বুধবার, এপ্রিল ২৯

Blog

জুলাই বিপ্লব স্মরণে মানারাত ইউনিভার্সিটিতে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই বিপ্লব স্মরণে মানারাত ইউনিভার্সিটিতে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন

|| নিজস্ব প্রতিবেদক ||ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে পক্ষব্যাপী উদযাপন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) এ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শহীদ শাকিল হোসেন ও ইইই বিভাগের ছাত্র শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারতের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠান শুরু হবে। চলবে আগামী ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।এ উপলক্ষে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ সাজানো হয়েছে রং- বেরঙয়ের ব্যানার ফেস্টুনে। এ আয়োজনে জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদের কবর জিয়ারত ছাড়াও থাকছে ২১ জুলাই শহীদ শাকিল হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২২ জুলাই এ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রছাত্রীদের নিয়ে স্মরণ সভা, ২৩ জুলাই কম্পিউটার প্রোগ্রাম ভিত্তিক অনুষ্ঠান ডিজিটাল হ্যাকাথন, ২৬ জুলাই ছাত্রছাত্রীদের মাঝে পব...
জুলাই বিপ্লব আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে: ইআবি ভিসি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই বিপ্লব আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে: ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা এই দেশের মানুষকে বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তিনি বলেন, এই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়, এটি একটি চেতনা যা বাকস্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. শামছুল আলম বলেন, শহীদদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজে বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের সকল প্রকার ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত...
আসছে গানচিল মিউজিকের নতুন পার্টি সং-‘ময়না’
বিনোদন, সর্বশেষ

আসছে গানচিল মিউজিকের নতুন পার্টি সং-‘ময়না’

|| বিনোদন ডেস্ক ||‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’-এর মতো জনপ্রিয়, মজার ও নাচের ছন্দে ভরা গান দিয়ে আলোচনায় এসেছে গানচিল মিউজিক। আবারও নতুন এক মিউজিক প্রজেক্ট নিয়ে হাজির প্রতিষ্ঠানটি। জনপ্রিয় গীতিকার আসিফ ইকবালের কথায়, সুরকার আকাশ সেনের সুরে এবং কোনাল ও নিলয় ডি রকস্টারের কণ্ঠে তৈরি হয়েছে নতুন একটি পার্টি সং-‘ময়না’।সম্প্রতি গানের একটি পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোনাল একটি ছবির সঙ্গে লেখেন ‘#ময়না’, যা পরে শেয়ার করেন গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার আকাশ সেন এবং শিল্পী নিলয়। ছবির ক্যাপশনে প্রশ্ন তোলা হয়- ‘কোনালই কি ময়না?’ এরপরই নিশ্চিত হওয়া যায়, এটি একটি নতুন গানের প্রচারণা।‘ময়না’ গানটি প্রকাশ পাচ্ছে আগামী ২৪ জুলাই। এটি ‘গানচিল’-এর নতুন দশ গানের বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’-এর প্রথম গান।নতুন এই গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন, “এটি আমার লেখা ...
সরকারী পদক্ষেপে আমদানি শুরু, সহনীয় হচ্ছে কাঁচা মরিচের বাজার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

সরকারী পদক্ষেপে আমদানি শুরু, সহনীয় হচ্ছে কাঁচা মরিচের বাজার

|| নিউজ ডেস্ক ||হঠাৎ ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ছয় দিনে ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ জুলাই থেকে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মরিচ আমদানি শুরু হয়। এরই মধ্যে ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ৮৩৮ টন কাঁচা মরিচ দেশের বাজারে প্রবেশ করেছে।এখন রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাইকারি বাজারে তা আরও কম, ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। যেখানে মাত্র কয়েক দিন আগেই এ দাম উঠেছিল ২৫০ থেকে ৩০০ টাকায়।টানা বৃষ্টিতে মাঠঘাট ডুবে যাওয়ায় স্থানীয়ভাবে মরিচের সরবরাহ ব্যাহত হয়। ব্যবসায়ীরা জানান, এতে হঠাৎ করেই বাজারে ঘাটতি দেখা দেয়, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে এখন প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি হও...
গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও এত বড় হওয়ার তথ্য ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে থাকলেও হামলা যে এত বড় হবে সেই তথ্য তাদের জানা ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সেই তথ্য কী গোয়েন্দা সংস্থার কাছে ছিল না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সে তথ্য ছিল না।’এনসিপির নেতারা, আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দেবে।ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন- এমন প্রশ্নের ...
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

|| নিউজ ডেস্ক ||ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় মালিকানাধিন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এ পদে বসানো হয়। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক।গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে জর...
নামাজের সময়সূচি_১৭ জুলাই ২০২৫
ধর্ম ও দর্শন, সর্বশেষ

নামাজের সময়সূচি_১৭ জুলাই ২০২৫

|| ধর্ম ডেস্ক ||নিশ্চয়ই নামাজ (সালাত) অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)। তাই, প্রত্যেকের উচিত নামাজের সঠিক সময় জেনে ঠিকমতো নামাজ পড়া।আজ বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫ (০২ শ্রাবণ, ১৪৩২ বাংলা, ২০ মুহাররম, ১৪৪৬ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—নামাজের সময়সূচি - ১৭ জুলাই, ২০২৫ফজর- ৩:৫৬ মিনিটজোহর- ১২:০৫ মিনিটআসর- ৪:৪৪ মিনিটসূর্যাস্ত- ৬: ৪৮ মিনিটইফতার- ৬:৫২ মিনিটমাগরিব- ৬:৫২ মিনিটইশা- ০৮: ১৩ মিনিটশুক্রবার, ১৮ জুলাইফজর- ৩: ৫৭ মিনিটতাহাজ্জুদ ও সেহরির শেষ সময়- ৩: ৫৬ মিনিটসূর্যোদয়-৫: ২১ মিনিটবিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে।বিয়োগচট্টগ্রাম: ৫ মিনিটসিলেট: ৬ মিনিটযোগখুলনা: ৩ মিনিটরাজশাহী: ৭ মিনিটরংপুর: ৮ মিনিটবরিশাল: ১ মিনিটসূত্র : ইসলামিক ফাউন্ডেশন।...
আইন-শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানিকগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আইন-শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মানিকগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আইন-শৃঙ্খলার অবনতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মানিকগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই ) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা বিএনপি'র পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালপার বিজয়স্মরণি এসে শেষ হয়।এ সময় নেতারা বলেন, দেশের আইন-শৃঙ্খলা এতো খারাপ যে, মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে, দেশে চাঁদাবাজ, ছিনতাই, খুন এ যেন নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। তাই প্রশাসনের প্রতি আহ্বান করে বক্তারা বলেন, দ্রুত মানুষের নিরাপত্তা দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। পরে মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করা হয়।...
ঢাকার সমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঢাকার সমাবেশ সফল করতে সলঙ্গায় জামায়াতের বর্ণাঢ্য মিছিল

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আগামী শনিবার, ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।দলটির সলঙ্গা থানা শাখার উদ্যোগে বুধবার (১৬ জুলাই) বাদ আসর এ বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক জামায়াতসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে সলঙ্গা বাজার এলাকার প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে গণদাবির স্লোগানে।মিছিলকারীদের মুখে ধ্বনিত হয় বিভিন্ন স্লোগান:নারায়ে তাকবীরআল্লাহু আকবার,বাংলাদেশ জামায়াতে ইসলামীজিন্দাবাদ জিন্দাবাদ,আল কুরআনের আলোঘরে ঘরে জ্বালো,১৯ জুলাইয়ের সমাবেশেযোগ দিন সফল করুন,জাতীয় সমাবেশেযোগ দিন সফল করুন,এই মুহূর্তে দরকারশেখ হাসিনার বিচার,চাঁদাবাজের বিরুদ্ধেলড়তে হবে একসাথে,দখলবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে,ওয়া...
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়
খেলাধুলা, সর্বশেষ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

|| স্পোর্টস ডেস্ক ||শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হতাশ হতে হলেও টি-টোয়েন্টিতে সফল হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। দারুণ এই জয় দেশের ক্রিকেটকে এবং নতুন প্রজন্মকে জাগিয়ে তুলবে বলেই মনে করেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।সিরিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ৩ ম্যাচে ১১৪ রান করে হয়েছেন সিরিজসেরা। সেই পুরস্কার নিতে এসে এসব কথা বলেন লিটন।বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। ছেলেরা তাদের আসল খেলাটা দেখিয়েছে, বিশেষ করে (প্রথম) টি-টোয়েন্টিতে আমরা কতটা খারাপ খেলেছি তার পরে। আমরা যদি টস জিততাম তাহলে আমি প্রথমে ব্যাট করতাম, কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো। আমার মনে হয় এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন, এই জয় আমাদের ক্রিকেট এবং নতুন প্রজন্মকে আরও জাগিয়ে তুলবে। আমাদের বড় স্বপ্ন আছে ...