সোমবার, এপ্রিল ২৭

Blog

‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ এর সফল বাস্তবায়নে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।টাইফয়েড জ্বর প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ০১ সেপ্টেম্বর হতে ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’’ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপের এ প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার থেকে শুরু হয়। কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুল...
কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত চারটি বিভাগ, সকাল সাড়ে ১০টা থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত পাঁচ বিভাগ, সকাল ১১:৪৫ টা থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সাতটি বিভাগের পরিচিতি সভা (ওরিয়েন্টেশন) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তৃতা এবং অনুষদভুক্ত ...
দু’দলেরই আস্থাভাজন মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দু’দলেরই আস্থাভাজন মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আনসারী বিল্টু একজন বিএনপির ত্যাগী নেতা এবং তিনি জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত। এর আগে তিনি পতিত সরকারের আমলে আওয়ামী লীগের ত্যাগী চেয়ারম্যান হিসেবে এস এম জাহিদের কাছের মানুষ ছিলেন। এ কারণেই এলাকায় মানুষ বলে যে, সে দুই ঘরের মাসি বা সুবিধাবাদী।এছাড়াও অভিযোগ রয়েছে যে, তিনি বর্তমানে বানিয়াজুড়ি বাস স্ট্যান্ডে সরকারি জমি দখল করে দোকান ঘর তৈরি করেছেন।...
রাবি ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষক হলেন ৩ বারের নন-ক্যাডার আশিক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাবি ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষক হলেন ৩ বারের নন-ক্যাডার আশিক

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগ হয়েছে। গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং এ বেশ কয়েকটি বিভাগের শিক্ষক নিয়োগ চূড়ান্ত করা হয়। দীর্ঘদিন পর বিভাগটিতে ৬ জন শিক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে একজন হলেন আশিকুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আশিকুর রহমান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আগেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-তে সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২০১৮ সালের জানুয়ারিতে তিনি যোগদান করেন। তুলা উন্নয়ন বোর্ড এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাখরাবাদ গ্যাস ফিল্ড (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (এডমিন) পদে চাকুরি হওয়ার পরেও যোগদান করেননি।এর আগে ৩৮, ৪০ ও ৪১তম বিসিএস পরীক্ষায় প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ ক্যাডারে টা...
বিয়ের মাস না পেরোতেই নববধূর রহস্যজনক মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিয়ের মাস না পেরোতেই নববধূর রহস্যজনক মৃত্যু

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বিয়ের মাত্র ২৬ দিনের মাথায় মিলি আক্তার (১৯) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে পৌরসভার মেষেরচর পশ্চিমপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মিলি আক্তার ওই এলাকার রোমান মিয়ার স্ত্রী এবং পৌরসভার কাগমারি পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, বিয়ের পর থেকে দাম্পত্য জীবন স্বাভাবিক ছিল। বুধবার রাতে খাবার শেষে মিলি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। পরে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখেন, মিলি আড়ায় রশি পেঁচিয়ে ঝুলছেন।তবে নিহতের বাবা ফকির আলীর অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না এবং এটি পরিকল্পিত হত্যা। তিনি বলেন, “বিয়ের ২৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কোনো কারণ নেই।”বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম...
রাকসু নির্বাচন: ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরের দাবিতে গণঅনশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাকসু নির্বাচন: ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তরের দাবিতে গণঅনশন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হল বাতিল করে একাডেমিক ভবনে স্থানান্তরসহ তিন দফা দাবিতে গণঅনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা।তাঁদের অন্য দাবিগুলো হলো_সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন করতে হবে এবং ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামক গ্রুপসহ অনলাইনে অপপ্রচার চালানো বিভিন্ন গ্রুপ ও পেজ বন্ধ করতে হবে; গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা ও বিভিন্ন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িতদের ভোটাধিকার বাতিল করতে হবে এবং ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।দাবি আদায় না হলে প্রয়োজনে লাশ বের হবে তবুও অনশন ভাঙবেন না উল্লেখ কর...
কুড়িগ্রামের দুধকুমারের পানি বিপদসীমার ৬ সে.মি. উপরে; তীব্র ভাঙনে মানুষ দিশেহারা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের দুধকুমারের পানি বিপদসীমার ৬ সে.মি. উপরে; তীব্র ভাঙনে মানুষ দিশেহারা

||‎ মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমার নিচে রয়েছে। এর ফলে নদের অববাহিকার নিচু এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে, যদিও এখনো কোনো ঘর-বাড়িতে পানি প্রবেশ করেনি।‎পানি বৃদ্ধির সাথে সাথে দুধকুমার, তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন শুরু হয়েছে। দুধকুমারের ভাঙনে সদর উপজেলার কচাকাটার ধনিরামপুর,শৌলমারী, নারায়নপুরের বালারহাট, কালারচরসহ অন্তত ৩০টি পয়েন্টে নদীভাঙন চলছে। গত এক সপ্তাহের ভাঙনে প্রায় শতাধিক ঘর-বাড়ি, মসজিদ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও শত শত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা ভাঙনের হুমকিতে রয়েছে।‎‎ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা জানান, ভাঙনরোধে ব্যবস্...
অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||আন্তঃটেন্ডারবাজী, অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি লাভ করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সঠিক চিকিৎসাসেবা থেকে  বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের কিছু সদস্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে  এই হাসপাতালের অব্যস্থাপনা, অনিয়ম নিয়ে আলোচনা করতে গেলে যে তথ্য পাওয়া যায়, তা শুনে শরীর একেবারে নীল হয়ে যাওয়ার মত। অব্যবস্থাপনার প্রথম ধাপ গত ২০২৩ - ২০২৪ অর্থ বছরের জন্য হাসপাতালে রোগীর পথ্য সরবরাহ (খাবার), স্টেশনারি, ধোলাই টেন্ডার হয়েছিল। তার ঠিকাদার ছিল মেসার্স হাজী এন্টারপ্রাইজ প্রোঃ রেজাউল করিম। যার ওয়ার্ক অর্ডার এর মেয়াদ এক বছর যা হিসাব মতে ৩০.০৬.২০২৪ তারিখ শেষ হওয়ার কথা।...
পরকীয়া একটি সংক্রামক মহামারী
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

পরকীয়া একটি সংক্রামক মহামারী

|| মোস্তাফিজুর রহমান ||পরকীয়া একটি সামাজিক ব্যাধি। বাঁধভাঙ্গা মহামারি আকারে সংক্রমিত হচ্ছে। সকল বয়স পেশা শ্রেণির মানুষের মাঝে পরকীয়ার জীবাণু ছড়িয়ে পড়েছে। জাতি ধর্ম-বর্ণ গোষ্ঠী পেশার কোনো ভেদাভেদ নাই, যে যার মত করছে। যুবক যুবতীরা যৌবনকালে আক্রান্ত হলে তাকে বলে প্রেম, মহব্বত, পিয়ার, ভালোবাসা, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড পার্টনারশিপ, বেড পাটনার, গেট টুগেদার, ইত্যাদি। শুধু তাই নয় প্রেম/পরকীয়ার জালে আটকা পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে আরেক দেশে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য নারী-পুরুষ চলে আসছে।ছোট বড় পর্দার নায়ক-নায়িকা এবং হলিউড-বলিউডের তারকাদের এ ব্যাপারে বিমান ভাড়া যাতায়াত সবকিছু ফ্রি করে দেয়া হয় অন্তরঙ্গ সময় কাটানোর জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য, এ যেন আধুনিকতার মাতাল হাওয়া।বিবাহিত নারী-পুরুষের ক্ষেত্রে সংঘটিত লালসা ...
সিজারে বাচ্চা হওয়ার কুফল
সর্বশেষ, স্বাস্থ্য

সিজারে বাচ্চা হওয়ার কুফল

|| ডা. মোহাম্মদ সাইফুল্লাহ খান ||আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটাকে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন?বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা নিম্নে কিছু আলোকপাত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।পৃথিবীতে অন্য প্রাণীর সিজার না লাগলেও মানুষের সিজার লাগার কারণ হলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।আর শালা শালি তো আছেই। তারপর ডাক্তারের কথা বললে তো মুরুব্বি বেজার হবে।হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখামাত্র চেক-আপ করে এই ৩টি ডায়লগের যেকোনো এক...