শনিবার, মার্চ ২১

Blog

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বর্তমান সরকারের অধীনে সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও...
রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীর শাহ আলীতে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর শাহ আলী থানা ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দারসুল কুরআন পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। কুরআন ও সুন্নাহর আলোকে সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি উপস্থিত কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।শাহ আলী থানা শাখার আমীর মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলা...
মুসলমানরা (যারা প্রকৃত দ্বীন চর্চা করেন) নেতৃত্ব থেকে কেন বঞ্চিত!
অভিমত, ধর্ম ও দর্শন, সর্বশেষ

মুসলমানরা (যারা প্রকৃত দ্বীন চর্চা করেন) নেতৃত্ব থেকে কেন বঞ্চিত!

|| ডা. আনোয়ার সাদাত ||রাসুলে করিম (স.) দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন ইসলামি রাষ্ট্র ও সমাজ ব্যবস্হা। যা ছিল ইতিহাসের স্বর্ণযুগ। তিনি তার নেতৃত্ব দিয়েছেন। খুলাফায়ে রাশেদার আমলেও মুসলমানদের নেতৃত্বের ধারা অব্যহত থাকে।মূলত মুসলিম উম্মাহর নেতৃত্ব গড়ে ওঠে কুরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে। সে নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল, মুসলমানরা যেমন রাষ্ট্র শাসন করবে, তেমনি দ্বীনি ইলমেরও শিক্ষা দিবে।খুলাফায়ে রাশেদার পর এই নীতিকে তেমন আর অনুসরণ করা হয়নি। ফলে মুসলিম উম্মাহর নেতৃত্ব দেওয়ার মানদণ্ড আর বজায় থাকলো না। ফলে মুসলমানরা ধীরে ধীরে নেতৃত্ব ও কর্তৃত্ব হারাতে থাকলো।মুসলমানদের জন্য যে নেতৃত্ব হবে, তা হবে আল্লাহর কুরআন ও রাসুলের সুন্নাহর ওপর ভিত্তি করে। কিন্তু মুসলমানরা যখন কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেল, তখনই তারা নেতৃত্ব ও কর্তৃত্ব হারানো শুরু করলো।বর্তমানে অধিকাংশ ...
সকল ইবতেদায়ী ও প্রতি উপজেলায় অন্তত একটি করে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা জাতীয়করণ সময়ের দাবি
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সকল ইবতেদায়ী ও প্রতি উপজেলায় অন্তত একটি করে দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা জাতীয়করণ সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||বর্তমান সরকারের অর্ধশত মন্ত্রিপরিষদের কারো ব্যাপারে কারো জন্য কোন মন্তব্য থাকলে থাকতে পারে একমাত্র শিক্ষামন্ত্রী ছাড়া।বর্তমান শিক্ষামন্ত্রী ইতিপূর্বে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শিক্ষার সংস্কারে বিশেষত: নকল প্রতিরোধে যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, তা অবিস্মরণীয় হয়ে রয়েছে এদেশের সকলের হৃদয়ে। সেটার উপর ভিত্তি করেই বর্তমান সরকার তাকে শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য সরকারকে ধন্যবাদ।কিন্তু ৯০% মুসলিম দেশে শিক্ষা ক্ষেত্রে বরাবর যে বিষয়গুলো অবহেলিত থাকছে, সে বিষয়ে এবার কি হবে? সেটাই দেখার বিষয়।আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা শিক্ষাক্ষেত্রে শুধু সংস্কার নয় তাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনুযায়ী ডারউইনবাদ, ধর্ম নিরপেক্ষবাদ বাস্তবায়ন করে এদেশের মুসলিম শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করতে কখনো তারা পিছুপা ছিল না।আ...
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধা

|| নিজস্ব প্রতিবেদক ||শহিদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবসে লিডিং ইউনিভার্সিটিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষাশহিদদের স্মরণে জাতীয় ও  বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ এবং শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা পরবর্তী ৫২টি ভাষায় 'মা' শব্দ দিয়ে লিডিং ইউনিভার্সিটি চত্বরে নির্মিত শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ শ...
মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ–১ আসনের নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ–১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এস জিন্নাহ কবির-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচাবাজার এলাকার নিজ বাসভবনে এক আন্তরিক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহনুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।শুভেচ্ছা গ্রহণকালে এমপি এস এস জিন্নাহ কবির মানিকগঞ্জের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদি...
ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে মাতৃভাষা দিবসে ছাত্রশিবিরের আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

|| ইবি প্রতিনিধি ||আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় ‘আমার কাছে আমার জেলাই সেরা’ শীর্ষক এক ব্যতিক্রমী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার প্রতি সম্মান ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে এই আয়োজন করা হয়।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা ও নীলফামারী জেলার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিতার্কিকরা প্রত্যেকে নিজ নিজ আঞ্চলিক ভাষায় নিজেদের জেলাকে সেরা প্রমাণ করার জন্য মজার ছলে নানা যুক্তি উপস্থাপন করেন।অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ...
বিনম্র শ্রদ্ধায় খুলনায় একুশে পালন, জেলা প্রশাসনের বহুমুখী কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

বিনম্র শ্রদ্ধায় খুলনায় একুশে পালন, জেলা প্রশাসনের বহুমুখী কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।একুশের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও জেলা ইউনিট, বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদ, কেডিএ, চেম্বার অব কমার্স, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেস...
মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: ব্যারিস্টার আরমান এমপি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: ব্যারিস্টার আরমান এমপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা–১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছেন বলে মন্তব্য করেন তিনি।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পিতা শহীদ মীর কাসেম আলী–এর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার আরমান বলেন, “সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন থাকবো। অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।”তিনি আরও বলেন, “শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে।”তিনি দাবি করেন, “আমরা শহীদের বংশধর। অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমরা লক্ষ্যে পৌঁছাব—হয়তো মরে যাবো, তবুও পিছু হটবো না...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

|| বেরোবি প্রতিনিধি ||মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০ টায় বেরোবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।...