বুধবার, এপ্রিল ২৯

Blog

স্নিগ্ধের অনুরোধে সাড়া: অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্নিগ্ধের অনুরোধে সাড়া: অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেদিন শহীদ মীর মুগ্ধ তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ফেসবুকে লিখেছিলেন, “আমার জুনিয়রদের কাছে অনুরোধ: এই কালো কাপড় যেন কখনোও না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এবারও খুবির অদম্য বাংলা ভাস্কর্যে কালো কাপড় পরানোর কর্মসূচি পালন করেছে। শহীদের স্মৃতি রক্ষায় এবং আন্দোলনের তাৎপর্য স্মরণে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার ফে...
নওগাঁয় ব্যবসায়ীর ওপর হামলা; সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ব্যবসায়ীর ওপর হামলা; সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার (৪৫)। তিনি গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। আহত অবস্থায় তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো গতকাল রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।মানিক বলেন, ‘ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন দিক থেকে কয়েকজন ব্যক্তি রড...
পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতি ছড়ানোর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতি ছড়ানোর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক আয়োজিত পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতির বয়ান ও মুসলিমদের ওপর এর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে বিআইআইটি’র কনফারেন্স হলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক খন্দকার কবির উদ্দিন।সেমিনারে কীনোট স্পিকার হিসেবে অধ্যাপক কবির উদ্দিন বলেন, ইসলামোফোবিয়া আজ পশ্চিমা বিশ্বে একটি প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক বিদ্বেষের রূপ নিয়েছে, যেখানে ইসলামী পরিভাষা ও ধর্মীয় চিহ্নগুলোকে উদ্দেশ্যমূলকভাবে সহিংসতা, সন্ত্রাসবাদ, পশ্চাদপদতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও একাকার করে বিশ্বব্যাপী উপস্থাপন করা হচ্ছে। পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে ‘আল্লাহু আকবর’ বা ‘জিহাদ’ শব্দগুলোকে প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়াই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, যা মুসলমানদের পরিচিতি ও সামাজিক অন্তর্ভুক...
ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইউনাইটেড ফোরটিন কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় এ খেলা শুরু হয়। খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পদার্থ বিজ্ঞান বিভাগ। পরে শত চেষ্টার পরেও গোলে বল ঢুকাতে পারেনি মার্কেটিং বিভাগ। পরে ১-০ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় পদার্থ বিজ্ঞান বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যার আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে। ক্রিকেট, ফুটবল ও ভলিবল ইত্যাদি খেলার আয়োজন করে। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ রাখে। আমরা এইজন্য খেলাধুলায় শিক্ষার্থীদের সাপোর্ট দিচ্ছি।এছাড়াও পুরস্কার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক শামসুজ্জামান সামু।...
খুলনায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শুক্রবার) দুপুরে খুলনা নুরনগরস্থ এই ইসলামিক স্থাপনার উদ্বোধন করেন তিনি।এদিন ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, যৌতুক, নারীনির্যাতন-সহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম- ওলামাদের করণীয়’ শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, অবশিষ্টগুলোর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসকল মসজিদের মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠা হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে এসকল মসজিদ কার্যকার ...
দেশে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে লোহাগাড়া বিএনপির প্রতিবাদ সভা
রাজনীতি, সর্বশেষ

দেশে চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে লোহাগাড়া বিএনপির প্রতিবাদ সভা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সারাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজনৈতিক কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ'র চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিশানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরী পুত্র ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে জাহেদ চৌধুরী বলেন, জাতীয়তাবাদী পরিবারের সকল শ্রেণির নেতাকর্মী ও দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য ব...
চাচড়া ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ: নৌবাহিনীর দৃষ্টান্ত স্থাপন
সর্বশেষ, সারাদেশ

চাচড়া ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের মাঝে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ: নৌবাহিনীর দৃষ্টান্ত স্থাপন

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার ৪ নং চাচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমুদ্রগামী জেলেদের মাঝে জনপ্রতি ১৪.৯৮০ কেজি করে চাল বিতরণ কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।বিগত সময়ে চাল বিতরণ নিয়ে আইনশৃঙ্খলা অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বাংলাদেশ নৌবাহিনী তজুমদ্দিন কন্টিনজেন্টের পক্ষ থেকে লেফটেন্যান্ট আবিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কার্যক্রমে তজুমদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ সময় উপস্থিত ছিলেন চাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তজুমদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. শিরান, বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।জেলেদের অনেকেই জানান, এত সুশৃঙ্খল...
গুজব ও অপপ্রচার বর্তমান সমাজের বড় ধরনের একটি সমস্যা
ধর্ম ও দর্শন, সর্বশেষ

গুজব ও অপপ্রচার বর্তমান সমাজের বড় ধরনের একটি সমস্যা

|| ডাঃ আনোয়ার সাদাত ||মানুষ ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। সমাজে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি করছে।প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন। গুজবের এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর আইন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা।অনেক সময় দেখা যায়, যাচাই-বাছাই না করে মানুষ শেয়ার করে একটি ভুল তথ্য প্রচার করছে। যার ক্ষতিকর প্রভাব সমাজের উপর পড়ে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯২)তাই, যাচাই-বাছাই না করে কোনো কিছু প্রচার করা বা বলা আমাদের উচিৎ না।লেখক: আলোকিত দৈনিকের নিজস্ব প্রতিবেদক (খুলনা)।...
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে জামায়াতের বিক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||গোপালগঞ্জে এনসিপির উপর হামলা করে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা শাখা। মুজিববাদ-এর প্রতিবাদে জামায়াতের এই বিক্ষোভ।বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকাল ৩ টায় তিতুমীর একাডেমি হতে মিছিলটি বের হয়ে পুরা শহর প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।জেলা আমির হাফেজ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হজরত মাওলানা দেলোয়াড় হোসাইন। মুহতারাম প্রধান অতিথি বলেন, দেশে ফ্যাসিস্ট খুনি হাসিনা দোসর গুপ্ত হামলা করেছে। প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত এই খুনি হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের শাসন কায়েম করুন। মুহতারাম প্রধা...
যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে গ্রেপ্তার ২

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||চাঞ্চল্যকর খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে জড়িত সন্ধেহে আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন: মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার ওবায়দুলের ছেলে মোঃ আসিফ মোল্লা (৩২) এবং দৌলতপুরের কাজী রায়হান (৩০)।এ নিয়ে মাহবুব হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো।তাদের একজনকে দৌলতপুর থানা পুলিশ সাতক্ষীরা জেলার তালা থেকে গ্রেফতার করে। অপরজন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা গ্রেপ্তার হন।গ্রেফতারের পর তাদেরকে পৃথক স্থানে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।আসিফ মোল্লা ও কাজী রায়হান নামের দু’জন কিলিং মিশনের সদস্য কিনা, সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিলিং মিশনের সদস্য না হলেও মাহবুব হত্যার ব্যাপারে গুরুত্বপূর্...