বুধবার, মে ৬

Blog

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা উত্তর ও দক্ষিণের ঈদ পুনর্মিলনী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা উত্তর ও দক্ষিণের ঈদ পুনর্মিলনী

|| নিজস্ব প্রতিবেদক ||বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার কর্মপরিষদের যৌথ মাসিক বৈঠক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ জুন) বাদ জুমআ রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের দক্ষিণ শাখার আমীর মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দরসে কুরআন পেশ করেন উত্তর শাখার আমীর মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঁঞা। অনুষ্ঠানে বৈপ্লবিক কাফেলার উভয় কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। এসময় সকলে কুশল বিনিময় করেন। পরে সংগঠনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।...
খুলনায় জাগ্রত তরুণ সংঘ ও রাইট টকের বৃক্ষরোপন ও মাস্ক বিতরণ কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাগ্রত তরুণ সংঘ ও রাইট টকের বৃক্ষরোপন ও মাস্ক বিতরণ কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা জাগ্রত তরুণ সংঘ ও রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে বৃক্ষরোপন ও করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (২০ জুন) সকালে মাস্ক বিতরণ ও জুমার নামাজের পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রায়হান তামিম প্রতিষ্ঠাতা পরিচালক, খুলনা জাগ্রত তরুণ সংঘ ও সভাপতি রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর। শাখরান জামিল, সদস্য সচিব, খুলনা জাগ্রত তরুণ সংঘ ও সাধারণ সম্পাদক, রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর।আরো উপস্থিত ছিলেন খালিদ হাসান রোহান, খালিদ সাইফুল্লাহ, আব্দুর রহমান, জুবায়েরসহ সংগঠনের নেতৃবৃন্দ।...
ঢাকা আলিয়ার হলে চোর আটক, গার্ড-প্রশাসনের ঘুম ভাঙবে এবার!
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা আলিয়ার হলে চোর আটক, গার্ড-প্রশাসনের ঘুম ভাঙবে এবার!

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আবাসিক হল ‘আল্লামা কাশগরী রহঃ’ এ চুরির চেষ্টাকালে এক চোরকে হাতে-নাতে আটক করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে এগারোটার দিকে ওই চোর আবাসিক এই হলটিতে প্রবেশ করে সাইকেল চুরি করতে গেলে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।শিক্ষার্থীরা জানান, গত পাঁচ মাসে হলে সাতটি সাইকেল চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত হল প্রশাসন কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ করেন।হলের এক শিক্ষার্থী বলেন, হলের গেটে নিরাপত্তার অবস্থা খুবই খারাপ। কেউ চাইলেই ভেতরে ঢুকে যেতে পারে। গার্ডরা ঠিকমতো ডিউটি করে না, কেউ যেনো দায় নিতে চায় না।আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবার চুরি হয়, আমরা শ...
দাবি আদায়ে ইউআইইউ শিক্ষার্থীদের নতুন বাজার সড়ক অবরোধ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দাবি আদায়ে ইউআইইউ শিক্ষার্থীদের নতুন বাজার সড়ক অবরোধ

|| নিজস্ব প্রতিবেদক ||দাবি আদায়ে রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।তাদের দাবি, শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এ দাবিতে তারা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা নতুন বাজার সড়কে অবস্থান নেয়। এ সময় কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়কটি যান চলাচল বন্ধ হয়ে যায় তবে অপর পাশে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও স্বেচ্ছাচারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইউআইইউ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন।...
কাজিপুরে যাত্রীবাহি বাস উল্টে খাদে; নিহত-১ ও আহত ৪
সর্বশেষ, সারাদেশ

কাজিপুরে যাত্রীবাহি বাস উল্টে খাদে; নিহত-১ ও আহত ৪

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ কাজিপুরের সোনামুখীতে জেনিন পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এক যাত্রী নিহত ও আরো ৪ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাউল ব্যবসায়ী আয়নাল হক (৫৮) কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্দুল হকের ছেলে। কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, জেনিন পরিবহনের বাসটি ৫/৬জন যাত্রী নিয়ে কাজিপুর উপজেলা থেকে ঢাকার কোনাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়। এ সময় নিহতের ছেলের বউ মীম খাতুন (২৭), তার ১০ বছর বয়সী এক শিশু সন্তান ও গাছাবাড়ি গ্রামের হাসি খাতুনসহ (৪৮) ৪ জন গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।...
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার কীট সংকট, পরীক্ষা ব্যহত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার কীট সংকট, পরীক্ষা ব্যহত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (২০ জুন) থেকে খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, করোনা পরীক্ষার (রেপিড এন্টিজেন টেস্ট ) কিট শেষ হয়ে যাওয়ায় দুপুর ১টার পর থেকে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। একমাত্র আরটি পিসিআর মেশিনটি সচল করা সম্ভব হয়নি। মেশিনটি সচল করার জন্য গত ১৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পত্র দেওয়া হয়। সর্বশেষ গতক...
পানছড়ি ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি
সর্বশেষ, সারাদেশ

পানছড়ি ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নতুন কমিটি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়িতে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ'র পানছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে উৎপল ত্রিপুরা(পলু), সাধারণ সম্পাদক পদে সুপ্রিয় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক পদে অনিল ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২০ জুন ২০২৫) সকাল এগারোটায় বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য তপন বিকাশ ত্রিপুরা'র সভাপতিত্বে ও সুপ্রিয় ত্রিপুরা'র সঞ্চালনায় উপজেলার কলাবাগানের রেইনবো রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্ষনি রঞ্জন ত্রিপুরা।এসময় বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখায় উৎপল ত্রিপুরা (পলু)-কে সভাপতি, সুপ্রিয় ত্রিপুরা-কে সাধারণ সম্পাদক ও অনিল ত্রিপুরা-কে ...
খাগড়াছড়ি সীমান্তে আবারো পুশ ইন
সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়ি সীমান্তে আবারো পুশ ইন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নতুন করে আবার ও নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তাদেরকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশী গ্রামের বাসিন্দা। তারা সেখানে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে। বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।জানা গেছে, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিকে পুশইন করা শুরু করে ভারত। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।...
কামারখন্দে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কামারখন্দে কৃষকদের বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||২০২৪-২০২৫ খ্রিঃ অর্থবছরে খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার সুবিধাভোগী  হাজার কৃষকদের মাঝে  বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এক বিঘা জমিতে চাষের জন্য জনপ্রতি কৃষকে  ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অফিসে উক্ত বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জের উদ্যোগে কামারখন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্ম...
পানছড়িতে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপি জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নারসিন ফিতা কেটে জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন করেন।উদ্বোধন শেষে স্থানীয় উৎপাদিত মেলার বিভিন্ন প্রজাতির ফল দেখেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব করেছি, তেমনি ফল উৎপাদনেও বিপ্লব ঘটাতে চাই। দেশি ফল যাতে বিলুপ্ত না হয়, সে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে।ফল মেলায় এ সময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ ইব্রাহিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জস...