শনিবার, মে ৯

Blog

বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বেলকুচিতে ষোলশত জাঙ্গালিয়া স্কুলের শাখা স্কুল হিসেবে পরিচালিত বেলকুচি উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সহকারি শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), মোহাম্মদ আলী ও আব্দুল আজিজ মিলে  পরিকল্পিতভাবে পুরাতন বই-সহ ২০২৫ সালের নতুন বই আনুমানিক ২৫ মণ  বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নামে মিথ্যা কিছু গুজব ছড়ানোর কারণে আমি বেশ কিছুদিন যাবত স্কুলে যাচ্ছি না। এবং কয়েকদিন আগে সভাপতিকে একটি মামলায়  পুলিশ গ্রেফতার করে জেলে পাঠানোর সুযোগে স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), আব্দুল আজিজ ও মোহাম্মদ আলী পরিকল্পিতভাবে সকল বই বিক্রি করে দেয়। এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।অভিযুক্ত সহকারী শিক্ষক মিজানুর...
বাংলাদেশে প্রথম ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’ ইউআইইউ’তে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

বাংলাদেশে প্রথম ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’ ইউআইইউ’তে অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপী “হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫” -এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল ১২ এপ্রিল ২০২৫ রোজ শনিবার বিকাল ৫:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা: মোঃ আবু জাফর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডি...
ফুলবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডবে এক নারীর মর্মান্তিক মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে কালবৈশাখীর তাণ্ডবে এক নারীর মর্মান্তিক মৃত্যু

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ছকিলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দিবারাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে স্বামী বাড়িতে না থাকায় ছকিলা বেগম নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে প্রবল কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বিশাল আকৃতির ভেল্লিগাছ দমকা হাওয়ায় উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।ঝড় থেমে যাওয়ার পর পরিবারের সদস্যরা ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জ...
রাবিতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী কবিতা পাঠ। সাংস্কৃতিক সংগঠন শব্দকলা কর্তৃক আয়োজিত প্রোগ্রামটি রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিবাদের স্লোগান ছিল ‘ফিলিস্তিনে জ্বলছে আগুন জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে’।উদ্ভোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, কবিতা যেমন কোমলতার কথা বলতে পারে তেমনি দ্রোহ, বিদ্রোহ,যুদ্ধের ভাব প্রকাশের অনন্য মাধ্যম হিসেবে কাজ করে। আমি মনে করি, যে যুদ্ধটি চলছে সেটি অবিচারের বিরুদ্ধে সুবিচারের যুদ্ধ, মানুষের অধিকারের বিরুদ্ধে অধিকার হরণের যুদ্ধ। যুদ্ধের অনেকগুলো দিক আছে, মাঠে যুদ্ধ হয়, জ্ঞানের রাজ্যে যুদ্ধ হয়, ঠিক তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও যুদ্ধ হয়।তিনি আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গ...
রায়গঞ্জে হঠাৎ চড়া সবজির দাম, ৫০ টাকার নিচে মিলছে না কিছুই 
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে হঠাৎ চড়া সবজির দাম, ৫০ টাকার নিচে মিলছে না কিছুই 

|| সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা ||রমজান মাসে কিছুটা স্বস্তিতে থাকলেও ঈদ শেষে সবজির বাজারে হঠাৎ আগুন লেগেছে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে উপজেলার বাজারগুলোতে ৫০ টাকার নিচে সবজি মিলছে না। এতে ক্ষোভে ফেটে পড়েছে ক্রেতারা। অনেককেই বিক্রেতাদের সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়।রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চান্দাইকোনা, সলঙ্গা, ভূঁইয়াগাতি, নিমগাছী ও রায়গঞ্জ পৌরসভার ধানগড়াসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি করলা ৬০ থেকে ৮০ টাকা, পটল ৮০ থেকে ৮৫ টাকা, কাঁকরোল ৬৫ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ টাকা, সজনা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, আদা ১৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পিঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা, গাজর ৪০ থেকে ...
“মার্চ ফর গাজা”য় ঘোষণাপত্র পাঠ করেন ‘আমার দেশ ‘ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
জাতীয়, সর্বশেষ

“মার্চ ফর গাজা”য় ঘোষণাপত্র পাঠ করেন ‘আমার দেশ ‘ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টেরের আয়োজনে "মার্চ ফর গাজা"কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন 'আমার দেশ 'পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।ঘোষণাপত্র ও অঙ্গীকারনামাবিসমিল্লাহির রাহমানীর রাহীমআল্লাহর নামে শুরু করছিযিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী,যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন।আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার মৃত্যুভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।এই পদযাত্রা ও গণজমায়েত থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবিসমূহ উপস্থাপন করব-আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।যেহেতু—জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, ...
বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের “মার্চ ফর গাজা”
জাতীয়, সর্বশেষ

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের “মার্চ ফর গাজা”

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে ঢাকায় অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচি দেশীয় ও বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।প্রতিবাদী বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজার প্রতি সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন, যা বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি বৃহত্তর আন্দোলনের অংশ।শনিবার (১২ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বিশাল এ বিক্ষোভে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ 'মার্চ ফর গাজা' কর্মসূচি নিয়ে দেশী গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইনডিপেনডেন্ট এবং আরব নিউজও বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে।এপিবার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় প্রায় এক লাখ মানুষ ইসরাইলের হামলার বিরু...
রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় মিথ্যা মামলা পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।শনিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে নিজেদেরকে ভুক্তভোগী দাবী করে কাজী মো.বজলুর রহমান বলেন,কাজল মেম্বারের সাথে তার কোন রিবোধ নেই।সে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।তার নামে অসংখ্য মামলা রয়েছে। একই এলাকায় বায়েজিত, মহসিনের সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে।তাদের মধ্যে হামলা-মামলা কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু তার উপর হামলার ঘটনায় এলাকার নিরীহ মানুষকে সে আসামী করে হয়রানী করছে। কাজল মেম্বারের হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।এদিকে স্বপন মিয়া নামে আরেকজন ভুক্তভোগী বলেন, কাজল মেম্বারের সা...
বদলগাছীতে অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা: বিজিবি সদস্যসহ দুই প্রতারক গ্রেফতার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||দেশব্যাপী চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রতারক চক্রের এমন ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। জেলার ডিবির একটি বিশেষ টিম নওগাঁ জেলার বদলগাছী থানাধীন কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গতরাতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের মধ্যে একজন হলেন চাকুরীরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২), পিতা- মৃত সেকান্দার মন্ডল ও অন্য একজন হলেন মো: খায়রুল সরকার (৩০), পিতা- মো: সিরাজুল সরকার, উভয় সাং-কোলা হুদ্রাকুড়ী, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। খায়রুল সরকার নিজেকে বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।ঘটনার বিবরণে জানা যায় যে, মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি...
মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান তালাবার
ধর্ম ও দর্শন, রাজনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান তালাবার

|| নিজস্ব প্রতিবেদক ||মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি কাইয়ুম হোসেন। শনিবার (১২ এপ্রিল) পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।কাইয়ুম হোসেন বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা পালনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন জারিকে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, কেন্দ্রীয় কর্ম পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।তালাবার কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো ইসলামী সভ্যতা, সংস্কৃতি রক্ষার ধারক ও বাহক এবং ওয়ারাসাতুল আম্বিয়া তৈরির অন্যতম মাধ্যম। যেখানে ইসলামী, নৈতিক এবং আদর্শিক শিক্ষা প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ৯০ভাগ মুসলমানের দেশের মাদ্রাসা অধিদপ্তরে দুই দিনব্যাপী...