শনিবার, মার্চ ২১

Blog

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩'-এর ধারা ৭ অনুযায়ী জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এই পদে নিয়োগ দিয়েছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালন...
সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মুশফিক
জাতীয়, সর্বশেষ

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মুশফিক

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এই ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি কোরে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাবাহিনীর সামরিক সচি...
ভারত-ব্রাজিল খনিজ চুক্তি: ৫ বছরে বাণিজ্য লক্ষ্য ২০ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক, সর্বশেষ

ভারত-ব্রাজিল খনিজ চুক্তি: ৫ বছরে বাণিজ্য লক্ষ্য ২০ বিলিয়ন ডলার

|| আন্তর্জাতিক ডেস্ক ||ঘরোয়া ইস্পাত শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে ব্রাজিলের সাথে বড় ধরনের খনিজ ও খনি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। শনিবার (২১ ফেব্রুয়ারি) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। খবর: রয়টার্সের।তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসা ব্রাজিলীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।খনিজ ও ইস্পাত খাতে নতুন দিগন্ত বিশ্বের অন্যতম শীর্ষ আকরিক লোহা উৎপাদনকারী দেশ ব্রাজিল। অন্যদিকে, ভারত বর্তমানে ২১৮ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন ক্ষমতার অধিকারী এবং অবক...
রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রমজান উপলক্ষে ইবি ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা

|| ইবি প্রতিনিধি ||পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কারের ব্যবস্থা।রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছ...
একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

একুশে গণতন্ত্র ও আত্মপরিচয়ের অঙ্গীকারে খুলনায় বিএনপির আলোচনা ও শ্রদ্ধা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। নেতারা বলেছেন, একুশ শুধু শোকের স্মারক নয়, এটি জাতির আত্মপরিচয় ও গণতান্ত্রিক চেতনার উৎস।শনিবার (২১ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম থেকেই জাতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। একুশের চেতনা ধারণ করে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দল অঙ্গীকারবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা...
বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাজার তদারকিমূলক অভিযানে বাঁধা প্রতিরোধে মানিকগঞ্জ ক্যাবের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ভোক্তা-অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এসব অভিযানে সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা কমিটি।এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং বাজার তদারকিমূলক অভিযান নির্বিঘ্ন রাখতে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করে ক্যাব জেলা কমিটি। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করে নানা দাবী তুলে ধরেন ক্যাব জেলা কমিটির সদস্যরা।ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় সৃষ্ট পরিস্থিতি ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক দৃষ্টান্ত। সরকারি দায়িত্ব পালনের সময় বা...
বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বংশালে ইসলামী ঐক্য আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর বংশালে ইসলামী ঐক্য আন্দোলন বংশাল থানা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।বংশাল থানা শাখার আমীর আলহাজ্ব মুহাম্মদ সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।মাহফিলের আলোচনায় বক্তারা মাহে রমজানের ফজিলত, আত্মশুদ্ধি এবং ইসলামী সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মহিব্বুল্লাহ ভূঁঞা এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।বক্তারা বলে...
লিবিয়া ও গ্রিস উপকূলে ৮ শরণার্থীর মরদেহ উদ্ধার: ভূমধ্যসাগরে বাড়ছে প্রাণহানি
আন্তর্জাতিক, সর্বশেষ

লিবিয়া ও গ্রিস উপকূলে ৮ শরণার্থীর মরদেহ উদ্ধার: ভূমধ্যসাগরে বাড়ছে প্রাণহানি

|| আন্তর্জাতিক ডেস্ক ||ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে লিবিয়া ও গ্রিস উপকূলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত আটজন শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলির নিকটবর্তী সমুদ্র সৈকতে ভেসে এসেছে পাঁচজনের মরদেহ এবং গ্রিসের ক্রিট দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর: আল জাজিরার।লিবিয়ার পুলিশ কর্মকর্তা হাসান আল-গাউইল জানিয়েছেন, ত্রিপোলির কাসর আল-আখিয়ার উপকূল থেকে উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে দুইজন নারী রয়েছেন।স্থানীয়দের ভাষ্যমতে, একটি শিশুর মরদেহও সৈকতে ভেসে এসেছিল, যা পরবর্তীতে জোয়ারের টানে ফের সাগরে তলিয়ে যায়। অন্যদিকে, গ্রিসের ক্রিট দ্বীপে একটি কাঠের নৌকা উল্টে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। ওই নৌকাটি থেকে অন্তত...
জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি, সর্বশেষ

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

|| অনলাইন ডেস্ক ||বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দুটি বাক্যের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসটি দিয়েছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৮ মিনিটে দেওয়া স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই পোস্টে ৩ লাখ ৪৮ হাজার রিয়েকশন পড়েছে। শেয়ার হয়েছে ৪ হাজার ৫শ। একই সময় ৩৭ হাজার ৩শ ফেসবুক ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেছেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে জনপ্রিয় স্লোগান ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। তবে গতকাল শনিবার হঠাৎ করেই এটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতা, ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পোস্টে শব্দবন্ধটি ঘুরে ফিরে আসছে। এর পেছনে রয়েছে ভ...
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে 'একুশে পদক' তুলে দেবেন এবং মাসব্যাপী অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।সংস্কৃতি মন্ত্রী জানান, ওইদিন সকালে রাজধানীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদক' তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ২০২৬ সালের অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, বর্ণাঢ্য এই অনুষ্ঠান দুটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল ...