রবিবার, মার্চ ২২

Blog

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার আগে আইএইএ প্রধানের সঙ্গে আরাঘচির বৈঠক
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার আগে আইএইএ প্রধানের সঙ্গে আরাঘচির বৈঠক

|| আন্তর্জাতিক ডেস্ক ||আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে ইরান। এই আলোচনার প্রাক্কালে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধ এড়াতে এবং পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দশকের পুরনো বিরোধ নিরসনের লক্ষ্যে আয়োজিত এই দ্বিতীয় দফার বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।সোমবার জেনেভায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, একটি ন্যায়সংগত ও সমমর্যাদার চুক্তিতে পৌঁছাতে ইরান কিছু সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে, তবে কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করা হবে না।এবারের আলোচনার কেন্দ্রব...
নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা
অভিমত, সর্বশেষ

নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা

|| ডা. আনোয়ার সাদাত ||গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন; যেখানে স্বতঃস্ফূর্তভাবে, কিছু বিশৃঙ্খলা ছাড়া জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।যদিও ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফল অনুযায়ী বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল হিসেবে এই প্রথমবারের মতো সংসদে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারাও ভালো ফল করেছে। এ ছাড়া ’২৪-এর জুলাই আন্দোলনে সম্মুখসারির নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপিও ভালো করেছে। ছয়জন বিজয়ী তরুণ রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে সংসদে যাচ্ছেন, যা সংস্কারপ্রত্যাশী তরুণদের জন্য খুবই আশাপ্রদ একটি বিষয়।জনগণ নতুন সরকারের প্রতি যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতি সন্মান দেওয়ার জন্য তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নাম...
পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল
খেলাধুলা, সর্বশেষ

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

|| স্পোর্টস ডেস্ক ||বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বর্তমানে বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজের ব্যস্ততা না থাকায় ব্যক্তিগত সফরে দেশ ছেড়েছেন সংস্থাটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মূলত পরিবারের সঙ্গে একান্ত কিছু সময় কাটাতেই তার এই বিদেশ যাত্রা বলে বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে তার দেশে ফেরার কথা রয়েছে। যাওয়ার আগে গত শনিবার বিসিবির অন্যান্য পরিচালকদের খুদে বার্তার মাধ্যমে নিজের অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন তিনি।উল্লেখ্য, দেশের ক্রিকেটে আপাতত আন্তর্জাতিক বা ঘরোয়া বড় কোনো সূচি না থাকায় এই ফাঁকা সময়টিকে বেছে নিয়েছেন বোর্ড প্রধান। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি পুনরায় বোর্ড পরিচ...
শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের শিক্ষা
ধর্ম ও দর্শন

শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের শিক্ষা

|| মাওলানা মোঃ আব্দুস সাত্তার ||ইসলাম কেবল একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, যা মানবজীবনের প্রতিটি স্তরে শান্তি ও শৃঙ্খলার শিক্ষা দেয়। একটি শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের মূলনীতিগুলো সর্বজনীন এবং কালজয়ী। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং নিকটাত্মীয়দের দান করার নির্দেশ দেন’ (সূরা নাহল: ৯০)।এই আয়াতের মধ্যেই একটি আদর্শ রাষ্ট্রের মৌলিক ভিত্তি নিহিত। ইসলাম এমন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার কথা বলে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা পাবে। শান্তি প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো ন্যায়বিচার। মদিনা সনদের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যে রাষ্ট্র ব্যবস্থার সূচনা করেছিলেন, তা ছিল অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য দলিল। সেখানে সংখ্যাগুরু ও সংখ্যালঘু সবার অধি...
নতুন মন্ত্রিদের জন্য প্রস্তুত ৩৭ বাসা ও ৫০ গাড়ি: গণপূর্ত উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

নতুন মন্ত্রিদের জন্য প্রস্তুত ৩৭ বাসা ও ৫০ গাড়ি: গণপূর্ত উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সামনে রেখে পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট বিভাগগুলো। নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আবাসন নিশ্চিত করতে ইতোমধ্যে রাজধানীর মিন্টো রোডসহ বিভিন্ন এলাকায় ৩৭টি সরকারি বাসভবন পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।প্রস্তুতির অংশ হিসেবে কেবল আবাসন নয়, নতুন মন্ত্রীদের চলাচলের জন্য সরকারি যানবাহন অধিদফতরকেও (ডিজিএফ) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে ৫০টি গাড়ি ধুয়ে-মুছে ও যান্ত্রিক পরীক্ষা শেষে প্রস্তুত রাখা হয়েছে। সরেজমিনে আব্দুল গণি রোডের সরকারি যানবাহন ডিপোতে দেখা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্...
আসছে নতুন সরকার: আশাবাদ ও সংস্কারের অপেক্ষায় ব্যবসায়ীরা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

আসছে নতুন সরকার: আশাবাদ ও সংস্কারের অপেক্ষায় ব্যবসায়ীরা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||বিগত কয়েক বছরের অস্থিরতা কাটিয়ে দেশে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। আর এই নতুন সরকার ঘিরেই এখন বুক বাঁধছেন দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট আর ব্যাংক ঋণের উচ্চ সুদহারের চাপে পিষ্ট ব্যবসা-বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে নবনির্বাচিত সরকারের কাছ থেকে একগুচ্ছ সাহসী সংস্কারের প্রত্যাশা করছেন তারা।ব্যবসায়ীদের মতে, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের যে চ্যালেঞ্জের মুখে রয়েছে, তা মোকাবিলায় এই সরকারের প্রথম ১০০ দিনের পদক্ষেপ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।ব্যবসায়ী মহলের প্রধান দাবি হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ ও ডিসিসিআই-এর নেতারা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্...
রুশ জ্বালানি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা
আন্তর্জাতিক, সর্বশেষ

রুশ জ্বালানি টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

|| আন্তর্জাতিক ডেস্ক ||রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৪৫৩তম দিনে এসে পাল্টাপাল্টি হামলা ও ভূখণ্ড দখলের লড়াই আরও তীব্র হয়েছে। দক্ষিণ রাশিয়ায় মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের কাছে একটি গুরুত্বপূর্ণ তেলের টার্মিনালে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। অন্যদিকে, রণক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখার দাবি করে গত দুই সপ্তাহে পূর্ব ইউক্রেনের ডজনখানেক গ্রাম দখলের ঘোষণা দিয়েছে রুশ সামরিক বাহিনী। খবর: আল জাজিরার।ইউক্রেনীয় সামরিক বাহিনীর তথ্যমতে, গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ভলনা গ্রামে অবস্থিত 'তামাননেফতেগাজ' তেল টার্মিনালে এই হামলা চালানো হয়। রুশ কৃষ্ণসাগরীয় বন্দর তামানে ড্রোন হামলার ফলে বেশ কয়েকটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে কাজ করছেন শতাধিক ফায়ার সার্ভিস কর্মী।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কেবল গত এক সপ্তাহেই রাশিয়া ইউ...
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
জাতীয়, সর্বশেষ

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||নবনির্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ বাহিনী পুরোপুরিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৫ মিনিটের এই বিশেষ অনুষ্ঠানে দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের অসামান্য পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, দেশের এক কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার পরিচয় দিয়েছে, তাত...
খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়কে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা স্থান ত্যাগ করেন। সন্ধ্যায় ছাত্র নামধারী একদল জনতা কার্যালয়টি ভাংচুর শেষে অগ্নি সগযোগ করে।নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।বিকেলের ঘটনাপ্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারা শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ে নতুন তালা লাগিয়ে চলে যান।নাম প্...
পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
খেলাধুলা, সর্বশেষ

পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

|| স্পোর্টস ডেস্ক ||চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তান দলকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সূর্যকুমার যাদবের দল। ইশান কিষাণের বিধ্বংসী ফিফটি এবং বোলারদের সম্মিলিত সাফল্যে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দাপট বজায় রেখে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।রবিবার (১৫ ফেব্রুয়ারি) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। শুরুতে অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তান সাফল্য পেলেও, সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় উইকেটে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইশান কিষাণ। মাত্র ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে এই জুটি স্কোরবোর্ডে যোগ করে মূল্যবান ৮...