বুধবার, এপ্রিল ২৯

Blog

বেতাগীতে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে কাউনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত এবং যারা চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষিক নাজমুল ইসলাম নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনা করেন।...
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার
জাতীয়, সর্বশেষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

|| নিউজ ডেস্ক ||শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা।মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’...
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাহফিলে দোয়া পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ হাসান ইমাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান, বিশ্ব...
আমরা এখন সৎ শাসক ও কুরআনের শাসন দেখতে চাই: দাকোপে পথসভায় ডা. শফিকুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমরা এখন সৎ শাসক ও কুরআনের শাসন দেখতে চাই: দাকোপে পথসভায় ডা. শফিকুর রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই। কুরআানের শাসন চাই। তিনি বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাঁদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই। ইয়া মাবুদ তুমি বাংলাদেশে কুরআনের শাসন দাও। মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি এম আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এখানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটা...
বার্ন ইউনিটে শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য গণিত শিক্ষকের আহাজারি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

বার্ন ইউনিটে শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য গণিত শিক্ষকের আহাজারি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়েও দগ্ধ শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য আহাজারি করছিলেন মাইলস্টোন স্কুলের গণিত শিক্ষক আশরাফুল ইসলাম। যেন তিনি তার সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য কাতরাচ্ছিলেন।গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমার বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা একজন শিক্ষক এই আকুতি জানাচ্ছিলেন।শিক্ষক আশরাফুল ইসলাম একজন মানুষ, বাবা ও শিক্ষক। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীতে।তিনি বার্ন ইউনিটের যেই ওয়ার্ডে আছেন, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট। তিনি ব্যাথার থেকে বেশি কাতরাচ্ছিলেন তার স্টুডেন্টদের জন্য। তিনি বার বার বলছিল, ”ভাই,আমার বাচ্চাগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের কষ্ট হচ্ছে অ...
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে তিনি অগ্নিদগ্ধ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয় বিদারিত করেছে। আহতদের সেবায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এটাই প্রত্যাশা।এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমা...
ফেক নিউজ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে
অভিমত, বিশেষ সংবাদ, সর্বশেষ

ফেক নিউজ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে

|| ডাঃ আনোয়ার সাদাত ||ফেক নিউজ হচ্ছে ভুল তথ্য , বিভ্রান্তিকর তথ্য, ভুয়া খবর, ভুয়া ভিডিও ইত্যাদি । সংবাদমাধ্যমে এসব ‘হলুদ সাংবাদিকতা’ কিংবা ‘গণবিরোধী সাংবাদিকতা’ নামেও পরিচিত। সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘ফেক নিউজ’।ফেক নিউজ এমন এক ধরনের হুমকি বা জঘন্য বিষয়, যার বিরুদ্ধে শুধু সংবাদমাধ্যমের একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। এটাকে প্রতিরোধ করার জন্য দরকার সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা ও জন সচেতনতা। ফেক নিউজের উপাদানগুলি হয় সম্পূর্ণ মিথ্যা অথবা আংশিকভাবে সত্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়। ফেক নিউজ সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য তৈরি ও প্রচার করা হয়। যেমন- কারো সম্মানহানি করা, রাজনৈতিক ফায়দা হাসিল করা বা অনলাইনে অর্থ উপার্জন করা। এটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইটের মত করে তৈরি করা হয়, যা সাধারণ মানুষের কাছে আসল সংবাদ হিসেবে গ্রহণ যোগ্য হওয়ার সম্ভবনা থাকে।ফেক নিউজের কারণে সমা...
নাগেশ্বরীর নারায়ণপুরে বিএনপির কর্মী সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর নারায়ণপুরে বিএনপির কর্মী সমাবেশ

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||নাগেশ্বরী ‎উপজেলা বিএনপি আয়োজিত নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও তারেক জিয়া ঘোষিত ৩১দফা রাষ্ট্র মেরামত এর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকালে কালারচর বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।‎বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী উপজেলা সাবেক চেয়ারম্যান পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোজাম্মে হোসেন দুদু মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৈয়ব আলী মাষ্টার, সাব...
নদীভাঙনে বিপর্যস্ত ঝাউকুটি এলাকা : বিএনপির উদ্যোগে জিও ব্যাগ স্থাপন‎
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

নদীভাঙনে বিপর্যস্ত ঝাউকুটি এলাকা : বিএনপির উদ্যোগে জিও ব্যাগ স্থাপন‎

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঝাউকুটি এলাকায় ব্রম্মপুত্র নদী ভাঙনের মুখে পড়ে চরম বিপর্যয়ের শিকার হয়েছে। ব্রম্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে প্রায় ২৫টি বসতবাড়ি মসজিদ হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তাৎক্ষণিক কোনো সহায়তা না পেয়ে অবশেষে স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হন।‎‎স্থানীয় জনগণের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত মাঠে নামেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং পানি উন্নয়ন বোর্ডের আন্তরিক সহযোগিতায় জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে এক হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়।‎সোমবার (২১ জুলাই) সেই জিও ব্যাগ নদীর তীরে স্থাপন শুরু করা হয়েছে।‎‎উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আ...
বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত, স্কার্ফ ও ব্লেড উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বিদ্যালয়ের ছয় তলা থেকে পড়ে শিক্ষার্থী আহত, স্কার্ফ ও ব্লেড উদ্ধার

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে ছয় তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে আলো সাথী (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাসিন্দা বাবু মিয়ার মেয়ে এবং বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে বিদ্যালয়ের ছয়তলায় উঠে আলো সাথী নিচে ঝাঁপ দেন। সহপাঠীদের চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার চেষ্টা হতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ব্লেড ও স্কার্ফ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তে একজন উপ-পরিদর্শককে ...