শুক্রবার, মে ৮

Blog

সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ গ্রামের মৃত আছের উদ্দিন তালুকদারের ছেলে আলহাজ্ব আবু বক্কার তালুকদার (৮০) আর নেই। গতকাল (৪ মে) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে-----রাজিউন।এমন প্রবীণ একজন সমাজসেবক ও গ্রামের সকল প্রতিষ্ঠানের উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (৫ মে) সকাল ১০টায় অলিদহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমের জানাজায় অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম-ওলামায়েকেরাম-সহ কয়েকশত মুস...
অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে রাবিতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে রাবিতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।এসময় অগ্রানোগ্রাম বাস্তবায়নের দাবি জানিয়ে ফিশারীজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান রিতু বলেন, ফিশারিজ বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য ২০১৫ সালে ৩৯৫টি পদ বরাদ্দ করা হয়েছিল এবং অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এটি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে যোগ্যতাসম্পন্ন অনেক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা আমাদের ন্যায্য ৩৯৫টি পদের বাস্তবায়ন চাই।১০ বছর ধরে কাঙ্খিত পদ থেকে পিছিয়ে আছে মন্তব্য করে ফিশারীজ বিভা...
দীর্ঘ এক বছর খুলছে ঢাবির সুইমিংপুল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দীর্ঘ এক বছর খুলছে ঢাবির সুইমিংপুল

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||এক বছরেরও বেশি সময় পর আজ পুনরায় খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল। এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের ২২ এপ্রিল থেকে বন্ধ রয়েছে এটি।আজ সোমবার (৫ মে) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম জাকারিয়া।তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি পুনরায় উদ্বোধন করবেন। আজ রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে। কাল মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই বন্ধ রয়...
১৯ টাকা কমেছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১৯ টাকা কমেছে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

|| নিউজ ডেস্ক ||চলতি মে মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩১ টাকা। এতে গত মাসের তুলনায় এ মাসে সিলিন্ডার প্রতি দাম কমেছে ১৯ টাকা। সে হিসেবে প্রতি কেজিতে দাম কমল ১ টাকা ৫৬ পয়সা। তবে এবার সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বেড়েছে।রবিবার (৪ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। এদিন সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়।বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৯ টাকা ২৪ পয়সা, যা গত মাসে ছিল ১২০ টাকা ৮১ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডার...
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
জাতীয়, সর্বশেষ

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

|| নিউজ ডেস্ক ||আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা, এমনকি সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।গতকাল রবিবার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।ড. ইউনূস বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা দেখছি মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে সবচেয়ে বেশি বঞ্চিত সমাজের হতদরিদ্র মানুষ, যারা এ চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই এ অব্যবস্থাপনা দূর করা প্রয়োজন।’প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে উচ্চপর্যায়ের এ কমিটিতে আরও থাকবেন মৎস্য ও প্রাণিসম্...
কাশ্মীর সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি
আন্তর্জাতিক, সর্বশেষ

কাশ্মীর সীমান্তে পাক-ভারত সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

|| আন্তর্জাতিক ডেস্ক ||কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।রবিবার (৪ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এনিয়ে টানা ১১ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। খবর এনডিটিভির।অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও রবিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে।সর্বশেষ ৪ ও ৫ মে-র মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী “...
মিথ্যা অপবাদে মব জাস্টিস ঘটিয়ে শারিরীক ও সামাজিকভাবে লাঞ্চিতের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মিথ্যা অপবাদে মব জাস্টিস ঘটিয়ে শারিরীক ও সামাজিকভাবে লাঞ্চিতের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা অপবাদ দিয়ে হাত পা বেঁধে মারধরের ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার করে সামাজিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (৪ মে) রাতে উপজেলা শহরের একটি অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খামারি বেলাল উদ্দিন, তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভবানী পুর এলাকার ডা: আজিজ পাড়ার ফিরোজ আহমদের পুত্র।লিখিত বক্তব্যে তিনি বলেন, বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আমি গরু ছাগলের ফার্ম করে আসছিলাম, সেখান থেকে গত বছর ঐ এলাকার কয়েকজন নেশাগ্রস্ত যুবক নেশার টাকার জন্য আমার ফার্ম থেকে ছাগল চুরি করে, পরবর্তীতে সেটি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়ে যায়, মূলত সেটিকে কেন্দ্র করে প্রতিশোধ প্রবন নেশাগ্রস্ত বিপদগামী যুবকেরা পরিকল্পিতভাবে ২৮/০৪/২৫ রাত আনুমানিক ...
শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে

|| নিজস্ব প্রতিনিধি ||শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের শাপলার বীর হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন এবং ৫ মে'কে শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হবে।সোমবার (৫ মে'২৫) বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে 'স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ'।সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, এমআইএস-এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম।সমাবেশটির প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও প্লাটফর্ম। সংহতি জানানো সংগঠন ও প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ইসলামী ছাত্র আন্দোলন বা...
বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। রবিবার বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি (সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলী গ্রামে) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভাঙা বজ্রপাত নেমে আসে। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।জামিরুল ইসলাম জানান, রবিবার দুপুর...
এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যরা।রবিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।বক্তারা বলেন, রাজন শিকদার ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে পাড়াতলী ইউপি মেম্বারের নেতৃত্বে তার লোকজন রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার পর ১৬ জনকে আসামি করে মামলা করা হলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ সময় প্রধান আসামি ইউপি মেম্বারসহ জড়িতদের দ্রæত গ্রেপ্তার দাবি এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধ...