প্রাণী সম্পদ রক্ষায় বঞ্চিত পানছড়ি উপজেলা বাসী
|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রাণী সম্পদ রক্ষায় সুবিধা বঞ্চিত হচ্ছে। বারবার তাগাদা দেওয়ার পরও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের টনক নড়ছে না। দীর্ঘদিন থেকে এমন অভিযোগ ভুক্তভোগীদের।অনুসন্ধানে জানা যায়, উপজেলার প্রাণি সম্পদ হাসপাতালে প্রতিনিয়তই দুর দুরান্ত থেকে লোকজন হাস-মুরগী, ছাগল, ভেড়া, গরু, মহিষ ও শুকরের রোগ বালাইয়ের সেবার জন্য আসেন। মাঝে মাঝে হাসপাতালের লোকজন থাকলেও থাকে না ঔষধ। এমন ভোগান্তি নিয়ে কয়েক বার উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও সুবিধা পায়নি এলাকার প্রাণি পালনকারী ও খামারিরা। অথচ তথ্যে উঠে আসে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রম (টিকাদান, খামার পরিদর্শন, উঠান বৈঠক) না করেই সরকারী বরাদ্ধের ঔষধসমূহ মেয়াদোর্ত্তীন্ন হলে পশু হাসপাতালের টয়লেট ট্যাংকিতে ফেলে দেয়া হয়। হাসপাতালের র্যাকেও রাখা আছে মেয়া...










