বুধবার, এপ্রিল ২৯

Blog

জুলাই শহিদ’দের স্মরণে পানছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

জুলাই শহিদ’দের স্মরণে পানছড়ি উপজেলা প্রশাসনের আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে চব্বিশ এর জুলাইয়ে শহিদ হওয়া সকলের স্মরণে পানছড়িতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) দুপুর বারেটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা, আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত সকল সংগ্রামীদের দ্রত সুস্থ হওয়ার জন্য মঙ্গল কামনা করেন। বিগত সালের স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন।অন্যান্যদের মাঝে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, রজনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সমাজ সেবা কর্মকর্তা শামছুল আলম, যুব উন্নয়...
বেরোবি’র মঞ্চে শহীদ পরিবারের সদস্য, দর্শক সারিতে উপদেষ্টা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবি’র মঞ্চে শহীদ পরিবারের সদস্য, দর্শক সারিতে উপদেষ্টা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||চব্বিশের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর নজির গড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মঞ্চের সামনে দর্শক সারিতে বসেছেন দুই উপদেষ্টাসহ সম্মানিত অতিথিরা। শুধু তাই নয়, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে করা হয়েছে এ অনুষ্ঠানের প্রধান অতিথি।বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হচ্ছে শহীদ আবু সাঈদ স্মরণে ‘জুলাই শহীদ দিবস’।অনুষ্ঠানের মূল মঞ্চে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের পাশে বসেছেন আরও ২১ জন শহীদের পরিবারের সদস্যরা। অন্যদিকে, দর্শক সারিতে বসেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবা...
মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মূল অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে, নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গত রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে অপহরণ করে কয়েকজন ব্যক্তি। একাধিক টিম সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত ও চোখ বাঁধা অবস্থায় সুশান্তকে উদ্ধার করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় রাতে রূপসার সেনের বাজারের ব্যবসায়ী আলমগীর কবির ও মুসা খানকে গ্রেপ্তার করে পুলিশ।চিকিৎসাধীন সুকান্ত কুমার মজুমদার জানান, রেজা নামের ব্যক্তি কয়েকদিন ধরে তার কাছে টাকা দাবি করছিল। অপহরণের পর প্রথমে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীরা তাকে বেদম মারপিট করলে তিনি ৩ লাখ ২০ হাজার টাকা দিতে সম্মত হন। এর মধ্যে বিকাশে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। পুলিশের তৎপরতা দেখে অপহৃতকে ফেলে পালিয়ে যায় অপহর...
মব জাস্টিস নিয়ে নির্মিত নাটকে কেন্দ্রীয় চরিত্রে আজিজুল হাকিম
বিনোদন, সর্বশেষ

মব জাস্টিস নিয়ে নির্মিত নাটকে কেন্দ্রীয় চরিত্রে আজিজুল হাকিম

|| বিনোদন ডেস্ক ||দেশের বিভিন্ন স্থানেই এখন ‘মব জাস্টিস’র শিকার হচ্ছেন অনেকে। মব জাস্টিস এখন সময়ের সবচেয়ে আলোচিত একটি শব্দে পরিণত হয়েছে। আর এমন ঘটনাকে পুঁজি করে টেলিছবি নির্মাণ করেছেন রানা বর্তমান। নাম ‘আমারও গল্প আছে’। গল্পে তুলে ধরা হয়েছে বাবা ও মেয়ের অসহায়ত্বের গল্প।গল্পে মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা। আবার সমাজের চোখে বাবা একজন চোর। একসময় মব জাস্টিসের শিকার হয় সেই বাবা। দৃশ্যে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও মেয়ে চরিত্রে শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া। পরিচালক রানা বর্তমান জানান, মূলত সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এটি নির্মাণ করা হয়েছে।নির্মাতার কথায়, ‘টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদমাধ্যমে প্রায়ই নানা চিত্র দেখা যায়। সেখানে কখনো লাশের ছবি কখনো কান্নার ছবি, আবার মব জাস্টিস দ্বারা অসহায় পরিবারের চিত্র ফুটে ওঠে। ঘটনাগুলো দেখে যে কারও পক্ষেই নিজেক...
দেশে ফিরে চীন সফর নিয়ে যা জানালেন জামায়াতের আমির
রাজনীতি, সর্বশেষ

দেশে ফিরে চীন সফর নিয়ে যা জানালেন জামায়াতের আমির

|| নিউজ ডেস্ক ||পাঁচ দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল। জানালেন সফরের বিস্তারিত।মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।এরপর বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে চীন সফরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির।তিনি বলেন, ‘সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।’জামায়াত আমির আরও বলেন, ‘কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উ...
নামাজের সময়সূচি_১৬ জুলাই ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_১৬ জুলাই ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ বুধবার ১৬ জুলাই, ২০২৫ (০১ শ্রাবণ, ১৪৩২ বাংলা, ১৯ মুহাররম, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ১৬ জুলাই, ২০২৫ফজর- ৩:৫৬ মিনিটজোহর- ১২:০৫ মিনিটআসর- ৪:৪৪ মিনিটসূর্যাস্ত- ৬: ৪৮ মিনিটইফতার- ৬:৫২ মিনিটমাগরিব- ৬:৫২ মিনিটইশা- ০৮: ১৪ মিনিটবৃহস্পতিবার, ১৭ জুলাইফজর- ৩: ৫৬ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৩: ৫৫ মিনিটসূর্যোদয়- ৫: ২১ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ডেশন।...
তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

তিন দিনে ৪৮ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

|| নিউজ ডেস্ক ||ডলারের দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংক গত তিন দিনে দু’টি পৃথক নিলামে মোট ৪৮.৪ কোটি ডলার কিনেছে। প্রতি ডলারের মূল্য ১২১.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে গতকাল (১৫ জুলাই) ডলার সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সায় কেনা হয়।গত সোমবার ডলার বেচাকেনা হয় যথাক্রমে ১২০ দশমিক ১০ টাকা ও ১১৯ টাকা ৫০ পয়সায়। এদিন ডলারের গড় দাম ছিল ১২১ দশমিক ১১ টাকা।বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রয়কৃত ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করা হবে।সূত্র : বাসস।...
রাশিয়াকে সহায়তায় মিয়ানমারের মহাকাশ সংস্থা তৈরি
আন্তর্জাতিক, সর্বশেষ

রাশিয়াকে সহায়তায় মিয়ানমারের মহাকাশ সংস্থা তৈরি

|| আন্তর্জাতিক ডেস্ক ||মিয়ানমারের সামরিক জান্তা সরকার মহাকাশ সংস্থা তৈরি করেছে। গত মাসে মিয়ানমার স্পেস এজেন্সি (এমএসএ) নামে এই সংস্থা তৈরি করা হয়। এই সংস্থা তৈরিতে সহায়তা করছে রাশিয়া। জান্তা সরকারের প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং রাশিয়া সফরের ৩ মাস পর এই সংস্থা তৈরি করা হলো।থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মাস তিনেক আগে রাশিয়া সফরের সময় জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং মস্কোর সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসব সমঝোতা স্মারকের মধ্যে অন্যতম ছিল এই মহাকাশ সংস্থা গঠনের বিষয়টি। এই সমঝোতার আওতায় রাশিয়ার সহায়তায় মিয়ানমার মহাকাশে শান্তিপূর্ণ কর্মকাণ্ড চালাবে।মিয়ানমারের জান্তা সরকারের সরকারি আদেশ অনুসারে, গত জুন মাসের ১ তারিখে এই মহাকাশ সংস্থা গঠন করা হয়। গত ৪ জুলাই এই সরকারি আদেশ প্রকাশিত হয়। এই মহাকাশ সংস্থার ...
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অলিখিত ফাইনাল আজ
খেলাধুলা, সর্বশেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে অলিখিত ফাইনাল আজ

|| স্পোর্টস ডেস্ক ||এবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এর আগে ওয়ানডে সিরিজেও এমন সমীকরণ তৈরি হয়েছিল।ওয়ানডে সিরিজে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।একই ভেন্যুতে দ্বিতীয়টি জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। পাল্লেকেলেতে শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হেরে যান টাইগাররা। তিন ম্যাচ টি-২০ সিরিজেও একই সমীকরণ।পাল্লেকেলেতে ব্যাটিং ব্যর্থতায় হেরে পিছিয়ে পড়ে সিরিজে।ডাম্বুলায় দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে সমতা আনে লিটন বাহিনী। বাংলাদেশ সময় আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর পরিচিত প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই দল একটি করে জেতায় অলিখিত ফাইনালে পরিণত হয়েছে ম্যাচটি।সিরিজ নির্ধারণী ম্যাচটি দিয়ে শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ...
১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ

১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন আগামী ১১ আগস্ট। তার এই সফর হবে দ্বিপক্ষীয়, যার মূল লক্ষ্য বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অভিবাসন, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা করা। ড. ইউনূসের সফরে সই হবে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং প্রাধান্য পাবে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার বিষয়টি।মিশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।সফর শুরুর পরদিন অর্থাৎ আগামী ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তারা। সেখানে দুই দেশের অগ্রাধিকার অনুযায়ী কয়েকটি এমওইউ স্বাক্ষর হবে।...