মঙ্গলবার, এপ্রিল ২৮

Blog

জামায়াত অন্যকে ক্ষমতায় বসানোর জন্য সিঁড়ি হয়ে দাঁড়াবে না: অধ্যাপক জাহিদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াত অন্যকে ক্ষমতায় বসানোর জন্য সিঁড়ি হয়ে দাঁড়াবে না: অধ্যাপক জাহিদ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য আর সিঁড়ি হয়ে দাঁড়াবে না; জনগণের ম্যান্ডেট নিয়ে নিজেরাই রাষ্ট্র পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যাপক জাহিদুল ইসলাম।শনিবার (২ আগস্ট) বিকেল চারটায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসা বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের উদ্যোগে স্থানীয় করি তলা বাজারে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি বলেন, অনেক হয়েছে, অনেক দল জামায়াতের কাছে এসে অনুরোধ করে সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরেও আবারো সেই একাত্তরের রাজাকার শব্দ ব্যবহার করে জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা করছে। এদেশের জনগণ আর এই অপচেষ্টায় কান দেবে না। তারা আগামী নির্বাচনে জামায়াতকে এককভাবে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত ...
সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহিদ সোহানুর রহমান রঞ্জু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||জুলাই-আগস্ট ২০২৪ খ্রি. এর ছাত্র-জনতার গণআন্দোলনে সিরাজগঞ্জে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে  নিহত শহিদ সোহানুর রহমান রঞ্জু'র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন- বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।গতবছরের গণ-অভ্যুত্থানে ৪ আগস্ট আন্দোলনের রাজপথে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোড়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের সামনে আওয়ামী সশস্ত্র  সন্ত্রাসী বাহিনীর গুলিতে  এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয় সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু। অপরদিকে, আব্দুল লতিফ, সুমনসহ সিরাজগঞ্জে ১৪ জন নিহত হয়। এই ১৪ জন  শহিদের রক্তের সিঁড়ি ডিঙিয়ে গত ৪ আগস্ট-২০২৪ খ্রিঃ সিরাজগঞ্জে ফ্যাসিস্টমুক্ত হয়। সেই শহিদদের সম্মানে শহিদ সোহানুর রহমান রঞ্জু'র নিজ বাড়ি পৌ...
মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব: নাসিমুল গনি
সর্বশেষ, সারাদেশ

মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব: নাসিমুল গনি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, জনগণের সেবায় দিনরাত ২৪ ঘন্টা কাজ করা বাহিনীই হলো পুলিশ। সচেতন হয়ে সেবাপ্রত্যাশীদের সহজে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজে ও ব্যক্তিজীবনে মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনতে হবে। নিজেদের ভুলগুলো খুঁজে বের করে সংশোধনের চেষ্টা অব্যাহত রাখাও আবশ্যক কাজ হিসেবে বিবেচনা করা দরকার।তিনি শুক্রবার (১ আগস্ট) সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে খুলনা বিভাগের পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।সিনিয়র সচিব বলেন, সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব। স্রষ্টার দেওয়া মেধা ও প্রজ্ঞার যতটা মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ততই ভালো। পুলিশ হিসেবে সদয় আচরণ ও সুবিচারের নজির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকতে ...
জুলাই অভ্যুত্থানে খুবির অনলাইন প্ল্যাটফরমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জুলাই অভ্যুত্থানে খুবির অনলাইন প্ল্যাটফরমগুলো জোরালো ভূমিকা রেখেছে : উপাচার্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মসমূহের উদ্যোগে ‘জুলাই জাগরণ: আমরাই মিডিয়া’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কীভাবে তরুণ সমাজ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের সময় মূলধারার গণমাধ্যম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, খুলনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে।তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন প্ল্যাটফর্মগুলো সবসময় ক্যাম্পাসের নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে- যা ইতিবাচক। তবে এগুলোর মাধ্যমে কাউক...
ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

|| জাকারিয়া সেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ীর সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ন গ্রামে। নিহত শিশু শাহাজালাল ওই গ্রামের মতিয়ার রহমানের পুত্র।স্থানীয়রা জানান, বাড়ীর বাহির উঠানে খেলতে খেলতে শিশুটি কখন যে রাস্তার পাশের নালার পানি পড়ে ডুবে যায় তা কেউই বলতে পারেনা। ওই রাস্তা দিয়ে এক নারী পথচারী যাওয়ার সময় শিশুটিকে নালার পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যাওয়ায় সেখানকার কর্তব্যরত শিশুটিকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত...
তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে রহস্যজনক নিখোঁজের ৪ দিন পর বাড়ীর বাগানের পরিত্যাক্ত পুকুর থেকে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের হাতে-পায়ে, বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।শুক্রবার (১ আগস্ট) সকালে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেম রিপোর্টের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন। গত মঙ্গলবার ২৯ জুলাই বিকালে বাকপ্রতিবন্ধী মোঃ কবির নিজ এলাকা শম্ভুপুর বাংলাবাজার এরিয়া থেকে তিনি নিখোঁজ হন।নিহত বাকপ্রতিবন্ধী মো. কবির (৩৫) তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের রতন ডুবাই বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। সে ৪ সন্তানের জনক। সংসারে তার বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে। তিনি দিমমুজুরী কাজ করতেন।কবিরের বৃদ্ধ মা জানান, আমার বোবা ছেলে মঙ্গলবার বিকালে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খুঁজেছি। সে ইশারা ইংগিতে কথা ব...
লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল করাগারে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল করাগারে

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী জাহেদ হোসেন বাবুলসহ মারামারির মামলায় ৫ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।আসামীরা উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেল্লা বর পাড়ার মৃত আবু বক্করের পুত্র জাহেদ হোসেন বাবুল (৪৫)। অপর আসামীরা হলেন একই এলাকার গৌড়স্থান চৌধুরী পাড়ার ফরিদ উদ্দিনের পুত্র ফারুক উদ্দিন (৩৬), মৃত ফোরক আহমদের পুত্র নুরুল হুদা (৪৫), মৃত আকবর আহমদের পুত্র মো. শাহ আলম (৫২), শাহ আলমের পুত্র মহিউদ্দিন (৩৫)।উল্লেখ্য, জাহেদ হোসেন বাবুলের প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকার মসজ...
ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধরলা সেতু সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৫), কাশীপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মোটরসাইকেলে করে মাদকের চালান আসছে। চেকপোস্টে দায়িত্বরত এএসআই রফিক, এএসআই জুলফিকার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোটরসাইকেলটি থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শফিকুল ইসলাম মোটরসাইকেলে মাদক বহনের কথা স্বীকার করেন।পরে সিট কভারের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকসহ মোটরসাইকেলটি জব্দ করে শফিকুল ইসলামকে...
মানিকগঞ্জে সোয়া ৩ কোটি টাকার বরাদ্দ রাস্তাটি নির্ধারিত সময় পরেও বেহাল দশা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সোয়া ৩ কোটি টাকার বরাদ্দ রাস্তাটি নির্ধারিত সময় পরেও বেহাল দশা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাটুরিয়া উপজেলা বরাইদ ইউনিয়ন পাতিলাপাড়া থেকে গোপালপুর রাস্তাটি বরাদ্দ হওয়ার পর নির্ধারিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, যা দেখার কেউ নাই। এই রাস্তা সংস্কার না করেই তার আগে বিকল্প রাস্তার মাটি কেটে ফেলা হয়েছে। এই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হয়, কয়েকশত যানবাহন চলাচল করে। এটি একটি ব্যস্ততম রাস্তা।স্থানীয় এক ব্যক্তি জানান, আমাদের এখন আর দেখার কেউ নাই, প্রতিবাদ করার মানুষও নাই, আমরা নেতাদের জানাই তারা বলে ঠিক হয়ে যাবে খুব তারাতাড়ি, সেই আশায় বসে আছি কবে ঠিক হবে তবে আমার ভালোভাবে চলাফেরা করতে পারবো।আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। একটু বৃষ্টি নামলেই রাস্তায় ধান চাষ করার মতো হয়ে যায়।...
খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত দু’জনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এর একদিন আগে বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানার রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে।এ নিয়ে চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন...