শনিবার, মে ২

Blog

এলপিজি’র দাম কমল ১২ কেজির সিলিন্ডার প্রতি ৩৯ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

এলপিজি’র দাম কমল ১২ কেজির সিলিন্ডার প্রতি ৩৯ টাকা

|| নিউজ ডেস্ক ||ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমানে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ টাকা, যা আগে ছিল ১ হাজার ৪০৩ টাকা।আজ বুধবার (২ জুলাই) এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিইআরসির নতুন দাম অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৬ টাকা ৯৪ পয়সা, যা গত মাসে ছিল ১১৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ, এ মাসে দাম কেজিতে কমেছে ২ টাকা ৩০ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ হবে।বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ বরাবরই করে ...
কুড়িগ্রামে এনসিপি’র জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে এনসিপি’র জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||“ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও বহাল”—এ মন্তব্য করে নতুন রাজনৈতিক শক্তি গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।বুধবার (২ জুলাই) কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় অনুষ্ঠিত পদযাত্রা ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা মনে করি, লড়াই শেষ হয়নি। নতুন দেশ গঠনের লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, যেন বাংলাদেশে মানুষ আর লাশ হয়ে না থাকে।”তিনি আরও বলেন, “যে মাফিয়া তন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস ও দমননীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ভাঙতেই এই দল গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি একটি গণআন্দোলনের রাজনৈতিক বিকল্প।”সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চ...
চট্টগ্রাম মহানগর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রাম মহানগর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান সাবেক সফল ছাত্রনেতা দিদার হোসেন সদ্য নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে বেলায়েত হোসেন বুলুকে আহবায়ক ও ইন্জিনিয়ার জমিরউদ্দীন নাহিদ সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।দিদার হোসেন তার প্রতি অর্পিত দায়িত্ব পালনে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১দফা বাস্তবায়নে সকলকে বিভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান ও জা...
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা
জাতীয়, সর্বশেষ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা

|| নিউজ ডেস্ক ||প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এ দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে।দিবসটি সরকারিভাবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন এবং স্মরণ করা হবে এ আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস।...
সিনেমা নির্মাণ করবেন সংগীতশিল্পী ইমন সাহা
বিনোদন, সর্বশেষ

সিনেমা নির্মাণ করবেন সংগীতশিল্পী ইমন সাহা

|| বিনোদন ডেস্ক ||গানের মানুষ ইমন সাহা এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। বাবা কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহার পথ ধরেই তিনি হেঁটেছেন গত তিন দশক। শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এখনও নিয়মিত আছেন গানে। তবে ছোটবেলার স্বপ্ন পূরণে তিনি এ পথে পা বাড়ালেন। তাই গতকাল মঙ্গলবার (১ জুলাই) পরিচালক সমিতিতে নতুন সিনেমার নামও নিবন্ধন করলেন এই সংগীতশিল্পী।ইমন সাহা বলেন, ‘গতকাল ছিল আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হব। সময়, সুযোগ, সাহস কোনটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের।’তিনি জানান, নির্মাতা হিসেবে ইমন সাহার অভিষেক হচ্ছে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমার মাধ্যমে।ইমন সাহার কথায়, ‘প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম ক...
আখতার হোসেনকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আখতার হোসেনকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

|| নিউজ ডেস্ক ||রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এ আসনে এনসিপির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ওই সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ।পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়...
ইউএনও’র অপকর্ম ঢাকতে গোপনে ভবন বরাদ্দ, উপজেলা জুড়ে চাপা উত্তেজনা
সর্বশেষ, সারাদেশ

ইউএনও’র অপকর্ম ঢাকতে গোপনে ভবন বরাদ্দ, উপজেলা জুড়ে চাপা উত্তেজনা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমতি বিহীন উপজেলা প্রশাসনের একটি পরিত্যক্ত ভবন সাংবাদিকদের একটি পক্ষ সংস্কার করে সাইনবোর্ড ও তালা ঝুলিয়ে লোহাগাড়া প্রেসক্লাবের কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে।অপরদিকে ওই ভবনকে নিজেদের কার্যালয় বলে দাবি করেছেন উপজেলা সরকারি কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা। এ নিয়ে উভয় পক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসকের নিকট অভিযোগ জানিয়েছেন। উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বিষয়টি মীমাংসার জন্য লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব প্রদান করেছেন।তবে ওই পরিত্যক্ত ভবনটি এখনো পর্যন্ত কোন ব্যক্তি কিংবা সংগঠনকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান। তবে ভবনটিতে কিভাবে গুটিকয়েক সদস্যের লোহাগাড়া প্রেসক্লাব তাদের সাইনবোর্ড ও তালা ঝুলিয়েছে এ বিষয়ে প্রশ্ন কর...
ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন

|| নিউজ ডেস্ক ||ইলিশের দাম নিয়ন্ত্রণে আনতে মূল্য নির্ধারণের প্রস্তাবে সম্মতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ইলিশের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠান।মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে ২৬ জুন চিঠিটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর পাঠান জ্যেষ্ঠ সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের ইলিশের সুনাম ও সুস্বাদুতার সুযোগ নিয়ে কিছু...
ঢাকায় জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ
চাকরি, সর্বশেষ

ঢাকায় জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ

|| ক্যারিযার ডেস্ক ||দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুলাই। বিভাগের নাম: সিভিলপদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারপদ সংখ্যা: ১টিশিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ারিং)অভিজ্ঞতা: ৭ বছরচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছরকর্মস্থল: ঢাকাবেতন: আলোচনা সাপেক্ষেআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ২৩ জুলাই, ২০২৫...
দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

|| নিউজ ডেস্ক ||দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঝড়ের আশঙ্কা রয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।যে সাতটি অঞ্চলে ঝড় হতে পারে সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।এদিকে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় অধিদফতর। এছাড়া নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।...