কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে
|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমর নদীতে অবাধে ব্যবহার হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্যবিরোধী চায়না জাল। উপজেলার মুড়িয়া ঘাট, পাচমাথা, মালিয়ানী, ছিট মালিয়ানী ও পাকার মাথা এলাকার নদীপাড়ে প্রতিদিন শতাধিক চায়না জাল বসিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছে। এর ফলে একদিকে যেমন দেশীয় মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য।স্থানীয়রা জানান, মুড়িয়া এলাকায় প্রতিদিন প্রায় ১০০টিরও বেশি চায়না জাল বসানো হয়। এসব জালে মাছের পোনা পর্যন্ত ধরা পড়ছে, ফলে প্রজনন ঋতুতেও মাছের সংখ্যায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, পুঁটি, টেংরা, সিলভার কার্পসহ নানা দেশি প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই এ ধরনের অবৈধ জাল ব্যবহার করে চলেছে একটি প্রভাবশালী চক্র। বারবার অভিয...










