনদে ইসলামকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে ধোঁকাবাজির মাধ্যমে। বাস্তবিকই জুলাই সনদ শুভংকরের ফাঁকি। এতে ইসলাম ও মুসলমানদের কিছু নেই। অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ শূন্যতার বিষয়টি কোনভাবেই বুঝতেও পারলেন না এবং দেশ ও জাতির সামনে উপস্থাপনাও করতে পারলেন না। অথচ সেই জুলাই সনদকেই রাষ্ট্রীয়ভাবে আইনসিদ্ধ করার জন্য ইসলামী সংগঠনগুলো হরদম ফিকির করে যাচ্ছেন। অথচ দরকার ছিল ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী গণবিপ্লব সংঘটিত ...
ইউআইইউতে শুরু হল ৮ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০২৬
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে শুরু হল ৮ম টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০২৬

|| নিজস্ব প্রতিবেদক ||টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে দুদিন ব্যাপী ৮ম টেসকই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৬) আজ ১১ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ৯:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করে থাকে।সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের পানি বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টজে কিলেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ওয়াটারএইড’র দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম এবং আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বাংলাদেশের কান্ট্রি ফোকাল পয়েন্ট শ্রেয়া চক্রবর্তী।সম্মেলন...