বৃহস্পতিবার, এপ্রিল ৩০

Blog

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ও সোনাখালী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইছা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ আমতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মেয়েটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনি, সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, অ্যাডভোকেট মশিউর রহমান হাসি...
ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত‍্যা চেষ্টায় লুৎফর রহমান (২০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।আটক যুবককে শনিবার (৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। ওসি হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, গত শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার ...
কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

কাল পবিত্র আশুরা উপলক্ষে বায়তুল মোকাররমে সভার আলোচক অধ্যক্ষ মুজির উদ্দীন

|| নিউজ ডেস্ক ||যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল রবিবার (৬ জুলাই) সারাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র আশুরা উদযাপিত হবে।এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. মুজির উদ্দীন এবং সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।...
আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি!
আন্তর্জাতিক, সর্বশেষ

আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি!

|| আন্তর্জাতিক ডেস্ক ||ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়েছে, আল-আকসা মসজিদে ইসরায়েল রেডলাইন অতিক্রম করলে তার ফল ভালো হবে না। ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ এবং বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ থেকে পবিত্র স্থানটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলেছে, যেকোনো মূল্যে তারা আল আকসার পবিত্রতা রক্ষা করবেই।হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গোষ্ঠীটির আল-কুদস বিষয়ক কার্যালয়ের প্রধান হারুন নাসের আল-দীন শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানটি ধর্মীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে।নাসের আল-দীন বলেন, আল-আকসা একটি রেডলাইন। আমরা মসজিদ এবং জেরুজালেমের বিরুদ্ধে দখলদারদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা কার্যকর করতে দেবো না, তাতে যতোই মূল্য চোকাতে হোক না কেন ।তিনি ইসরায়েলি দখলদার পুলিশ বাহিনী এবং বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনি ইবাদতকারীদের আল-আকসার...
সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে মেঘলা পর্যটন এলাকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল...
শেয়ারবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষে ইসলামী ব্যাংক; ৫ দিনে বাড়ল ৩১.২৫%
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

শেয়ারবাজারে দাম বাড়ার তালিকায় শীর্ষে ইসলামী ব্যাংক; ৫ দিনে বাড়ল ৩১.২৫%

|| নিউজ ডেস্ক ||বাজারে এবার দাপট দেখিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঊর্ধ্বমুখী বাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে ইসলামী ব্যাংকের শেয়ার দাম বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১ হাজার ৬৯০ কোটি ৪৯ লাখ ২ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩৩ টাকা ৬০ পয়সা।গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে এই কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহের শীর্ষে চলে আসে। এতে সপ্তাহজুড়ে দাম বেড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এ...
সিরিজ ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ

সিরিজ ঘুরে দাঁড়াতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হেরেছে বাজেভাবে। ফলে আজ বিকাল ৩টায় কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এ ম্যাচে টসে জিতে আগেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।মাঠে নামার আগে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি তাহলে আমরা সিরিজে ফিরতে পারবো।’বাংলাদেশ একাদশতানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।শ্রীলঙ্কা একাদশনিশান মাদুশ্কা,...
এনসিপির পদযাত্রার টিম এখন বগুড়ায়; শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনসিপির পদযাত্রার টিম এখন বগুড়ায়; শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

|| বগুড়া জেলা প্রতিনিধি ||দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আওতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বগুড়ায় অবস্থান করছেন। এখানে তারা জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।শহীদ পরিবারের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, একবছর পূর্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা আত্মার সম্পর্ক।নাহিদ বলেন, শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারা...
বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্ব-পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ হোসেন হাওলাদার এর পূত্র ইউনুস হাওলাদার তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে। পরে অভিযুক্ত ইউনুস হাওলাদারের দলবল এসে তাকে ছিনিয়ে নেয়। তবে এ বিষয়ে অভিযুক্তর সাথে একাধিক বার কথা বলতে চাইলে তিনি কথা বলতে অ'স্বীকৃতি জানান।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুশীল...
খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম(৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকালে সাড়ে ৪ টার দিকে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ: খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিস্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে ...