বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক মহিদুল হাসান
|| রুমান খান | বেতাগী উপজেলা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।আজ রবিবার (২৫ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। যেখানে ইমরান হোসেনকে সভাপতি ও মাহিদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির বাকিরা হলেন- সিঃ সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. হাসিব, আরিফুর রহমান, রুম্মান আহমেদ সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভিন আহমেদ আবির, মারজান আহমেদ রাকিব, ফারদিন কবির, নৃপেন চন্দ্র ব্যাপারী। সাংগঠনিক সম্পাদক সারুফ খান, দ...










