রবিবার, এপ্রিল ২৬

Blog

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান
সর্বশেষ, সারাদেশ

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌফিকুর রহমান। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।বর্তমানে তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩০ অক্টোবর কুষ্টিয়ায় যোগদানের পর প্রায় ১১ মাস ধরে সেখানে কর্মরত আছেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব ছিলেন। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।মো. তৌফিকুর রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯২ সালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ সালে ইংল্যান্ড থেকে ম...
ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
সর্বশেষ, সারাদেশ

ডুমুরিয়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা–সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ইজিবাইক চালক মোজাহিদুর মোড়ল (পিতা রফিকুল ইসলাম, গ্রাম খরসন্ডা), যাত্রী রিনা খাতুন (উত্তর কালিকাপুর), মোহাম্মদ রুস্তম আলী খান (বাগদাড়ি) এবং হাফিজুর রহমান (সাহস ইউনিয়ন)।হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে পাঠায়।পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১১-৪৬৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ও ...
ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেনইকোট বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেনইকোট বিতরণ

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় ভ্যানচালকদের মাঝে রেইটকোট বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া পরিষদ। সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের বাংলা মঞ্চে দেড়শো ভ্যানচালককে রেইনকোট দেওয়া হয়। রেইনকোট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।কর্মসূচিতে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। সম্মানীয় অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।এছাড়া সভায় অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন উপস্থিত ছিলেন। অ...
সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র, ব্যহত স্বাস্থ্যসেবা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিংগাইরে ফার্মাসিস্ট দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র, ব্যহত স্বাস্থ্যসেবা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা উপস্বাস্থ্য কেন্দ্রটি ১জন (ফার্মাসিস্ট) দিয়ে চলছে চিকিৎসা সেবা। এ স্বাস্থ্য কেন্দ্রটিতে জনবল সংকটে ব্যহত হচ্ছে স্বাস্থ্যসেবাসহ অফিসের কার্যক্রম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন উপস্বাস্থ্য সেবা কেন্দ্রেটিতে নিয়ম অনুযায়ী ১জন এমবিবিএস, ১জন ফার্মাসিস্ট, ১জন মেডিকেল সহকারী (এসএসিএমও) ১ জন পিয়নসহ ৪জন জনবল থাকার কথা থাকলেও তার বিপরীতে রয়েছে মাত্র ১জন জনবল। হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ এমবিবিএস আছেন অন্যত্র।মেডিকেল সহকারী ও পিয়ন অবসর জনিত কারণে দুই বছর ধরে পদ দুটি শূন্য হলেও অধ্যবধি শূন্য পদে হয়নি কোন নিয়োগ। ১জন জনবল (ফার্মাস্টিট) থাকলেও তিনি সড়ক দুর্ঘটনায় পঙ্গু । এ অবস্থায় সকাল ৮টা হতে আড়াইটা পর্যন্ত তিনি কোন রকম সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একাই। জনবল শূন্য থাকায় চ...
ইউআইটিএসে আন্তর্জাতিক আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএসে আন্তর্জাতিক আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “Revisiting Article 51 amid Global Conflicts: Insights from Gaza and Ukraine for Security Council Reform” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।অনুষ্ঠানে আগমনের পর তাঁকে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরে ইউআইটিএস-এর উপাচার্য এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া তাঁর কার্যালয়ে আতিথ্য প্রদান করেন। সেখানে উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে গঠনমূলক একাডেমিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।সে...
ফুলবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিলন মিয়া (২৩) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদা ও মা মঞ্জু বেগমের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রায়ই পরিবারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে মিলন মায়ের সঙ্গে অসদাচরণ করলে রবিবার রাতে আত্মীয়স্বজনের উপস্থিতিতে পারিবারিক বৈঠক বসে। বৈঠকে মায়ের সঙ্গে মিলনের আপোষ-মীমাংসা হয়।রাতের খাবার শেষে মিলন নিজ কক্ষে শুতে যান। তবে সবার অজান্তে তিনি শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। রাতেই তার মৃত্যু হয়।এ বিষয়ে ফুলবাড়ী থানার অ...
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

|| আল আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।খাদ্য অধিদপ্তরের এ উদ্যোগে কার্ডধারী পরিবারগুলো প্রতি কেজি চাল মাত্র ১৫ টাকায় এবং মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল সংগ্রহ করতে পারবেন। স্থানীয় ডিলার মো. রেজাউল করিম এ কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চাল সংগ্রহ করতে পারেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, প্যানেল চেয়ারম্যান আ. কাদে...
মানিকগঞ্জ সদরে গরপাড়া ইউনিয়ন জাসাসের নতুন কমিটি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ সদরে গরপাড়া ইউনিয়ন জাসাসের নতুন কমিটি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গড়পাড়া ইউনিয়নের অংশিক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এই কমিটি গঠিত হয়।নবগঠিত কমিটির পদপ্রাপ্তরা হলেন- সভাপতি আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাকিম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ শরিফ মিয়া, দপ্তর সম্পাদক নিমাই, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হালিম, ক্রীড়া সম্পাদক রিফাত খান।...
লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মিনুর পাশে বিএনপি নেতাকর্মীরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মিনুর পাশে বিএনপি নেতাকর্মীরা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা সদরের চাঁনগাজি পাড়ায় মিনু আকতারের (৪৫) বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।দলীয় নেতার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা ইলহাম কলি, ছাত্রদল নেতা তানভীর জিহান ও রফিকুল ইসলাম।স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিক দিক বিবেচনায় এমন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
দুধকুমর নদীর ভাঙনে দিশেহারা দু’কূলবাসী
সর্বশেষ, সারাদেশ

দুধকুমর নদীর ভাঙনে দিশেহারা দু’কূলবাসী

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎দুধকুমর নদীর ঢেউ খেলানো পানির শব্দ এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে নদী পাড়ের মানুষের কাছে। বছর ঘুরতে না ঘুরতেই বসতভিটা, ফসলী জমি, এমনকি গ্রামের পর গ্রাম হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। একসময় যে স্থানে ছিল মাযহারুল ইসলাম অবসরপ্রাপ্ত মাস্টারের ঘরবাড়ি, আজ সেখানে শুধু নদীর স্রোত। চোখ মুছতে মুছতে তিনি বললেন—‎“আমাদের সব শেষ হয়ে গেছে। আজ ঘর গেল, কাল হয়তো জমিও থাকবে না। বাচ্চাদের নিয়ে কোথায় যাব? কিভাবে বাঁচবো?”‎‎এ দুঃখ-কথা শুধু মাযহারুলের নয়; একই কান্নায় ভেঙে পড়ছে বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের শত শত পরিবার। কেউ হারিয়েছেন বসতভিটা, কেউবা ফসলি জমি, কেউ আবার ভাঙনের কারণে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।‎‎অবিরাম ভাঙনের প্রতিকার চেয়ে রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় দুধ কুমর নদীর তীরে মানববন্ধনে অংশ নেন ভাঙনকবলিত এলাকার মানুষ। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—...