মঙ্গলবার, এপ্রিল ২৮

Blog

রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সর্বশেষ, সারাদেশ

রূপসায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।রবিবার (২৭ জুলাই) গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দুবাই প্রবাসী মোঃ শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে রবিবার গভীর রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে আশপাশের লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে রূপসা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।সোমবার (২৮ জুলাই) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।...
খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

খুলনা পিআইডির আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে অফিসের সংবাদকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন আপনারা কাছ থেকে দেখেছেন, সেই দিনগুলো নিশ্চয় ভুলতে পারেননি। আন্দোলনে অংশ নেয়া তরুণদের গুলি করে হত্যার বিষয়টি জনসাধারণ মেনে নিতে পারেনি। প্রথম দিকে এই আন্দোলনের পেক্ষাপট ছিল ভিন্ন। তরুণরা সরকারি চাকুরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। অনেক ছা...
হারিয়ে যেতে বসেছে সলঙ্গার মৃৎশিল্প
ইতিহাস ও ঐতিহ্য, বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

হারিয়ে যেতে বসেছে সলঙ্গার মৃৎশিল্প

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||মাটির তৈজসপত্র বা মৃৎশিল্প বাঙালির পুরনো ঐতিহ্যের মধ্যে অন্যতম। কিন্তু এক সময়ের জনপ্রিয় এসব মাটির তৈরি জিনিসপত্র এখন আর তেমন তৈরি হয় না। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি মাটির বিভিন্ন জিনিস পত্র। তবে পূর্ব পুরুষের মৃৎশিল্পের এ পেশাকে এখনও আঁকড়ে ধরে রেখেছেন সলঙ্গা সদরের পালপাড়ায় মাত্র কয়েকটি পাল পরিবার। এক সময় পালপাড়ায় দিনরাত মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত থাকতেন প্রতিটি পাল বাড়ির লোকজন। কিন্তু বর্তমানে মৃৎশিল্পের চাহিদা দিনে দিনে কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন অনেকে। দারিদ্র্যতা যেন এইসব পাল সম্প্রদায়ের পরিবারে নিত্যদিনের সঙ্গী হয়েছে। তাদের ঘরে প্রায়ই অভাব অনটন লেগে থাকে। ফলে জীবিকার তাগিদে বাপ-দাদার এ পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন পালরা।এক সময় পালপাড়াতে পালরা রাতদিন জেগে মৃৎশিল্প তৈরিতে ব্যস্ত ...
সিরাজগঞ্জে এসএসসি-এইচএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে এসএসসি-এইচএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা- সিরাজগঞ্জ সদর উপজেলার স্কুল-কলেজে'র  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষা,  কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচএসসি -২০২২-২৩ খ্রি. পরীক্ষায় উত্তীর্ণ  মেধাবী ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা এবং এইচএসসি  সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শ্রেষ্ঠ প্রত্যেক শিক্ষার্থীকে ২৫ হাজার করে টাকা স্কলারশিপ বা শিক্ষা বৃত্তি দেওয়া হবে। সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৮ জুলাই) সকাল ১০ ...
রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; দুই নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় সাঁড়াশি অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; দুই নারী আটক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।সোমবার (২৮ জুলাই) দুপুরে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরও বলেন, ২৭ জুলাই (রবিবার) দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)।তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী স...
ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের বিজনেস স্টাডিজ বিভাগে শরৎকালীন প্রি-অরিয়েন্টেশন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের শরৎকালীন সেমিস্টার ২০২৫ (৬০তম ব্যাচ)-এর শিক্ষার্থীদের প্রি-অরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। বিভাগটির উদ্যোগে আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে। নিজেকে সংকীর্ণ করার কোনো স্থান বিশ্ববিদ্যালয়ে নেই। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।...
তজুমদ্দিনে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প; বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প; বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

|| মোঃ রফিক সাদী | তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় দুঃস্থ ও অসহায় নারী, পুরুষ ও শিশুদের মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা সদরের চাঁদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নৌবাহিনীর দেশব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা ২০২৫ উপলক্ষে বিনামূল্যে এই চিকিৎসা সহায়তা কর্মসূচি গ্রহণ করেন।তজুমদ্দিন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ড সূত্র জানায়, উপজেলার প্রায় ৩ শতাধিক দুঃস্থ, অসহায় রোগীদের চিকিৎসাপত্রসহ ঔষধ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে।চিকিৎসা নিতে আসা দেওয়ানপুর গ্রামের আনছল হক (৭২) বলেন, "অনেক দিন হার্টের সমস্যা নিয়ে ভুগছি, টাকার কারণে ডাক্তার দেখানো কঠিন হয়ে পড়ে। এখানে ফ্রি চিকিৎসা পাচ্ছি, এটা আমাদের জন্য বড় সুযোগ।"আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন (৬৫) বলেন, "জ্ব...
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বর্জনের প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বর্জনের প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে চালা আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে বক্তব্যের মাধ্যমে বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’-এর কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার ৮৪টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন উপদেষ্টা কমিটির সভাপতি আমিনুল ইসলাম।এ সময় বক্তৃতা করেন বেলকুচি কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপদেষ্টা আবুল হোসেন ও আঃ খালেক, যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম এবং সদস্য আমানুল্লাহ...
ঘুষ : সমাজে বৈষম্য, দুর্নীতি ও জুলুমের বড় হাতিয়ার
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

ঘুষ : সমাজে বৈষম্য, দুর্নীতি ও জুলুমের বড় হাতিয়ার

|| ডাঃ আনোয়ার সাদাত ||খবরে প্রকাশ জুলাই অভ্যুত্থানের পরে ঘুষের রেট পাঁচগুণ বেড়ে গেছে। অথচ ঘুষ বৈষম্য ও দুর্নীতি সৃষ্টির বড় হাতিয়ার। ঘুষ সমাজের নৈতিক অবক্ষয় ঘটায় এবং সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করে। ঘুষ দেওয়া বা নেওয়া দুটোই বেআইনি এবং এটি বড় ধরনের একটি দুর্নীতি হিসেবে গণ্য।ঘুষ হলো দুর্নীতি ও অনৈতিকতার একটি রূপ, যা সমাজের জন্য ক্ষতিকর। ঘুষের প্রতি নিন্দা এবং তা আদান-প্রদানকারীর ওপর রাসুল (সা:) অভিসম্পাত করেছেন। হাদীসে এসেছে- হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা:) বর্ণনা করেন, রাসুল (স:) ঘুষদাতা এবং গ্রহীতার উপর অভিসম্পাত করেছেন। (মুসনাদে আহমদ)।রাসুল (সা:) আরো বলেন, ঘুষ আদান-প্রদানকারী উভয়ে জাহান্নামে যাবে। (তাবরানি)।ঘুষ-দুর্নীতি বাংলাদেশের অন্যতম সমস্যা। ইহা আমাদের জাতীয় উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে প্রধান অন্তরায় এবং মানুষকে শোষণের হাতিয়ার। যে কোনো...
হার্ড লাইনে যুবদল : মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বহিস্কার
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হার্ড লাইনে যুবদল : মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বহিস্কার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করেছে যুবদল। রবিবার (২৭জুলাই) মানিকগঞ্জ পৌরসভা যুবদলের আহবায়ক রাজিব হাসান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।এর আগে ২৬ জুলাই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে রাশেদ মাদকসহ গ্রেফতার হন।স্থানীয়রা জানান, রাশেদ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত। সে রাজনৈতিক লোকদের নাম ভাঙিয়ে আধিপত্য বিস্তার করে বেড়ায়।এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন জানিয়েছেন, কোনো ব্যক্তির অপরাধের দায় যুবদল নিবে না। যুবদল কখনো অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না।...