রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যরা সংগঠনের অগ্রগতি বজায় রাখতে নিজেদের মতামত তুলে ধরেন এবং গঠনমূলক প্রস্তাব প্রদান করেন।সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। আলোচনার এক পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধ...










