Tuesday, November 3

Blog

রাজনীতি ও কূটনীতি
অভিমত, আন্তর্জাতিক, সর্বশেষ

রাজনীতি ও কূটনীতি

|| বাপি সাহা ||২০২৫ সাল অনেক ঘটনার জন্ম দিয়েছে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা আলোচিত হয়েছেন নিজের বক্তব্য ও সিদ্ধান্তের মাধ্যমে। বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন অনেক, যার ফলে বিশ্বের সাথে সম্পর্ক কিছুটা না—অনেকটাই খারাপ হয়েছে। নিজ রাষ্ট্রে নিজে অনেকটা নিন্দিত হয়েছেন সিদ্ধান্তের জটিলতায়। আফগানিস্তানে অযাচিতভাবে হস্তক্ষেপ করেছেন বাগরাম বিমানঘাঁটি নিয়ে। ইরানের সাথে যে বৈরিতা সৃষ্টি করেছেন তার খেসারত দিতে হয়েছে নানা ভাবে। উপমহাদেশের কূটনীতিতে বিভেদ টানার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন শুল্কনীতির ফলশ্রুতিতে অনেক দেশের সাথে সম্পর্ক এতটা খারাপ হয়েছে যে এখন মার্কিন অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটি নিয়ে বেশ চিন্তিত—এটি মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থা লক্ষ্য করলেই টের পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স...
আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয়, রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

|| নিউজ ডেস্ক ||বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, অনুশীলন ও বিকাশে জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান- বাংলা একাডেমি আজ উদযাপন করছে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ সংস্কৃতি ও সমকালীন সাহিত্যচর্চাকে সামনে রেখে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে উঠেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে স্বাগ...
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি।নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না...
খুলনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নগরীর রয়েল মোড় এলাকায় জেলা শাখার আয়োজনে র‌্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে রয়েল মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাত রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সড়কে চলাচলের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক লিফলেট চালক ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম। সাধারণ সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি এমডি জনি, আব্দুর রহমান, আইন সম্পাদক ওমর ফারুক কচি, প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, দপ্তর সম্পাদক রামিম চৌধু...
রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকাল সোমবার বিকেলে সুতাহাটি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ...
ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার নিরাপদে বন বিভাগে হস্তান্তর
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার নিরাপদে বন বিভাগে হস্তান্তর

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বলদিয়া বাজারের অভিজ্ঞ সাপুড়ে মোজাহার।স্থানীয় কৃষকরা দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ বড় আকারের অজগরটিকে দেখতে পান। মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করেন। উৎসুক জনতার ভিড় ও সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থেকে অজগরটিকে রক্ষায় ঘটনাস্থলে সুরক্ষা বেষ্টনীও তৈরি করা হয়।পরে পুলিশ ও সাপুড়ির সহযোগিতায় সাপটি সফলভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভা...
কুয়েটে কোর্স প্রোফাইল ও CO–PO অ্যাটেইনমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে কোর্স প্রোফাইল ও CO–PO অ্যাটেইনমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এ “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড CO–PO অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও Outcome Based Education (OBE) পদ্ধতির কার্যকর বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষককদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে অর্জিত জ্ঞান বিভাগসমূহে প্রয়োগের মাধ্যমে কোর্স প্রোফাইল প্রস্তুতি ও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন আরও স্বচ্ছ ও নির্ভুল করা সম্ভব হবে। তিনি বিশ্বাস ...
স্থায়ী সনদ প্রাপ্তি উদযাপন করল লিডিং ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্থায়ী সনদ প্রাপ্তি উদযাপন করল লিডিং ইউনিভার্সিটি

গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি স্থায়ী সনদ পেয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১০ মোতাবেক লিডিং ইউনিভার্সিটি, সিলেট (রাগীব নগর, দক্ষিণ সুরমা, সিলেট-৩১১২) এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হয়েছে।এ উপলক্ষে সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।পরবর্তীতে লিডিং ইউনিভার্সিটির ‍গ‍্যালারী- ১ এ স্থায়ী সনদ প...
নিলফামারী জেলা আমীরের মা-এর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিলফামারী জেলা আমীরের মা-এর ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিলফামারী জেলা আমীর মাওলানা আহমদ আলী শাহ সাহেবের মা গতরাত ৩:৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। আজ বাদ জোহর স্থানীয় মসজিদ ময়দানে মরহুমার জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এক যৌথ বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।নেতৃদ্বয় বলেন, ইসলামী ঐক্য আন্দোলনের নিবেদিতপ্রাণ নেতা, নিলফামারী জেলা আমীর মাওলানা আহমদ আলী শাহ-এর গর্ভধারিণী মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।নেতৃদ্বয় আরো বলেন, মরহুমা সারাজীবন তাঁর সন্তানদের উ...
মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ; ঘটিয়েছে কারা!

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভটির নিচের একটি অংশ দগ্ধ হয়ে কালো হয়ে গেছে।রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. কামাল হোসেন।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়- রাতের অন্ধকারে একটি কালো রঙের প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসা দুজন ব্যক্তি আগে থেকে জড়ো করা গাড়ির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ঘটনাস্থলের পাশে থাকা লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, ধাতব নির...