বুধবার, মে ৬

Blog

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা
জাতীয়, সর্বশেষ

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

|| নিউজ ডেস্ক ||ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে।বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়।প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।...
আজ এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

আজ এইচএসসি ও সমমান পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

|| নিউজ ডেস্ক ||আজ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এতে অংশ নেবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।আজ এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ ও এইচএসসি ভোকেশনালে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে।লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত।এরপর ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ১৫ আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। সারা দেশে করোনাভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।স্বাস্থ্য নিরাপত্তায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা, প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন...
সাংবাদিক মামুন রেজার স্মরণে কিছু শোকাহত শব্দমালা
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

সাংবাদিক মামুন রেজার স্মরণে কিছু শোকাহত শব্দমালা

|| বাপি সাহা | উন্নয়নকর্মী ||মৃত্যু একটি চরম সত্য। জন্মের স্বাদ গ্রহণ করলে অবশ্যই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহন করতে হবে। মৃত্যুর কোন বয়স নেই, দিন নেই। মৃত্যুকে মেনে নিতে হয়। উপকূলীয় বিভাগীয় শহরে সাংবাদিক মামুন রেজার মৃত্যু এই শহরের অনেককে কাঁদিয়েছে। স্মার্টভাবেই এই শহরের রাজপথে হেটে চলেছেন। বয়স মাত্র ৪৫।স্বাভাবিক মৃত্যুর বয়স নেই। কিন্তু এটা সত্য, মৃত্যু যে কোনো বয়সে হতে পারে। কিন্তু অকাল মৃত্যু মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। মামুন রেজা ছেড়ে চলে গেলেন ২০ জুন রাত ৯ টায়। তাঁর এই চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন।মামুন রেজা ছাত্র জীবনে সাংবাদিকতা শুরু করেন। লেখাটার মাঝখানে একটু বলে রাখি, আমরা যারা ছোট এবং অবহেলিত শহরে বসবাস করি তারা ভাল কাজ করলেও অনেকটা অবহেলার স্বীকার হয়েই থাকি। প্রাপ্তির স্থানটি অনেকটা হতাশাজনক। এই অঞ্চলে অনেক প্রতিভার অবস্থান থাকলেও কতটুকু মুল্যায়ন হয়েছে, সেটির প্রশ্ন র...
ডিআইইউতে দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিআইইউতে দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেইস প্রতিযোগিতা (ঘঝইঈঈ)-২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সাভারের বিরুলিয়াস্থ বিশ্ববিদ্যালয়টির ড্যাফোডিল স্মার্ট সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ণঝইঈ), সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (ঝইঝঋ) ইউনূস সেন্টারের সহায়তায় এই সামাজিক ব্যবসা কেস প্রতিযোগিতার আয়োজন করে।জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা দর্শন দ্বারা অনুপ্রাণিত উদ্ভাবনী, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেলের মাধ্যমে বাস্তব-বিশ্বের সামাজিক চ্যালেঞ্জ ...
‘ইউআইইউ মেরিনার’ টিম মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় চ্যাম্পিয়ন ও বিশ্বে ৫ম
শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘ইউআইইউ মেরিনার’ টিম মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় চ্যাম্পিয়ন ও বিশ্বে ৫ম

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “ইউআইইউ মেরিনার” টিম যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় চ্যাম্পিয়ন এবং বিশ্বব্যাপী ৫ম স্থান অর্জন করেছে। এছাড়াও দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ১৭-২১ জুন ২০২৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়।ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মান করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে। প্রতিযোগীতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল: পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পা...
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন ইকবাল জাহেদী মিজু (৩৫) ও আনিছুর রহমান (৩৪)। পুলিশ তাদের নিকট থেকে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করে। ভূরুঙ্গামারী থানা ওসি আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।মিজু উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল হকের ছেলে। আনিছুর ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।বুধবার (২৫ জুন) বিকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এসময় পুলিশ একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, একটি এন্ড্রয়েড ও দু'টি বাটন মোবাইল ফোন এবং ৩ হাজার ৫০০ টাকা জব্দ করে।ভূরু...
‘কেসিসি-তে পার্টিসিপেটরি ওয়ার্কশপ অন আরবান লিভিং ল্যাব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

‘কেসিসি-তে পার্টিসিপেটরি ওয়ার্কশপ অন আরবান লিভিং ল্যাব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় ‘‘পার্টিসিপেটরি ওয়ার্কশপ অন আরবান লিভিং ল্যাব’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জার্মানভিত্তিক দাতা সংস্থা জিআইজেড-এর সহযোগিতায় ‘‘সকলের জন্য বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক শহর (এলআইসিএ)’’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক প্রকৃতি সংরণ ইউনিয়ন (আইইউসিএন)-বাংলাদেশ এ ওয়ার্কশপের আয়োজন করে।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় কেসিসি, কেডিএ, ডিওই, বিএফডি, পার্টনার এনজিও, নগরীর ৯নং ওয়ার্ডের অধীন বাস্তুহারা কলোনীর বাসিন্দাসহ বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রকল্পে জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং বাংলাদেশ সরকার অর্থায়ন করছে। অন্ত...
শুধু পাঠ নয়, নেতৃত্বও দিন”— মাদরাসা অধ্যক্ষদের প্রতি ইআবি ভিসির আহ্বান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শুধু পাঠ নয়, নেতৃত্বও দিন”— মাদরাসা অধ্যক্ষদের প্রতি ইআবি ভিসির আহ্বান

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, মাদরাসার অধ্যক্ষদের শিক্ষা ও সমাজ উভয় ক্ষেত্রেই সঠিক নেতৃত্ব প্রদানের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে তাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ ও সমাজ পরিচালনায় সঠিক পথের দিশা পাবে। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাজের স্বচ্ছতা নিরূপণ এবং যুগপোযোগী ও আধুনিক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে তাদের যোগ্য নেতৃত্ব প্রদানের আহ্বান জানান তিনি।বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে সারা দেশের কামিল মাদরাসার অধ্যক্ষদের নিয়ে ১২ দিনব্যাপী “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার-২০২৫” এর সমাপনী পর্বে প্রধা...
বদলগাছী উপজেলা বিএনপি সাবেতনেতা সৌখিনের ইন্তেকাল 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা বিএনপি সাবেতনেতা সৌখিনের ইন্তেকাল 

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মতিউর রহমানের পুত্র উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিন(৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।সৌখিন, উপজেলার একজন সুপরিচিত ব্যাক্তি এবং বিএনপির সক্রিয় নেতা হিসেবে কাজ করেছেন। গত ০৪/ ১১/২৪ তারিখে উপজেলার গোবর চাপা হাটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে, তিনি গত ৫/১১/২৪ তারিখে বদলগাছী থানায় বিস্ফোরণ আইনে মামলা করেছিলেন। জি আর মামলা নং ২১৪। সৌখিন আলোচিত বিস্ফোরণ মামলার বাদী হওয়ায় উপজেলার বিভিন্ন যায়গায় তিনি নেতা হিসেবে সুপারিচিত লাভ করেন। উপজেলার বহুল আলোচিত বিস্ফোরক মামলার বাদী হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত তিনি হয়েছিলেন। তা...
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

|| শেখ শাহরিয়ার || খুলনা প্রতিনিধি ||সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (বুধবার) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশকে সুন্দর রাখতে প্লাস্টিক পণ্যের ব্যবহার বর্জন করতে হবে। প্লাস্টিকের পরির্বতে পাটজাত পণ্যের প্রতি সবাইকে আগ্রহ বাড়াতে হবে। পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে সুন্দর আবাসস্থল উপহার দিতে হলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। প্লাস্টিক পণ্য যত্রতত্র না ফেলে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তিনি বলেন, মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিক্যাল মানুষের শরীরে প...